যাকাত ও সাদাকাহ

নাবালেগ অবস্থায় পাওয়া রূপার যাকাত কি বালেগ হওয়ার পর আদায় করতে হবে?

প্রশ্ন (১৩৫২৭) : আমি ছোটবেলায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার স্বরুপ অনেকগুলো রূপার মেডেল পাই। তাছাড়া রূপার তৈরি আরও কিছু গয়না আমার আছে। যার পরিমাণ প্রায় ৬৫ তোলা। আমি জানতে চাই, এখন বালেগা হওয়ার পর কি আমার উপর এগুলোর কারণে যাকাত ওয়াজিব হবে? জানালে উপকৃত হব।

যাকাত সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩৫০৩) : চলতি বছরসহ গত তিন বছর যাবৎ আমার মালিকানায় প্রয়োজনের অতিরিক্ত দুই লক্ষ বিশ হাজার টাকা রয়েছে। কিন্তু কোনো বছরের যাকাতই আমি আদায় করিনি। এ বছর তিন বছরের যাকাত একসাথে আদায় করতে চাচ্ছি। এখন আমি কোন বছরের যাকাত কত টাকা আদায় করব?

দোকানের কর্মচারীদেরকে যাকাতের টাকা থেকে বোনাস দেওয়া যাবে কি?

প্রশ্ন (১৩৫০২) : আমার একটি মুদির দোকান আছে। দোকান বড় হওয়ায় কয়েকজন কর্মচারী রেখেছি। তাদেরকে প্রত্যেক মাসে বেতনের পাশাপাশি ঈদ উপলক্ষে নির্ধারিত অংকের বোনাসও দেওয়ার ‍চুক্তি হয়েছে। এখন জানার বিষয় হল, আমি কি যাকাতের টাকা থেকে তাদেরকে বোনাস দিতে পারব?

স্বামী উপার্জন করতে না পারলে কি স্ত্রীকে স্বামী ও সন্তানের পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করতে হবে?

প্রশ্ন (১৩৪৯৩) : আমার স্বামী অনেক বছর যাবৎ প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে। তাই তিনি কোনো আয়-উপার্জন করতে পারেন না। আমি একটি প্রাইমারি স্কুলে চাকরি করি এবং আমার উপার্জনেই সংসার চলে। আমার নিজের উপর যাকাত ও সদকায়ে ফিতর ওয়াজিব। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার স্বামী ও সন্তানদের পক্ষ থেকেও কি আমাকে সদকায়ে ফিতর আদায় করতে হবে? উল্লেখ্য, আমার স্বামী ও সন্তানদের এ পরিমাণ সম্পদ নেই যে, তাদের উপর যাকাত বা সদকায়ে ফিতর ওয়াজিব হয়।

মাছ চাষ করলে কি উক্ত চাষের ইনকামের উপর যাকাত আবশ্যক হবে?

প্রশ্ন (১৩৪৮০) : আমি পুকুরে মাছ চাষ করি। পাঁচ-ছয় মাস পরপর মাছ বিক্রি করি। মাছ চাষের আয় দিয়েই আমার সংসারের খরচ বহন করি। এবং ঐ টাকা দিয়েই আবার পোনা কিনে পুকুরে ছাড়ি। যদি কিছু টাকা বেশি হয় তাহলে আরেকটা পুকুর নিই। তাই আমার কাছে কখনো টাকা জমা থাকে না। প্রশ্ন হল, মাছ বিক্রি করার টাকাটা তো এক বছর পূর্ণ হয় না। বছর শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যায়। তাহলে এই টাকার উপর কি যাকাত আসবে? বিস্তারিত জানালে উপকৃত হব।

ভাড়া দেওয়া সাইকেলের উপর কি যাকাত আসবে?

প্রশ্ন (১৩৪৬৫) : আমার দোকানে মোট ৫ লক্ষ টাকার পণ্য আছে। সাথে মানুষের কাছে ভাড়া দেওয়ার জন্য ছোট-বড় মিলে ২০টি সাইকেলও আছে। প্রশ্ন হল, এখন আমি কীভাবে যাকাত আদায় করব? দোকানের মোট পুঁজির সাথে সাইকেলগুলোর মূল্য যোগ করে, নাকি পৃথক পৃথকভাবে আদায় করব? জানালে উপকৃত হব।

কিতাবের উপর কি যাকাত আবশ্যক হবে?

প্রশ্ন (১৩৪৫০) : আমার পাঁচ ভরি স্বর্ণ আছে। বর্তমানে এছাড়া আমার অন্য কোনো সম্পদ নেই। তবে আমার ঘরে প্রায় দুই লক্ষ টাকার কিতাব আছে। যা আমি পড়ার জন্য সংগ্রহ করেছি। প্রশ্ন হল, আমার কি এই কিতাবগুলোর যাকাত দিতে হবে?

