এহরাম অবস্থায় ভুলবশত নাকের পশম তুলে ফেললে কি জরিমানা দিতে হবে?
প্রশ্ন (১৩০৮৯) : আমার বাবা হজ্বে গিয়ে এহরাম অবস্থায় ভুলবশত নাকের দুই-তিনটি পশম উপড়ে ফেলেছেন। জানতে চাচ্ছি, এহরাম অবস্থায় তার এ কাজটি জায়েয হয়েছে কি? নাজায়েয হলে তার জরিমানা কী হবে?
প্রশ্ন (১৩০৮৯) : আমার বাবা হজ্বে গিয়ে এহরাম অবস্থায় ভুলবশত নাকের দুই-তিনটি পশম উপড়ে ফেলেছেন। জানতে চাচ্ছি, এহরাম অবস্থায় তার এ কাজটি জায়েয হয়েছে কি? নাজায়েয হলে তার জরিমানা কী হবে?
প্রশ্ন (১২৩৭০) : ওমরা করার সময় আমার কোলে আমার আট মাস বয়সী বাচ্চাও ছিল। যদিও ডায়াপার পরিয়ে রেখেছিলাম, কিন্তু দীর্ঘক্ষণ পরে থাকার কারণে একসময় লক্ষ করি, বাচ্চার পেশাব লেগে আমার জামার বেশ খানিকটা জায়গা ভিজে উঠেছে। বুঝতে পারি, ডায়াপার অতিক্রম করে এ নাপাকি আমার কাপড়ে লেগেছে। এখন এ নাপাকসহ তাওয়াফ করাতে আমার তাওয়াফ শুদ্ধ হয়েছে কি? নামাযের মতো তাওয়াফেও কি কাপড়-চোপড় পাক থাকা জরুরি? জানালে উপকৃত হব।
প্রশ্ন (১২২৬৪) : মক্কা শরীফে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত অনেক সময় পাওয়া যায়। ফলে স্বাভাবিকভাবেই তখন দুটি তাওয়াফ করা যায়। আমাদের মুআল্লিম সাহেব বলেছেন, তাওয়াফের পর দুই রাকাত নামায পড়া ওয়াজিব। আমি একবার আসরের পর একটি তাওয়াফ শেষ করে নামাযের জন্য দাঁড়াচ্ছিলাম তখন এক ভাই বললেন, আসরের পর নামায পড়া যায় না। জানার বিষয় হল, ঐ লোকের কথা কি ঠিক? যদি ঠিক হয় তাহলে তাওয়াফের নামায কখন পড়ব?
প্রশ্ন (১২২১৫) : আমি পবিত্র হজ্ব পালন করেছি। ইহরাম অবস্থায় সতরের সতর্কতার জন্য আন্ডারপ্যান্ট পরি। তামাত্তু হজ্বের উমরা ও হজ্ব উভয়টি আদায়কালে আমি এটি পরিধান করে ছিলাম। পরবর্তীতে আলেমদের কাছে শুনেছি যে, ইহরাম অবস্থায় এগুলো পরা নিষেধ। এখন আমার কি করণীয়? জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১২১০৬) : কিছুদিন আগে আমি উমরাহ আদায় করি। তাওয়াফ শেষে ক্লান্ত হয়ে পড়ি। স্বাভাবিক সুস্থ আছি। কিন্তু ক্লান্তির কারণে তাওয়াফের পর সাঈ করার সময় হুইল চেয়ারে বসে সাঈ সম্পন্ন করি। দেশে আসার পর একজন আলেমের নিকট একথা বললে তিনি বলেন, আমার ওপর নাকি একারণে দম ওয়াজিব হয়েছে। হুজুরের কাছে জানতে চাচ্ছি, আসলেই কি আমার ওপর দম ওয়াজিব হয়েছে? জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১২১০২) : আমি উমরায় এসেছি। সাথে আমার দুই বছরের বাচ্চা আছে। আমি তাকে কোলে নিয়ে তাওয়াফ করার সময় সে পেশাব করে দেয়। ঐ অবস্থায়ই আমি তাওয়াফ শেষ করি। জানার বিষয় হল, নাপাক কাপড়ে আমার এই তাওয়াফ কি আদায় হয়েছে? এবং এক্ষেত্রে কোনো জরিমানা আসবে কি?
