অসুস্থ ব্যক্তির সালাত

সুস্থ থাকাবস্থায় কাযা হওয়া নামায অসুস্থ অবস্থায় বসে আদায় করা যাবে কি?

প্রশ্ন (১৩৭৫৮) : কিছুদিন আগে এক্সিডেন্টে আমার বাম পা ভেঙ্গে যায়। তাই আমি দাঁড়িয়ে রুকু সিজদা করে নামায পড়তে পারি না। বসে ইশারায় নামায পড়ি। সুস্থতার সময় আমার কিছু নামায কাযা হয়ে গিয়েছিল। আমি জানতে চাচ্ছি যে, ঐ নামাযগুলো এখন এ অবস্থায় কাযা করলে তা আদায় হবে কি? জানালে উপকৃত হব।

অসুস্থ ব্যক্তি ইশারা করেও নামায আদায় করতে না পারলে তার নামাযের বিধান কী হবে?

প্রশ্ন (১৩৬৮৫) : আমার বাবা এক সপ্তাহ যাবৎ অসুস্থ ছিল। একেবারে মুমূর্ষু অবস্থায় ছিল। তার পক্ষে নামায আদায় করা সম্ভব ছিল না। এমনকি মাথার ইশারায়ও নামায পড়া সম্ভব ছিল না। তাই তিনি নামায পড়তে পারেননি। তবে পুরো সময় তার হুঁশ-জ্ঞান ছিল। আমার প্রশ্ন হল, অসুস্থ ব্যক্তির যদি হুঁশ-জ্ঞান বাকি থাকে কিন্তু মাথার ইশারায়ও নামায পড়তে না পারে তাহলে তার নামাযের হুকুম কী? বাবার কি বিগত দিনগুলোর নামায কাযা করতে হবে?

ডায়ালাইসিস চলাকালীন রোগী নামায আদায় করবে কিভাবে?

প্রশ্ন (১৩৪১৯) : আমার বাবার উভয় কিডনী নষ্ট হয়ে গেছে। তাই সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করতে হয়। ডায়ালাইসিসের জন্য অনেক সিরিয়াল থাকে। তাই প্রচুর সময় লাগে। এ কারণে ডাক্তার যে সময় দেয় সে সময়ই করতে হয়। কোনো কোনো সময় মাগরিবের কিছু আগে শুরু হয়। একেবারে ইশার সময় শেষ হয়। কিংবা আসরের আগে শুরু হয় মাগরিবে শেষ হয়। এখন জানার বিষয় হল, ডায়ালাইসিস চলাকালীন তিনি নামায পড়বেন কিভাবে? নাকি নামায না পড়ে পরবর্তীতে কাযা করে নিবেন? তাছাড়া ডায়ালাইসিস চলাকালীন শুয়ে থাকতে হয়। অযু করাও সম্ভব নয়। আবার কেবলাও ঠিক থাকে না। তবে তায়াম্মুম করা যায়। এক দিক দিয়ে শরীরের রক্ত বের করা হয়। আর অন্য দিক দিয়ে রক্ত প্রবেশ হয়। সুতরাং সে কিভাবে নামায আদায় করবে? দয়া করে সঠিক সমাধান জানাবেন।

নামাযে ঘুম চলে আসলে করণীয় কী?

প্রশ্ন (১৩২৭৮) : আমি শারীরিক ভাবে খুবই দুর্বল। সময়ে অসময়ে আমার ঘুম চলে আসে। এমনকি নামাযের মধ্যেও; বিশেষত ফজরের নামাযে এবং রমযান মাসে তারাবীর নামাযে। জানতে চাই এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে নামায পড়াটা কেমন?

অসুস্থতার কারণে মাথা নাড়াতে না পারলে কি চোখের ইশারায় নামায পড়তে হবে?

প্রশ্ন (১৩২৩২) : কিছু দিন আগে আমার নানা মাথায় গুরুতর আঘাত পেয়েছিল। তখন তার মাথায় অপারেশন করতে হয়। এবং মাথা ব্যান্ডেজ অবস্থায় ছিল কিছুদিন। প্রথম কয়েক দিন বিছানায় পুরোপুরি শায়িত ছিল। মাথা নাড়ানোও সম্ভব ছিল না। তাই ডাক্তার কয়েক দিন মাথা একেবারে না নাড়ানোর কথা বলেছিলেন। ফলে ঐ দিনগুলোর নামায সে পড়তে পারে নি। এখন সে কিছুটা সুস্থ হয়ে উঠেছে। প্রশ্ন হল, সে যে কয়দিন পুরো শায়িত ছিল ঐ দিনগুলোর নামাযের কী হুকুম? একজন বলেছে, সে তখন মাথা নাড়াতে না পারলেও যেহেতু তার জ্ঞান ছিল তাই তার জন্য ঐ কয়দিন চোখের ইশারায় নামায পড়া জরুরি ছিল। তাই তার ঐ কয়েকদিন নামায না পড়া ঠিক হয়নি। তার এ কথা কি ঠিক? এখন কি সে ঐ কয়দিনের নামায কাযা করবে? বিস্তারিত জানতে চাই।

সুস্থ অবস্থার কাযা নামায অসুস্থ অবস্থায় কীভাবে আদায় করবে?