অগ্রীম যাকাত দিলে কি সহিহ হবে?

প্রশ্ন (১৩৪৩৭) : আমার ছোট একটা ব্যবসা আছে। প্রতি রমযান মাস শুরু হওয়ার আগে আমি ব্যবসার বাৎসরিক হিসাব সম্পন্ন করে রমযানের শুরু থেকে যাকাত দেওয়া শুরু করে দেই। এ বছর ঈদের আগের দিন হিসাব শেষে দেখলাম, আমার যে পরিমাণ যাকাত ওয়াজিব হয়েছে তার চেয়ে অনেক বেশি আদায় করা হয়েছে। আমি জানতে চাই, যাকাত হিসেবে অতিরিক্ত যে অংশ আমি আদায় করেছি তা কি আমি আগামী বছরের যাকাত হিসেবে গণ্য করতে পারব?

যাকাতের সম্পদ চুরি হয়ে গেলে কি যাকাত আদায় হবে?

প্রশ্ন (১৩৪১১) : আমি প্রতি বছর কাপড়ের মাধ্যমে আমার সম্পদের যাকাত আদায় করে থাকি। বেশির ভাগ সময় আমি শাড়ি আর লুঙ্গি দিয়েই যাকাত আদায় করি। এ বছরও যাকাতের নিয়তে ঢাকা থেকে তিন লাখ টাকার লুঙ্গি ও শাড়ি ক্রয় করে রংপুরগামী একটি বাসের ছাদে এগুলো উঠিয়ে দেই। বাস কর্তৃপক্ষ রংপুর জেলা বাস টার্মিনালে এগুলো নামিয়ে দেয়। কিন্তু সেখানে আমার পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়ে যায়। গিয়ে দেখি, কাপড়ের গাঁটরিটি খুলে পড়ে আছে। তাতে ৫০/৬০টি লুঙ্গি, শাড়িও নেই। প্রশ্ন হল, আমাকে এখন আবার নতুন করে ক্রয় করে যাকাত দিতে হবে, নাকি প্রথমবার যাকাতের নিয়তে ক্রয় করার দ্বারাই যাকাত আদায় হয়ে গেছে?

সমিতির টাকার উপর যাকাত আবশ্যক হবে কি?

প্রশ্ন (১৩৪০২) : আমরা ২০ জন সদস্য মিলে একটি সমিতি করেছি। আমরা প্রত্যেক সদস্য এখানে এককালীন ১৫০০/- টাকা করে জমা করেছি। আমাদের পুঁজি হয়েছে ৩০,০০০/- টাকা। এক বছর যাবৎ আমরা এই টাকা ব্যবসায় বিনিয়োগ করেছি। এক বছরে আমাদের লাভ হয়েছে ১২০০/- টাকা। কিন্তু আমরা এ টাকার যাকাত পরিশোধ করিনি। এখন আমাদের জানার বিষয় হল, আমাদেরকে কি উক্ত টাকার যাকাত পরিশোধ করতে হবে?

কর্মচারীদের পাওনা বেতন কি যাকাতের হিসাব থেকে বাদ যাবে?

প্রশ্ন (১৩৩৬৮) : আমি একটি স্কুল পরিচালনা করি। সেখানে শিক্ষক, স্টাফ মিলে প্রায় ৪০ জন কর্মচারী আছে। আমার যাকাতবর্ষ পূর্ণ হওয়ার সময় আমার কাছে বেতন বাবদ তাদের বেশ টাকা পাওনা থাকে। আমি উক্ত টাকা ঋণ হিসেবে যাকাত থেকে বাদ দিয়ে অবশিষ্ট সম্পদের যাকাত আদায় করি। হুজুরের কাছে আমার জানার বিষয় হল, আমার এভাবে যাকাত আদায় করা ঠিক আছে কি?

কাউকে যাকাতের টাকা দিলে জানিয়ে দেওয়া কি আবশ্যক?

প্রশ্ন (১৩৩৬২) : ঈদের দিন অনেক গরীব-মিসকিন বাড়িতে বাড়িতে গিয়ে হাদিয় চায়, যাকাতের টাকা থেকে তাদেরকে হাদিয়া দেওয়া যাবে কি? আর যাকাত দেওয়ার সময় ব্যক্তিকে জানিয়ে দেওয়া জরুরি কি?

