যে ব্যক্তি কখনো হজ্বে যায় নি তাকে দিয়ে বদলি হজ্ব করানো যাবে কি?

প্রশ্ন (১৩৭১০) : আমার বাবার উপর হজ্ব ফরয হয়েছিল। কিন্তু তিনি হজ্বে যাওয়ার আগে ইন্তিকাল করেন। তাই আমরা চাচ্ছি বাবার বদলি হজ্ব করাতে। তো বাবার বদলি হজ্ব করার জন্য আমরা যাকে নির্ধারণ করেছি তিনি পূর্বে কখনো হজ্ব করেননি। এক লোক বলল, এমন ব্যক্তিকে দিয়ে বদলি হজ্ব করালে তা সহিহ হয় না। ঐ লোক কি ঠিক বলেছে?

বদলী হজ্ব সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩৩৯৩) : অনেক আগে থেকেই আমার হজ্ব করার খুব ইচ্ছা। কিন্তু টাকা জমা করতে না পারায় হজ্বে যাওয়া হচ্ছে না। এ বছর হজ্বের অর্ধেক টাকা তথা ২ লক্ষ টাকার ব্যবস্থা হয়েছে। আমার এক বন্ধু এটা জানতে পেরে আমাকে বলল, তুমি আমার বৃদ্ধ বাবার পক্ষ থেকে বদলী হজ্ব করবে। হজ্বের বাকী অর্ধেক টাকা তথা দুই লক্ষ টাকা আমার বাবা তোমাকে দিবে। তিনি নিজে হজ্ব করতে অক্ষম। বর্তমানে একেবারে শয্যাশায়ী।’ তাই জানতে চাচ্ছি, এভাবে নিজের অর্ধেক এবং অন্যের অর্ধেক টাকা দিয়ে তার বদলী হজ্ব করা যাবে কি?

ওয়ারিশ ব্যতীত অন্য কাউকে দিয়ে মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলী হজ্ব করালে কি সহিহ হবে?

প্রশ্ন (১৩৩৬৭) : আমার দাদীর এ পরিমাণ সম্পদ ও জমি ছিল যার একাংশ বিক্রি করে তিনি হজ্ব করতে পারতেন। কিন্তু তিনি হজ্ব করেননি। চাচাকে এ ব্যাপারে বুঝালে তিনি দাদীর পক্ষ থেকে হজ্ব করতে রাজি হলেন। পরে চাচা বললেন, আম্মা আমাকে তো এ ব্যাপারে কিছু বলে যায়নি। এখন আমরা জানতে চাচ্ছি, অন্য কাউকে দিয়ে দাদীর পক্ষ থেকে বদল হজ্ব করালে কি তা আদায় হবে?

বদলী হজ্ব সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩১১৭) : আমার বাবার উপর হজ্ব ফরয ছিল। তাই তিনি হজ্বের ইরাদা করেন। কিন্তু হঠাৎ তিনি অসুস্থ হয়ে একেবারে শয্যাশায়ী হয়ে পড়েন। এভাবে দীর্ঘ সময় কেটে যাওয়ায় আব্বা সুস্থ হওয়ার ব্যাপারে নিরাশ হয়ে আমাদেরকে বদলী হজ্ব করার ওসিয়ত করেন। এ ঘটনার কিছুদিন পরই আব্বা ইন্তিকাল করেন। আব্বার রেখে যাওয়া সমস্ত সম্পত্তির এক তৃতীয়াংশ প্রায় ৩,৬০,০০০/- (দুই লক্ষ চল্লিশ হাজার) টাকার মত হয়। কিন্তু এ টাকা দিয়ে বর্তমানে কাউকে হজ্বে পাঠানো যাচ্ছে না। তাই এ বিষয়ে আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে আলোচনা করলে তিনি বলেন, এক্ষেত্রে কেউ যদি স্বেচ্ছায় এ টাকার সাথে আর (বাকি) সামান্য টাকা নিজে বহন করে বদলী হজ্ব করে তাহলেও হয়ে যাবে। এ আলোচনার সময় ইমাম সাহেবের সাথে কয়েকজন ব্যক্তি ছিলেন। তাদের মধ্যে একজন এ কথা শুনে এগিয়ে এসে নিজ থেকেই বলে যে, আপনি যদি ৩,৬০,০০০/- টাকা দেন তাহলে বাকি টাকা দিয়ে আমি আপনার বাবার বদলী হজ্ব করতে পারি। এখন আমরা জানতে চাচ্ছি, উক্ত আলেমের কথা অনুযায়ী ঐ ব্যক্তি যদি বাকি টাকা নিজ থেকে দিয়ে হজ্ব করেন তাহলে কি আমার বাবার ফরয হজ্ব আদায় হবে?

