আল-হাদীস

দুটি জাল হাদিস।

প্রশ্ন (১৩২৯৫) : আমি দুইটি হাদিস সম্পের্কে জানতে চাচ্ছি। হাদিস দুটি হলো, ১. ‘মসজিদে দুনিয়াবি কথা বলার দ্বারা নেক আমলসমূহ এমনভাবে নষ্ট হয়ে যায় যেমন আগুন শুকনো কাঠকে ধ্বংস করে দেয়।’ ২. ‘যে ব্যক্তি মসজিদে দুনিয়াবি কথা বলে আল্লাহ তাআলা তার ৪০ (চল্লিশ) বছরের নেক আমল নষ্ট করে দেন।’ অনেককে এগুলো হাদিস বলে প্রচার করতে শোনা যায়। আবার কেউ কেউ বলেন এগুলো হাদিস নয়। তাই হুজুরের কাছে এ ব্যাপারে সঠিক তথ্য জানতে চাচ্ছি।

একটি সহিহ হাদিস।

প্রশ্ন (১২৩৯২) : সেদিন মসজিদের ইমাম সাহেব থেকে একটি হাদিস শুনেছিলাম, যার অর্থ মোটামুটি এরকম- সন্তান বাবা-মাকে বখীল বানায়। আমি হাদিসটির পূর্ণ পাঠ, হাদিসের কোন কিতাবে হাদিসটি আছে, হাদিসটির মান এবং ব্যাখ্যা জানতে চাচ্ছি। আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন।

যে কয়বার লাব্বাইক সে কয়বার হজ্ব

প্রশ্ন (১১৮৭৬) : একটি বইয়ে পেলাম, ইবরাহীম (আ.) যখন হজ্বের ঘোষণা দিলেন তখন সকল সৃষ্টি লাব্বাইক বলেছে। যে একবার লাব্বাইক বলেছে সে একবার হজ্ব করবে, যে দুইবার বলেছে সে দুইবার। এভাবে যে যতবার লাব্বাইক বলেছে সে ততবার হজ্ব করবে। জানতে চাচ্ছি, এ সম্পর্কে কোনো বিশুদ্ধ হাদিস আছে কি?

একটি হাদিস।

প্রশ্ন (১১৬৫৯) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ “যে ব্যাক্তি কেবলার দিকে থুথু ফেলবে কেয়ামতের দিন তার থুথু সে কপালে নিয়ে উঠবে” এই হাদিসটি কি সহিহ?

ফেরেশতারা চটের পোশাক পরিধান করেছিল কি

প্রশ্ন (১১২১১) : এক বক্তাকে বলতে শুনলাম, দারিদ্রের কারণে যখন আবু বকর (রা.) চটের পোশাক পরিধান করেছিলেন তখন আল্লাহর নির্দেশে আবু বকর (রা.)-এর সম্মানার্থে ফেরেশতারাও চটের পোশাক পরিধান করেছিল। জানতে চাচ্ছি, ঘটনাটির কোনো ভিত্তি আছে কি?

রাসূল (সা.)-এর জুতায় কি আরশ ধন্য হয়েছিল

প্রশ্ন (১০৮২৫) : মেরাজের রাতে রাসূল (সা.) যখন আরশে মুয়াল্লায় যান তখন কি আল্লাহ তাআলা রাসূল (সা.)-কে বলেছিলেন যে, আপনার জুতা খুলবেন না। কারণ আপনার জুতায় আরশ ধন্য হয়েছে। জানতে চাচ্ছি, এটা কি কোনো সহিহ হাদিসে বর্ণিত হয়েছে?

জনৈক ব্যক্তির একটি মাত্র নেকি দিয়ে দিবে কি

প্রশ্ন (১০৬৩০) : একটি বইয়ে একটি ঘটনা পড়লাম, কিয়ামতের দিন এক ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য একটি মাত্র নেকির প্রয়োজন পড়বে। সে আত্মীয় স্বজন সবার কাছে আবেদন করেও একটি নেকি সংগ্রহ করতে পারবে না। তখন এমন এক ব্যক্তিকে পাবে যার নেকিই একটি। তাকে আবেদন করার পর সে তা দিয়ে দিবে। জানতে চাচ্ছি, এ ঘটনা কি সঠিক?

স্বামীকে সেজদা করা সম্পর্কিত হাদিসটি কি সহিহ

প্রশ্ন (১০৩৫৪) : আমি একটি বইয়ে পেলাম, হাদিসে নাকি এসেছে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার অনুমতি থাকলে স্বামীকে সেজদা করার আদেশ করা হত। জানতে চাচ্ছি, হাদিসটি কি সহিহ?

৮০ বার দরূদ পাঠের হাদিসটি সহিহ

প্রশ্ন (১০৩৫২) : একটি বইয়ে দেখলাম, হাদিসে এসেছে, রাসূল (সা.) বলেছেন, শুক্রবার আসরের পর ৮০ বার দরূদ পাঠ করলে ৮০ বছরের গুনাহ মাফ হয়। জানতে চাচ্ছি, এটা কি সহিহ হাদিস?

শহীদদের রক্তের চেয়েও কি জ্ঞানীদের কলমের কালি দামি

প্রশ্ন (১০১৮৮) : বিভিন্ন স্কুলের দেওয়ালে লেখা থাকে, হাদিসে এসেছে, জ্ঞানীদের কলমের কালি শহীদদের রক্তের চেয়েও দামি। জানতে চাচ্ছি, এটা কি হাদিস?

আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না-এটা কি হাদিস

প্রশ্ন (১০১৮৪) : একটি বইয়ে পেলাম, হাদিসে এসেছে, আল্লাহ তাআলা রাসূল (সা.)-কে লক্ষ্য করে বলেন, আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না। জানতে চাচ্ছি, এটা কি কোনো সহিহ হাদিসে এসেছে?