হালাল ও হারাম লেনদেন

হারাম উপার্জনকারীর কাছে জমি বিক্রি করা যাবে কি

প্রশ্ন (১০২৫৫) : আমার জমিটি বিক্রি করা একান্ত জরুরি। একজন ব্যক্তি জমিটি যথাযথ দামে ক্রয় করতে চেয়েছে। কিন্তু তার সম্পূর্ণ উপার্জন হারাম। জানতে চাচ্ছি, তার কাছে জমিটি বিক্রি করা শুদ্ধ হবে কি?

শেয়ারে ওয়াইফাই চালালে কি চুরি হিসেবে গণ্য হবে

প্রশ্ন (১০২৫২) : আমাদের পাশের ফ্ল্যাটের যারা থাকে তারা কোম্পানী থেকে ওয়াইফাই নিয়েছে। আমরা তার সাথে শেয়ারে সেই ওয়াইফাই ব্যবহার করি। মাসিক বিল ১০০০ টাকা। সেখান থেকে আমরা ৫০০ দেই। সে ৫০০ দেয়। যেহেতু আমরা কোম্পানী থেকে নেইনি তাই আমাদের এ ব্যবহার কি চুরি হিসেবে গণ্য হবে?

বায়োডাটার তথ্য দিয়ে টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (১০২৫০) : আমার একটি ফেসবুক গ্রুপ আছে। সেখানে আমি পাত্র-পাত্রীদের বায়োডাটা পোস্ট করে থাকি। বিবাহ করতে ইচ্ছুক তারা সেখান থেকে বায়োডাটা পছন্দদ করে ফ্যামিলির সাথে যোগাযোগ করে। আমি প্রতিটি বায়োডাটার বিনিময়ে পাত্র পাত্রীদের কাছ থেকে ১০০ টাকা নিয়ে থাকি। প্রশ্ন হল, আমার এই ইনকাম বৈধ হচ্ছে কি?

পশু পাখির আকৃতির বেলুন ক্রয় করা যাবে কি

প্রশ্ন (১০২৪৮) : বর্তমানে রাস্তা-ঘাটে কিছু গ্যাস বেলুন পাওয়া যায় যেগুলো বিভিন্ন পশু পাখির আকৃতির হয়ে থাকে। জানতে চাচ্ছি, বাচ্চাদেরকে এমন বেলুন কিনে দেওয়া যাবে কি?

দারাজের মিস্ট্রি বক্স কেনা যাবে কি

প্রশ্ন (১০২৪৭) : দারাজ অনলাইন শপে একটি অফার আছে। তা এমন যে, একেবারে স্বল্প টাকার বিনিময়ে লটারির মাধ্যমে মিস্ট্রি বক্স কেনা যায়। তাতে কি পণ্য থাকবে তা নির্দিষ্ট নয়। তবে পণ্য থাকবে সেটা সুনিশ্চিত। কেউ লটারিতে তা না পেলে টাকা ফেরত দেওয়া হয়। জানতে চাচ্ছি, এভাবে মিস্ট্রি বক্স কেনা যাবে কি?

ট্যাক্সি চালানোর ইনকাম বৈধ হবে কি

প্রশ্ন (১০২৪৬) : আমি নিউইয়র্কে ট্যাক্সি চালাই। সেখানে অনেকে ভাড়া এমন আসে যারা ট্যাক্সিতে চড়ে খারাপ করতে যায়। জানতে চাচ্ছি, এ জাতীয় ভাড়ার টাকা গ্রহণ করা কি বৈধ হবে?

কাপড় দিয়ে পাতিল ক্রয় করা যাবে কি

প্রশ্ন (১০২৪৪) : আমাদের এলাকায় কিছু লোক পুরাতন কাপড়ের বিনিময়ে নতুন পাতিল বিক্রি করে থাকে। জানতে চাচ্ছি, তাদের কাছ থেকে কাপড়ের বিনিময়ে নতুন পাতিল ক্রয় করা যাবে কি?

নষ্ট দুধ ফেরত দেওয়া যাবে কি

প্রশ্ন (৯৬৪৮) : আমি এক ব্যক্তি থেকে নিয়মিত দুধ রাখি। একদিন সে আমাকে নষ্ট দুধ দেয়। জানতে চাচ্ছি, উক্ত নষ্ট দুধ আমি ফেরত দিতে পারব কি?

জমির বিনিময়ে জমি নেওয়া যাবে কি

প্রশ্ন (৯৬৪৬) : পান চাষের জন্য উঁচু জমি প্রয়োজন। আমার কোনো উঁচু জমি নেই। তাই আমার প্রতিবেশির সাথে চুক্তি করেছি যে, সে তার উঁচু জমি ১০ বছরের জন্য দিবে আমি তাতে পান চাষ করব। আর বিনিময়ে সে আমার নিচু জমি নিয়ে তাতে যেকোনো জিনিস চাষাবাদ করবে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করা কি সহিহ হয়েছে?

পণ্য বিক্রেতার কাছে রেখে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৯৪৬৫) : আমি একজনের কাছ থেকে ১ লক্ষ টাকা জিনিস ক্রয় করেছি। কিন্তু আমার স্পেস না থাকায় বিক্রেতার কাছেই তা রেখে দিয়েছি। পণ্য হস্তগত করিনি। জানতে চাচ্ছি, উক্ত পণ্য আমি অন্যের কাছে বিক্রি করতে পারব কি?

গরিবদের থেকে কুরবানীর গোশত ক্রয় করা যাবে কি

প্রশ্ন (৯৪৬১) : গরিব মিসকিনরা বাড়ি বাড়ি গিয়ে কুরবানীর গোশত কালেকশন করে। ঈদের দিন বিকালে সেগুলো বিক্রি করতে বসে। জানতে চাচ্ছি, তাদের থেকে কুরবানীর গোশত ক্রয় করা যাবে কি?

রক্ত দিয়ে টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (৯২৬৫) : আমি তিনমাস পরপর মানুষকে রক্ত দিয়ে থাকি। জানতে চাচ্ছি, রক্ত দিয়ে মানুষেল কাছ থেকে টাকা নেওয়া যাবে কি?