যাকাত সংক্রন্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩৩৫৬) : ঢাকায় একটি হাউজিং কোম্পানির সাথে আমার একটি জমির উপর ৫ তলা বিল্ডিং নির্মাণের চুক্তি হয়। বিনিময় ছিল ৬০ লক্ষ টাকা। ইতিমধ্যে ৪৫ লক্ষ টাকা পরিশোধ করে দিয়েছি। বাকি ১৫ লক্ষ টাকা ধীরে ধীরে কিস্তিতে পরিশোধ করব। এদিকে এখনই আমার যাকাতবর্ষ পূর্ণ হয়ে গেছে। তাই জানতে চাই, এখন যাকাতের হিসাবের সময় এই ১৫ লক্ষ টাকা যাকাতের হিসাব থেকে বিয়োগ হবে কি?

বাড়ি নির্মাণের জন্য টাকা জমা করলে উক্ত টাকার যাকাত আদায় করতে হবে কি?

প্রশ্ন (১৩৩৪২) : বাড়িতে বসবাস উপযুক্ত কোনো ঘর নেই আমার। তাই বাড়িতে ঘর নির্মাণ করা খুব জরুরি। ঘর করার জন্য আমি অল্প অল্প করে টাকা জমাচ্ছি। এখন আমার ঘর করতে চার থেকে পাঁচ লাখ টাকার মত লাগে। কিন্তু আমি গত দুই বছরে প্রায় দেড় লাখ টাকার মত জমিয়েছি। ইচ্ছা হল দুই বা আড়াই লাখ টাকা হলে ঘর করা শুরু করবো, বাকি নগদে মিলিয়ে। এখন প্রশ্ন হল, আমার এই জমাকৃত টাকার উপর কি যাকাত দিতে হবে?

পাওনা টাকার যাকাত আদায় করতে হবে কি?

প্রশ্ন (১৩৩৩৬) : আমি আমার এক বন্ধুর কাছে এক লাখ টাকা পাই। আমার কাছে যে নগদ টাকা আর গয়না আছে, তার যাকাত তো আমি দিবই। কিন্তু ওই ধার নেওয়া টাকার যাকাতও কি আমাকে দিতে হবে?

পাগল ব্যক্তির উপর কি যাকাত আবশ্যক হয়?

প্রশ্ন (১৩৩২৬) : আমার ভাই ছোটবেলা থেকেই মানসিক রোগী (পাগল)। কিছুদিন আগে আমার বাবা মারা গিয়েছেন। সম্পত্তি বণ্টনের সময় আমরা ঐ ভাইকে মীরাছ দিয়েছি। সে প্রায় ১ লক্ষ টাকা পেয়েছে। এখন জানতে চাই, তার উপর কি যাকাত ফরয হবে?

যাকাতের টাকা দিয়ে মাদরাসার ছাত্রদের বিতাব কিনে দিলে কি যাকাত আদায় হবে?

প্রশ্ন (১৩৩১২) : আমার কাছে নেসাব পরিমাণ সম্পদ আছে। মাদরাসার মসজিদে নামায আদায় করার ‍সুবাদে কয়েকজন মাদরাসার ছাত্রের সাথে আমার পরিচয় হয়েছে। কথা প্রসঙ্গে তাদের কাছ থেকে জানতে পারলাম, বর্তমানে মাদরাসার পাঠ্যপুস্তকগুলোর দাম অনেক বেশি। তাই অনেকে কিতাব ক্রয় করতে পারে না। তো আমি চাচ্ছি আমার উক্ত যাকাতের টাকা দিয়ে প্রয়োজনীয় কিছু কিতাব কিনে গরীব মেধাবী ছাত্রদের দিব। জানতে চাচ্ছি, এভাবে কিতাব কিনে দেওয়ার দ্বারা আমার যাকাত আদায় হবে কী?

যাকাতের টাকা দিয়ে কি মাদরাসা নির্মাণ করা যাবে?

প্রশ্ন (১৩৩০৭) : আমাদের এলাকায় একটি এতিমখানা মাদরাসা আছে। তো মাদরাসার মুহতামিম যাকাতের টাকার মাধ্যমে মাদরাসার জন্য জমি ক্রয় ও ছাত্রাবাস নির্মাণ করতে চায়। জানার বিষয় হলো, যাকাতের টাকা দিয়ে কি এগুলো করা যাবে?

যাকাত সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩৩০১) : আমি আমার একটি কাজের জন্য ২০০০/- টাকা দান করার মানত করেছিলাম। আল্লাহর রহমতে আমার উক্ত কাজটি সম্পন্ন হয়েছে। কিন্তু আমি এখনো উক্ত টাকা সদকা করতে পারিনি। এদিকে আমার যাকাতবর্ষ পূর্ণ হয়ে গেছে। জানতে চাচ্ছি, উক্ত অর্থ কি যাকাতের হিসাব থেকে বাদ যাবে?