অগ্রিম বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতার কাছ থেকে কোনো কিছু বন্ধক নিতে পারবে কি?

প্রশ্ন (১৩৮১৯) : অগ্রিম বিক্রির ক্ষেত্রে ক্রেতার জন্য বিক্রেতা থেকে চুক্তিকৃত পণ্য আদায় করা পর্যন্ত কোনো কিছু বন্ধক রাখা জায়েয হবে কি?

অগ্রীম ক্রয়-বিক্রয় চুক্তির ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা থেকে কোনো কিছু বন্ধক নিতে পারবে কি?

প্রশ্ন (১২৮০৪) : আমি একজন ব্যবসায়ী। ব্যবসার স্বার্থে অনেক সময় অগ্রীম বিক্রয় চুক্তি করতে হয়। এক্ষেত্রে প্রায় অনেক ব্যবসায়ীকে দেখা যায় যে, তারা ‘সিকিউরিটি’ হিসাবে বিক্রেতা থেকে কোনো কিছু বন্ধক নেয়। তাই আমি জানতে চাচ্ছি, এভাবে আগাম বিক্রয় চুক্তির ক্ষেত্রে আমার (ক্রেতার) জন্য বিক্রেতা থেকে চুক্তিকৃত পণ্য সরবরাহ করা পর্যন্ত ‘সিকিউরিটি’ হিসাবে কোনো কিছু বন্ধক নেওয়া কি বৈধ হবে? জানিয়ে বাধিত করবেন।

বন্ধকদাতা অনুমতি দিলে ফল খাওয়া যাবে কি

প্রশ্ন (১১২৯০) : জনৈক ব্যক্তি আমার কাছে তার একটি ফলের বাগান বন্ধক রেখেছে। উক্ত বাগানের দুটি গাছের ফল খাওয়ার অনুমতি সে আমাকে দিয়েছে। জানতে চাচ্ছি, আমি কি তা ভোগ করতে পারব?

বন্ধকী দ্রব্য বিক্রি করে লাভ করা যাবে কি

প্রশ্ন (৯৪৬৬) : এক ব্যক্তি আমার কাছে তার মোটর সাইকেল বন্ধক রেখে আমার কাছ থেকে নির্ধারিত মেয়াদে দেড় লক্ষ টাকা ঋণ নিয়েছে। উক্ত মোটর সাইকেলের প্রকৃত মূল্য দুই লক্ষ টাকা। সে যদি নির্ধারিত মেয়াদে তা পরিশোধ না করতে পারে তাহলে আমি লাভে উক্ত মোটর সাইকেল বিক্রি করে দিতে পারব কি?

বন্ধকী কিতাব থেকে উপকৃত হওয়া যাবে কি

প্রশ্ন (৯২৬০) : এক ব্যক্তির কাছে আমি কিছু টাকা পেতাম। সময়মত টাকা দিতে না পারায় সে তার কিছু কিতাব আমার কাছে বন্ধক রাখে। জানতে চাচ্ছি, আমি কি প্রয়োজনে উক্ত বন্ধকী কিতাব থেকে উপকৃত হতে পারব?

বন্ধকী বস্তু মালিকের অনুমতিক্রমে ভাড়া দেওয়া যাবে কি

প্রশ্ন (৮০৬৮) : আমার কাছে এক ব্যক্তির একটি জমি বন্ধক আছে। আমি যদি তাতে নিজে কিছু না করে মালিকের অনুমতিক্রমে অন্য কারও কাছে ভাড়া দিই তাহলে তা কি তা জায়েয হবে?

দোকান ভাড়া নেওয়ার জন্য সিকিউরিটি মানি দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৫০৫) : আমি একটি দোকান ভাড়া নিতে গেলে দোকানের মালিক আমাকে বলে, তাকে সিকিউরিটি হিসেবে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে। যদি কখনো আমি দোকানের ভাড়া ছেড়ে দিই তাহলে তিনি আমাকে এই পঞ্চাশ হাজার টাকা ফেরত দিয়ে দিবেন। জানতে চাই, দোকানের মালিককে ভাড়ার অতিরিক্ত পঞ্চাশ হাজার দিয়ে দোকান ভাড়া নিলে সেটা জায়েয হবে?

বন্ধকী বাগান থেকে ফল খাওয়া যাবে কি

প্রশ্ন (৭১৮৯) : আমার চাচাত ভাই আমার কাছ থেকে ৫ লক্ষ টাকা ঋণ নিয়ে আমার কাছে একটি লিচু বাগান বন্ধক রেখেছে। এর ফল সেই ভোগ করে এবং বিক্রি করে। তবে আমাকে বলেছে, আমি চাইলে যখন তখন ইচ্ছা, লিচু পেড়ে খেতে পারব। আমার জন্য কি এই বাগান থেকে লিচু খাওয়া জায়েয হবে?