প্রশ্ন (১১৯৯১) : কেউ যদি মুযদালিফায় যাওয়ার পথে রাস্তায় মাগরিব এশা একসাথে পড়ে নেয় এবং ফজরের ওয়াক্ত হওয়ার আগেই মুযদালিফায় পৌঁছায় তাহলে উক্ত দুই নামায কি পুনরায় পড়তে হবে?
প্রশ্ন (১১৯৮৯) : হাঁটার সামর্থ্য থাকা সত্ত্বেও শুধু ক্লান্তির কারণে হুইল চেয়ারে বসে সাঈ করলে কোনো জরিমানা আসবে কি?
প্রশ্ন (১১৯৮৭) : কেউ যদি তাওয়াফে যিয়ারত করার পর হজ্বের সাঈ সাথে সাথে না করে বিলম্ব করে তাহলে তার উপর কোনো দম আসবে কি?
প্রশ্ন (১১৯৮৪) : কোনো মুহরিম ব্যক্তি যদি মাথা না মুন্ডাতে চায় তাহলে সে কতটুকু চুল কেটে হালাল হবে?
প্রশ্ন (১১৯৮২) : কেউ যদি মুযদালিফায় পৌঁছার পূর্বে রাস্তায় মাগরিব ও এশা পড়ে নেয় এবং মুযদালিফায় পৌঁছে পুনরায় তা না পড়ে তাহলে কি তার উপর কোনো জরিমানা আসবে?
প্রশ্ন (১১৯৮১) : হোঁচট খাওয়ায় পায়ের নখ যদি মরে যায় তাহলে ইহরাম অবস্থায় তা ফেলে দিলে জরিমানা আসবে কি?
প্রশ্ন (১১৯৭৮) : মক্কা থেকে প্রত্যাবর্তনকালে বিদায়ী তাওয়াফ করা কি আবশ্যক?
প্রশ্ন (১১৯৭৭) : কেউ যদি ইহরাম বাঁধার পর বাধাপ্রাপ্ত হয় তাহলে হেরেম শরিফে একটি দম দেওয়ার মাধ্যমে হালাল হতে হয়। কিন্তু জনৈক ব্যক্তিকে বলতে শুনলাম, দম না দিয়ে রোযা রাখার দ্বারাও হালাল হওয়া যায়। জানতে চাচ্ছি, তার কথা কতটুকু সঠিক?
প্রশ্ন (১১৯৭৬) : পাথর নিক্ষেপের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা কি জরুরি?
প্রশ্ন (১১৯৭৫) : নারী মুহরিম হালাল হওয়ার জন্য কতটুকু চুল কাটবে?
প্রশ্ন (১১৯৭৩) : কেউ যদি তাওয়াফে যিয়ারতের পর নফল তাওয়াফ করে তাহলে মক্কা থেকে বিদায়ের সময় পুনরায় তাওয়াফে বিদা করতে হবে কি?
প্রশ্ন (১১৯৭১) : আমার এক আত্মীয় জামরায় পাথর নিক্ষেপের সময় তারতীব ঠিক রাখেনি। আগে বড় জামরায় পাথর মেরেছে। তারপর মধ্যমটিতে তারপর ছোটটিতে। জানতে চাচ্ছি, উক্ত কারণে তার উপর কোনো দম বা জরিমানা আসবে কি?
প্রশ্ন (১১৯৭০) : বাচ্চাকে কোলে নিয়ে তাওয়াফ করা অবস্থায় বাচ্চা পেশাব করে দেয়। ডায়াপার থাকার পরও কিছু পেশাব ইহরামের কাপড়ে লেগে যায়। সে অবস্থায় তাওয়াফ পূর্ণ করি। জানতে চাচ্ছি, এতে কি কোনো জরিমানা আসবে?
প্রশ্ন (১১৯৬৯) : তাওয়াফ অবস্থায় কুরআন তেলাওয়াত করা যাবে কি?