মসজিদের বিধি-বিধান

সামনের কাতার ফাঁকা রেখে পিছনের কাতারে দাঁড়ানো মাকরুহ।

প্রশ্ন (১১৭৪৪) : একবার আমি মসজিদে যাওয়ার পর দেখি ইমাম সাহেব রুকুতে চলে গেছেন। তখন আমি রুকু পাওয়ার জন্য সামনের কাতার ফাঁকা থাকা সত্ত্বেও তাড়াতাড়ি পিছনের কাতারে গিয়ে একা দাঁড়াই। নামায শেষে পাশের মুসল্লি আমাকে বললেন, সামনের কাতার ফাঁকা রেখে পিছনের কাতারে দাঁড়ানো মাকরুহ। তাই আমি জানতে চাচ্ছি, পিছনের কাতারে একা নামায পড়ার বিধান কী?

মসজিদ সম্প্রসারণে পুরাতন কবর ভাঙ্গা যাবে কি

প্রশ্ন (১১৩৪৮) : আমাদের মসজিদটি ছোট। স্থান সংকুলান না হওয়ায় তা সম্প্রসারণ করা জরুরি। মসজিদের সামনে মসজিদের জায়গায় একটি পুরাতন কবর রয়েছে। তা না ভেঙ্গে মসজিদ সম্প্রসারণ করা সম্ভব না। জানতে চাচ্ছি, উক্ত কবর ভেঙ্গে ফেলা যাবে কি?

মসজিদ সংস্কারের সময় নিচতলায় মার্কেট করা যাবে কি

প্রশ্ন (১১৩৪৭) : আমাদের মসজিদ দীর্ঘদিন যাবত এক তলা টিনশেড অবস্থায় ছিল। বর্তমানে স্থান সংকুলান না হওয়ায় সবাই তা চার তলা করতে চাচ্ছে। তবে মতভেদ হচ্ছে, নিচতলায় মসজিদের উন্নয়নের জন্য মার্কেট বানানো যায় কিনা। জানতে চাচ্ছি, মসজিদের নিচতলায় মার্কেট বানানো যাবে কি?

মসজিদ সম্প্রসারণে পুরাতন কবরের জমি নেওয়া যাবে কি

প্রশ্ন (১১১৭৪) : আমাদের গ্রামের মসজিদে মুসল্লীদের স্থান সংকুলান হয় না। তাই গ্রামের লোকেরা চাচ্ছে মসজিদের পাশের পুরাতন কবরের জমি নিয়ে মসজিদ বড় করতে। জানতে চাচ্ছি, এমনটি করা কি বৈধ হবে?

মসজিদে আকদ হলে চাঁদা ধরা যাবে কি

প্রশ্ন (১০৯৩৯) : আমাদের এলাকার মসজিদে নিয়ম করা হয়েছে যে, যদি মসজিদে কোনো বিয়ের আকদ হয় তাহলে মসজিদে রশিদ কেটে ২০০০ টাকা দিতে হবে। জানতে চাচ্ছি, এটা কি শরিয়ত সম্মত?

মসজিদ থেকে পানি নেওয়া যাবে কি

প্রশ্ন (১০৭২৭) : আমাদের এলাকার মসজিদে সাবমারসিবল পাম্প লাগানো হয়েছে। জানতে চাচ্ছি, সেখান থেকে পানি মসজিদের বাহিরে নেওয়া যাবে কি?

ঈদগাহের সামনে কবরস্থান থাকলে নামায পড়া যাবে কি

প্রশ্ন (১০৫৪৪) : আমাদের গ্রামের যে ঈদগাহ আছে তার কেবলার দিকে একটি কবরস্থান আছে। কিছু লোকের বক্তব্য হল, উক্ত ঈদগাহে নামায পড়া যাবে না। কারণ, তার সামনে কবরস্থান আছে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে শরিয়তের বিধান কী?

মসজিদে কুরআন শিক্ষার আসর করা যাবে কি

প্রশ্ন (১০৫১৮) : আমি আমার মসজিদে বয়স্কদের জন্য কুরআন শিক্ষার আসরের আয়োজন করতে চাচ্ছি। প্রশ্ন হল, এটা কি আমার জন্য বৈধ হবে? তারা যদি আমাকে পারিশ্রমিক দেয় তাহলে তা নেওয়া যাবে কি?

ছয় বছরের নিচের বাচ্চাদের মসজিদে আনা কি নিষেধ

প্রশ্ন (১০৫০১) : আজকে আমাদের মসজিদের ইমাম সাহেব বললেন, যে সকল বাচ্চাদের বয়স ছয় বছরের নিচে তাদেরকে মসজিদে আনা হারাম। জানতে চাচ্ছি, শরিয়তে এমন কোনো নিষেধাজ্ঞা আছে কি?

হিন্দুকে মসজিদে খাবারের দাওয়াত দেওয়া যাবে কি

প্রশ্ন (৯৭৩১) : আমাদের মসজিদে তাবলীগ জামাত এসেছে। তারা এলাকার লোকদের খাবারের দাওয়াত দিয়েছে। আমাকে আমার পরিচিতজনসহ দাওয়াত দেওয়া হয়েছে। জানতে চাচ্ছি, আমি কি সাথে করে আমার পরিচিত কোনো হিন্দুকে মসজিদে নিয়ে যেতে পারব?