যৌথ ব্যবসায় লোকসান হলে এর দায় কে বহন করবে?
প্রশ্ন (১৩৮০০) : আমরা ব্যবসার উদ্দেশ্যে পাঁচজন মিলে একটি সমিতি গঠন করি। আমরা সিদ্ধান্ত নেই যে, উক্ত ব্যবসা থেকে যা লাভ হবে তার সবার মধ্যে সমানভাবে বণ্টন করা হবে। তো সবাই মিলে উক্ত ব্যবসা দেখাশোনার দায়িত্ব আমাকেই দিয়েছে। তবে আমার জন্য কোনো পারিশ্রমিক নির্ধারণ করা হয় নি। তো এক বছর আগে এক লোককে পনের হাজার টাকা অগ্রিম দেই এই চুক্তিতে যে, তিনমাস পর সে চাল দিবে। পরে ঐ লোক থেকে চাউল বা টাকা কোনোটা উদ্ধার করা সম্ভব হয়নি। এখন সংগঠনের বাকি সদস্যরা আমার কাছে এই টাকা দাবি করছে। জানার বিষয় হল, উক্ত টাকা সম্পর্কে শরীয়তে বিধান কী? এই টাকার দায় কি শুধু আমার উপরই আসবে?