প্রতিবেশীর স্ত্রীকে দিয়ে বদলী হজ্ব করানো যাবে কি?

প্রশ্ন (১৩০৮২) : আমার এক প্রতিবেশী এ বছর তার ফরয হজ্ব আদায় করতে যাচ্ছে। এখন আমি চাচ্ছি, তার স্ত্রীর সাথে কথা বলে তাকে দিয়ে আমার বাবার বদলী হজ্ব করাতে। তাই হুযুরের কাছে জানতে চাচ্ছি, আমার প্রতিবেশীর স্ত্রীকে দিয়ে বদলী হজ্ব করালে কি তা আদায় হবে?

বদলী হজ্ব সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১২৫৭১) : আমার মামা আমেরিকা প্রবাসী। তার দুটো কিডনীই প্রায় অচল। তাকে ১ দিন পর পর ডায়ালাইসিস করতে হয়। কিছুদিন পূর্বে তিনি ওয়ারিসসূত্রে ঢাকায় একটি বাড়ি এবং ২৬ লাখ টাকার মালিক হন। তিনি মোটামুটি সচ্ছল। তবে আগে তার অর্থনৈতিক অবস্থা এমন ছিল না, যার মাধ্যমে হজ্ব আদায় করা যায়। তিনি জানতে চাচ্ছেন, অসুস্থ হবার পর মিরাসসূত্রে প্রাপ্ত সম্পদের কারণে তার উপর কি হজ্ব ফরয হয়ে গিয়েছে? যদি ফরয হয় তাহলে তার করণীয় কী? কারণ তার বর্তমান অবস্থায় সফর করা সম্ভব নয়। জানিয়ে বাধিত করবেন।

এজেন্সির মুআল্লিমকে দিয়ে বদলী হজ্ব করানো যাবে কি?

প্রশ্ন (১২৪১৯) : আমার মামা বৃদ্ধ হয়ে গেছেন। তার উপর হজ্ব ফরয। কিন্তু হজ্বে যাওয়ার সামর্থ্য নেই। অন্যকে দিয়ে বদলী হজ্ব করাতে চান। মামার এক প্রতিবেশী সরকারি মুআল্লিম। তিনি বাংলাদেশ থেকে সরকারি খরচে মক্কা যান। হাজ্বীদের খেদমত করে এবং নিজেও হজ্ব করে। তিনি মামাকে বললেন, আমি আপনার বদলী হজ্ব করে দিব। পুরো খরচ দিতে হবে না। ১ লক্ষ ২০ হাজার টাকা দিলেই চলবে। কেননা আমার তো খরচ নেই। তাই আপনার থেকে কম নিব। এখন আমার মামা কি তাকে দিয়ে বদলী হজ্ব করাতে পারবে?

বদলি হজ্ব করার পর বেঁচে যাওয়া টাকার বিধান কি?

প্রশ্ন (১২২৮৫) : আমি মসজিদের ইমাম। এক মুসল্লি তার বাবার বদলি হজ্বের জন্য আমাকে নির্বাচন করেন। তিনি আমাকে জিজ্ঞাসা করেন যে, স্বাভাবিকভাবে হজ্ব করতে এখন কত খরচ হয়? আমি একজন ট্রাভেলস মালিকের কাছ থেকে খরচের পরিমাণ জানার পর উক্ত মুসল্লিকে তা জানিয়ে দিই। তিনি আমাকে সে পরিমাণ টাকা দিয়ে দেন। আল্লাহর রহমতে আমি হজ্বে গিয়ে স্বাভাবিকভাবে সব খরচ করার পর তার দেওয়া কিছু টাকা আমার কাছে থেকে গিয়েছে। জানার বিষয় হল, আমি এই উদ্বৃত্ত টাকাগুলো কি আমার প্রয়োজনে খরচ করতে পরব? নাকি তার কাছে ফেরত দিতে হবে?