প্রশ্ন (১৩১০৭) : আমার দাদা শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন বিধায় দাঁড়িয়ে নামায আদায় করতে পারেন না। তাই তিনি বসে রুকু সিজদার সাথে নামায আদায় করেন। সুস্থ থাকা অবস্থায় তার কিছু নামায কাযা হয়ে যায়। এখন তিনি সে নামাযগুলো কাযা করতে চাচ্ছেন। জানার বিষয় হল, সুস্থ অবস্থায় ছুটে যাওয়া নামাযগুলো বর্তমানে তিনি কীভাবে কাযা করবেন?

অজ্ঞান থাকা অব্স্থায় যে নামায ছুটে যায় তা কি আদায় করতে হবে?

প্রশ্ন (১২৬৭৬) : আমার স্ত্রী অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি ছিল। সেখানে সে সাত দিন অজ্ঞান অবস্থায় ছিল। এখন আলহামদুলিল্লাহ সে সুস্থ। এখন আমি জানতে চাচ্ছি যে, ঐ সময়ের নামাযগুলো সে কীভাবে আদায় করবে?

নামায আদায় করতে অক্ষম ব্যক্তির নামাযের বিধান?

প্রশ্ন (১২৪১১) : আমার বাবা অনেক দিন যাবৎ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। তবে এতদিন আল্লাহর রহমতে নামাযগুলো স্বাভাবিকভাবেই আদায় করে আসছিলেন। কিন্তু দুই সপ্তাহ হল প্যারালাইসিস হয়ে পুরো শরীর অচল হয়ে গিয়েছে। মাথাটাও এদিক সেদিক করতে পারেন না। মাঝেমাঝে চোখ খুলে তাকান আর কখনো দুই-এক শব্দ বলেন। এখন মুফতী সাহেবের কাছে জানার বিষয় হল, বাবার নামাযগুলোর কী হবে? আমরা কি ফিদয়া আদায় করে দেব, নাকি তিনি সুস্থ হলে তা কাযা করবেন?

সুস্থ অবস্থায় কাযা হওয়া নামায অসুস্থ অবস্থায় ইশারা করে পড়লে সহিহ হবে কি?

প্রশ্ন (১২২৮২) : কিছুদিন আগে আমার হাঁটুতে প্রচন্ড ব্যথা হয়েছিল। ফলে ওঠা-বসা করতে পারতাম না। তখন এক মুফতী সাহেবকে জিজ্ঞেস করে চেয়ারে বসে ইশারার মাধ্যমে রুকু-সিজদা করে নামায পড়তাম। তখন আমার সুস্থ অবস্থায় ছুটে যাওয়া কিছু নামাযের কাযা পড়ি। এখন আলহামদুলিল্লাহ আমার হাঁটুতে কোনো ব্যথা নেই। রুকু-সিজদা ঠিকভাবে করতে পারি। জানার বিষয় হল, অসুস্থ থাকাকালীন সুস্থ অবস্থায় ছুটে যাওয়া যে নামাযগুলোর কাযা পড়েছিলাম সেগুলো কি এখন পুনরায় পড়তে হবে?

নামাযের মাঝখানে ওজরের কারণে বসে পড়লে কি কোনো সমস্যা হবে?

প্রশ্ন (১২২৫৩) : আলহামদুলিল্লাহ, আমি নিয়মিত সুন্নাহ মোতাবেক নামায আদায় করার চেষ্টা করি। গত কয়েকদিন আগে আমি ইমাম সাহেবের সাথে নামায শুরু করি। হঠাৎ নামাযের দ্বিতীয় রাকাতে দাঁড়ানো অবস্থায় আমার মাথা প্রচুর চক্কর দেয়া শুরু করে। তখন আমার চোখের সামনে সব অন্ধকার মনে হচ্ছিল। ঐ সময় আমি অপারগ হয়ে বসে পড়ি এবং বাকি নামায বসে আদায় করি। জানার বিষয় হল, আমার এভাবে বসে নামায আদায় করা কি ঠিক হয়েছে?

নামাযের মাঝখানে ওজরের কারণে বসে পড়লে কি কোনো সমস্যা হবে?

প্রশ্ন (১২২৪৫) : আলহামদুলিল্লাহ, আমি নিয়মিত সুন্নাহ মোতাবেক নামায আদায় করার চেষ্টা করি। গত কয়েকদিন আগে আমি ইমাম সাহেবের সাথে নামায শুরু করি। হঠাৎ নামাযের দ্বিতীয় রাকাতে দাঁড়ানো অবস্থায় আমার মাথা প্রচুর চক্কর দেয়া শুরু করে। তখন আমার চোখের সামনে সব অন্ধকার মনে হচ্ছিল। ঐ সময় আমি অপারগ হয়ে বসে পড়ি এবং বাকি নামায বসে আদায় করি। জানার বিষয় হল, আমার এভাবে বসে নামায আদায় করা কি ঠিক হয়েছে?