বন্ধকী জমি থেকে উপকৃত হওয়ার কোনো পদ্ধতি আছে কি

প্রশ্ন (৫৪২৩) : আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে জানতে পেরেছি, বন্ধকী জমি বন্ধক গ্রহীতার জন্য ভোগ করা জায়েয নেই। জানতে চাচ্ছি, এমন কোনো পদ্ধতি আছে কি, যার মাধ্যমে সেই জমি ভোগ করা যাবে?

বন্ধকী জমিন হিলা করে ভোগ করা যাবে কি

প্রশ্ন (৪০৫৮) : আমাদের গ্রামে বন্ধকী জমিন ভোগ করার একটি পদ্ধতি প্রচলিত আছে যে, কোনো ব্যক্তি তার জমিন একজনের কাছে বন্ধক রাখলে যার কাছে বন্ধক রাখা হয় সে ঋণ দেওয়ার পাশাপাশি একশত টাকা বাড়তি দেয়, যা ঐ জমিনের ভাড়া হিসেবে গণ্য করা হয়। এরপর ঋণদাতা উক্ত বন্ধকী জমিন ভোগ করতে থাকে। জানতে চাচ্ছি, এই পদ্ধতিটি কি জায়েয হবে?

বন্ধকী ফ্ল্যাট ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৩৭৮৩) : আমার এক বন্ধু তার একটি ফ্ল্যাট দুই লক্ষ টাকার বিনিময়ে আমার কাছে বন্ধক রেখেছে। সে উক্ত ফ্ল্যাট আমাকে ব্যবহারের অনুমতিও দিয়েছে। জানতে চাচ্ছি, উক্ত ফ্ল্যাট আমি ব্যবহার করতে পারব কি?

মোবাইল বন্ধক রেখে ঋণ নেওয়া যাবে কি

প্রশ্ন (১৯২৩) : একবার আমার বিশ হাজার টাকার প্রয়োজন দেখা দেয়। তাই এক ব্যক্তির সাথে এভাবে চুক্তি করি যে, তার কাছে আমি আমার মোবাইলটি বন্ধক রাখব। বিনিময়ে সে আমাকে বিশ হাজার টাকা দিবে। পাঁচ মাস পর তার টাকা ফেরত দিয়ে আমি আমার মোবাইল নিয়ে নিব। এই পাঁচ মাস সে আমার মোবাইল ব্যবহার করবে। প্রশ্ন হলো, এইভাবে মোবাইল বন্ধক রেখে চুক্তি করা কি সঠিক হয়েছে?

বন্ধকী জমি থেকে বন্ধকদাতা উপকৃত হতে পারবে কি

প্রশ্ন (১৬৮৫) : আমি এক ব্যক্তি থেকে এক লাখ টাকা ঋণ নেই। এর পরিবর্তে তার কাছে একটি জমি বন্ধক রাখি। আমি জানতে চাই, আমি কি এখন সেই বন্ধকী জমির কাগজপত্র ঋণদাতার কাছে রেখে নিজে ভোগ করতে পারব?

পণ্য পরিশোধের জন্য বিক্রেতার কাছ থেকে বন্ধক গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (১৪৭৯) : আমি এক ব্যক্তির সাথে এভাবে ক্রয় বিক্রয় চুক্তি করেছি যে, সে এক মাস পর আমাকে একটি পণ্য দিবে। পণ্যটি যেন ঠিক মত আদায় করা হয় এই জন্য বিক্রেতার একটি বস্তু আমার কাছে বন্ধক রূপে থাকবে। প্রশ্ন হলো, এভাবে চুক্তি করা কি সহিহ হয়েছে?

বন্ধকী বস্তু থেকে উপকৃত হওয়া যাবে কি

প্রশ্ন (৭৩৯) : এক ব্যক্তি কারো থেকে জমি ক্রয় করেছে এইভাবে যে, যদি পরবর্তীতে কোন সময়ে বিক্রেতা উক্ত জমির মূল্য ফিরিয়ে দিতে পারে তাহলে ক্রেতাও জমি ফেরত দিবে। উল্লেখ্য, ক্রেতা উক্ত জমির প্রকৃত দাম দিয়ে ক্রয় করেনি বরং কম দাম দিয়ে ক্রয় করেছে। প্রশ্ন হলো, উক্ত লেনদেনটি বৈধ হয়েছে কি?