মাজুর ব্যক্তি কাউকে দিয়ে বদলি হজ্ব করানোর পর সুস্থ হয়ে গেলে আবার হজ্ব করা কি আবশ্যক?

প্রশ্ন (১২২৩৬) : আমার নানাজানের উপর আগে থেকে হজ্ব ফরয ছিল। তিনি হজ্বে যাবেন যাবেন করতে করতে দেরী হয়ে যায়। এর মাঝে হঠাৎ করে তিনি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে পড়েন। যার দরুন তিনি হাঁটতে পারছিলেন না। নানা চাচ্ছেন তাড়াতাড়ি তার হজ্ব যেন আদায় করা হয়। তাই এক ব্যক্তিকে তার পক্ষ থেকে বদলি হজ্ব করার জন্য পাঠান। সে নানাজানের পক্ষ থেকে হজ্ব আদায় করে আসে। এর প্রায় বছর খানেক পর আল্লাহর রহমতে নানা প্রায় পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। এখন তিনি একা একা চলা-ফেরা করতে সক্ষম। জানার বিষয় হল, নানা সুস্থ হওয়ার পর কি আবার হজ্ব করা লাগবে, নাকি ঐ হজ্ব যথেষ্ট হবে? তিনি চাচ্ছেন, আবার নিজে গিয়ে হজ্ব করবেন। এটা কি তার ফরয হিসেবে গণ্য হবে না নফল হিসেবে?

বদলি হজ্ব করার পদ্ধতি।

প্রশ্ন (১২১৬৬) : আমার ফুফুর উপর হজ্ব ফরয। কিন্তু অসুস্থতার কারণে তার হজ্ব করার শারীরিক সক্ষমতা নেই। তিনি অন্য কাউকে দিয়ে তার হজ্বটি করাতে চাচ্ছেন এবং এর জন্য আমাকে নির্বাচন করেছেন। কিন্তু আমি নিজের ফরয হজ্ব আদায় করলেও কখনো অন্যের বদলি হজ্ব করিনি। তাই হযরতের কাছে আবেদন, বদলি হজ্বের পদ্ধতিটা সংক্ষেপে একটু বলবেন। এক্ষেত্রে কী কী বিষয়গুলো বিশেষভাবে লক্ষ রাখতে হবে?

সুস্থ ব্যক্তি কি নিজের পক্ষ থেকে নফল হজ্বের বদলি হজ্ব করাতে পারবে?

প্রশ্ন (১২১০৭) : আমি একটি বাড়িতে কাজ করি। বাড়ির মালিত অনেক সম্পদশালী। তিনি নিজে কয়েকবার হজ্ব করেছেন। কয়েক বছর যাবৎ তিনি তার পরিচিত মানুষকে তার পক্ষ থেকে নফল বদলি হজ্বে পাঠান। আলহামদু লিল্লাহ, এবছর হজ্বে যাওয়ার জন্য তিনি আমার নাম প্রস্তাব করেছেন। আমার ওপর হজ্ব ফরয নয়। কিন্তু আমার একটি খটকা আছে, আমি একটি মাসআলা শুনেছি, নিজে হজ্ব করতে একেবারে অক্ষম হয়ে গেলেই নাকি বদলি হজ্ব করানো যায়? তিনি সুস্থ সবল মানুষ, তাঁর জন্য কি বদলি হজ্ব করানো জায়েয হবে; যদিও তা নফলই হোক না কেন? জানিয়ে বাধিত করবেন।

বদলী হজ্ব শেষে অবশিষ্ট টাকা কি খরচ করা যাবে?