মাযুর ব্যক্তির নামায কাযা সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১২২৪৪) : কিছুদিন আগে আমার পরিচিত একজন গাড়ি এক্সিডেন্ট করে এবং মাথায় গুরুতর আঘাত পায়। তখন তার মাথায় অপারেশন করা লাগে। এরপর মাথায় ব্যান্ডেজ অবস্থায় ছিল কিছুদিন। প্রথম কয়েকদিন বিছানায় পুরো শায়িত ছিল। মাথা নাড়ানো সম্ভব ছিল না। ডাক্তাররাও কয়েকদিন মাথা না নাড়ানোর কথা বলেছিলেন। এখন সে কিছুটা সুস্থ হয়ে উঠেছে। প্রশ্ন হল, সে যে কয়দিন পুরো শায়িত ছিল ওই দিনগুলোর নামাযের হুকুম কী? একজন বলেছে, মাথা না নাড়াতে পারলেও যেহেতু তার জ্ঞান ছিল তাই ওই কয়দিনের নামায তার চোখের ইশারায় পড়া জরুরি ছিল। তাই ওই কয়দিন নামায না পড়া অন্যায় হয়েছে। তার একথা কি ঠিক? এখন সে ওই নামাযগুলোর জন্য কী করবে? বিস্তারিত জানতে চাই।

পেশাবের রোগে আক্রান্ত ব্যক্তি ইশারায় রুকু সেজদা করতে পারবে কি

প্রশ্ন (১১৮৩৩) : জনৈক ব্যক্তি পেশাবের রোগে আক্রান্ত। সে যদি দাঁড়িয়ে কিংবা বসে রুকু সেজদাসহকারে নামায আদায় করে তাহলে পেশাব বের হয়ে তার অজু নষ্ট হয়ে যায়। জানতে চাচ্ছি, সে কি মাজুর হিসেবে দাঁড়িয়েই নামায পড়বে নাকি বসে ইশারায় রুকু সেজদা আদায় করবে?

গর্ভবতী নারীর নামাজ।

প্রশ্ন (১১৭৪১) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ৭ মাসের গর্ভবতী। আমি অনেক কষ্ট করে মাটিতে ভর করে উচু হয়ে নামায আদায় করি। আবার বৈঠকে বসতেও অনেক কষ্ট হয়। এখন আমি জানতে চাচ্ছি, আমি এভাবেই নামায আদায় করবো নাকি ইশারায় অথবা বসে নামায আদায় করবো?

পায়ে ব্যথা পাওয়ার কারণে দাঁড়িয়ে নামায পড়তে না পারলে কি বসে নামায পড়া যাবে?

প্রশ্ন (১১৬৮১) : গাড়ি থেকে তাড়াহুড়া করে নামার সময় পড়ে গিয়ে আমার ডান পা মচকে যায়। এখন দাঁড়িয়ে নামায পড়তে গেলে বা মাটিতে সিজদা করতে গেলে পায়ে প্রচন্ড ব্যথা লাগে। এক্ষেত্রে কি আমার বসে নামায পড়ার সুযোগ আছে?

অসুস্থতার কারণে ঘরে নামায আদায় করা যাবে কি?

প্রশ্ন (১১৬০৮) : আমি বালেগ হওয়ার পর থেকে সর্বদা মসজিদে জামাতের সাথে নামায পড়ার চেষ্টা করছি। বর্তমানে আমি শারীরিকভাবে বেশ অসুস্থ থাকায় জামাতের সাথে নামায আদায় করা আমার জন্য কষ্ট হয়ে যায়। তবুও নামায জামাতেই পড়ছি। প্রথম রাকাত দাঁড়িয়ে পড়ি। পরবর্তী রাকাতগুলো বসে এবং ইশারায় পড়ি। এমতাবস্থায় আমার জন্য নিজ ঘরে নামায পড়ার অনুমতি আছে কি ? এক্ষেত্রে কি আমি জামাতের সওয়াব পাব?

বেহুঁশ অবস্থায় নামায ছুটে গেলে কি কাযা করতে হবে?

প্রশ্ন (১১৫৬৮) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার দাদা দুপুর তিনটার দিকে ব্রেইন স্ট্রোক করে বেহুঁশ হয়ে পড়েন। পরদিন দ্বিপ্রহর পর্যন্ত বেহুঁশ ছিলেন। দ্বিপ্রহরের পর তার হুঁশ ফিরে আসে। বেহুঁশ অবস্থায় তার যে চার ওয়াক্ত নামায ছুটে গিয়েছিল তা কি এখন তার উপর কাযা করা আবশ্যক?

নড়াচাড়ায় পেশাব বের হলে বসে নামায আদায় করা যাবে কি

প্রশ্ন (১১৩২৯) : জনৈক ব্যক্তি অবস্থা হল, সে একটু নাড়াচাড়া করলেই তার পেশাব বের হয়। যে কারণে দাঁড়িয়ে নামায পড়লে তার অজু নষ্ট হয়ে যায়। তবে সে বসে নামায পড়তে সক্ষম। জানতে চাচ্ছি, সেকি মাজুর হিসেবে দাঁড়িয়েই নামায পড়বে নাকি বসে বসে আদায় করবে?