প্রশ্ন (১২০১৪) : আমার এক প্রতিবেশীর পক্ষ থেকে আমি বদলি হজ্ব করি। হজ্বের খরচ বাবদ আমাকে যা দেওয়া হয়েছিল হজ্ব শেষে তা থেকে কিছু টাকা থেকে গেছে। আমি কি এই অবশিষ্ট টাকা নিজের জন্য খরচ করতে পারব?

অসুস্থতার কারণে অণ্যকে দিয়ে বদলী হজ্ব করানোর পর সুস্থ হয়ে হজ্ব আদায় করলে কি তা নফল হিসেবে গণ্য হবে?

প্রশ্ন (১১৯৮৮) : আমার দাদার উপর হজ্ব ফরজ হওয়ার পর প্যারালাইসিসে আক্রান্ত হয়ে পড়েন। তাই তিনি অন্য এক ব্যক্তিকে দিয়ে তার বদলী হজ্ব করিয়ে নেন। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ। জানতে চাচ্ছি, এখন তিনি যদি আবার হজ্ব করেন তাহলে তা ফরজ হিসেবে গণ্য হবে নাকি নফল হবে?

বদলী হজ্ব করানোর সুস্থ হলে পুনরায় হজ্ব আদায় করতে হবে কি?

প্রশ্ন (১১৯৮০) : আমার বাবা প্যারালাইজড হয়ে বিছানায় শায়িত ছিলেন। তার উপর হজ্ব ফরয ছিল। তাই তিনি বদলী হজ্ব করান। কিন্তু বর্তমানে তিনি সুস্থ। জানতে চাচ্ছি, তার কি আবার হজ্ব করতে হবে?

নফল হজ্ব বদলী করানো যাবে কি?

প্রশ্ন (১১৯৭২) : ফরয হজ্ব আদায় করার পর নফল হজ্ব করার সামর্থ্য থাকলেও কেউ কি তার পক্ষ থেকে নফল হজ্ব বদলী করাতে পারবে কি?

কেউ হজ্বের অসিয়ত করতে না পারলে ওয়ারিশগণের উচিত তার পক্ষ থেকে বদলী হজ্ব করানো।

প্রশ্ন (১১৭৪৬) : আমার চাচা হজ্বের উদ্দেশ্যে হজ্ব এজেন্সিতে টাকা জমা দেন। কিন্তু তিনি হজ্বে যাওয়ার আগেই স্ট্রোক করে ইন্তেকাল করেন। ইন্তিকালের আগে কাউকে হজ্বের অসিয়ত করতে পারেন নি। তো এখন জানার বিষয় হলো, তার জমা দেওয়া টাকা কি মিরাসের অন্তর্ভূক্ত হবে নাকি সেই টাকা দিয়ে বদলী হজ্ব করাতে হবে?

বদলি হজ্ব।

প্রশ্ন (১১৭০২) : আমার বাবা অনেব সম্পদের মালিক ছিলেন। কিন্তু তিনি হজ্ব করেন নি। গত বছর তিনি ইন্তিকাল করেন। এখন আমি তার পক্ষ থেকে হজ্ব আদায় করে দিতে চাচ্ছি। আমি জানতে চাচ্ছি, তার পক্ষ থেকে হজ্ব আদায় করে দিলে তার হজ্ব আদায় হবে কি?

সৌদী থেকে হজ্ব করালে অসিয়ত পূরণ হবে কি

প্রশ্ন (১১৪৩৬) : জনৈক ব্যক্তির উপর হজ্ব ফরয ছিল। কিন্তু অসুস্থতার কারণে তা আদায় করতে পারেনি। তাই মারা যাওয়ার সময় অসিয়ত করে যায় তার পক্ষ থেকে বদলী হজ্ব করাতে। কিন্তু তার সম্পদের একতৃতীয়াংশ দ্বারা বাংলাদেশ থেকে হজ্ব করানো সম্ভব নয়। সৌদী থেকে এক ব্যক্তি উক্ত টাকায় হজ্ব করতে রাজি হয়েছে। জানতে চাচ্ছি, সৌদী থেকে হজ্ব করালে অসিয়ত পূর্ণ হবে কি?