লটারীর টাকা কি হালাল?

প্রশ্ন (১২৫২০) : মাহবুব আমার ছোট ভাই। সে আমেরিকা থাকে। তার উপার্জিত টাকা আমার কাছেই পাঠিয়ে থাকে। আমি সে টাকা দিয়ে ব্যবসা করি এবং পরিবারের ভরণপোষণ করি। মাহবুব একবার লটারীতে পঞ্চাশ লক্ষ টাকা পায়। লটারীর এসব টাকা সে আমার নিকট পাঠিয়ে দিলে আমি সে টাকা থেকে কিছু ব্যবসায় বিনিয়োগ করি আর কিছু জমি ক্রয় করি এবং নিজেও কিছু খরচ করি। আমি এক আলেমকে জিজ্ঞেস করে জেনেছিলাম যে, কাফের মুলুকে পাওয়া লটারীর টাকা বৈধ, এতে সুদ নেই। তবে তা শুধু মাহবুবের জন্য জায়েয। কিন্তু এখন সঠিক মাসআলা জেনেছি যে, মূলত ওই টাকা মাহবুবের জন্যও নাজায়েয। কিন্তু এর মধ্যে আমি লটারীর টাকা ও পূর্বে পাঠানো টাকা দিয়ে বেশ মোটা অংকের টাকা ব্যয়ে একটি জমি ও দোকান ক্রয় করি। দ্বিতীয়ত সংসারের ভরণপোষণও এ টাকা থেকেই করেছি। তৃতীয়ত যাকাত, সাধারণ দান-খায়রাতও এ টাকা থেকেই দিয়েছি। এ অবস্থায় কী পন্থা অবলম্বন করলে উক্ত টাকা ও সম্পদ বৈধ হবে? আর এ টাকা থেকে দেওয়া যাকাত ও দান-খায়রাতের কী বিধান? উল্লেখ্য, আমাদের এক বিধবা খালা ও খালাতো ভাই-বোন আছে। এখন তাদেরকে কি পুরো টাকা দিয়ে দেওয়া যাবে? কেননা একে তো তারা গরিব আবার এক খালাতো বোন বিয়ের উপযুক্ত। টাকাটা দিলে তাদের অনেক উপকার হবে।

লটারির টাকা কি হালাল হবে?

প্রশ্ন (১২৫০১) : আমি সাধারণ চাকরিজীবী। সাংসারিক ব্যয়ের পর যে অতিরিক্ত টাকা হাতে থাকে তা আমি হজ্বের উদ্দেশ্যে একটু একটু করে জমাতে থাকি। এভাবে হজ্ব কাফেলায় জমা দেওয়ার মতো অর্থ জোগাড় হয়ে যায়। এদিকে আমার একটি লটারি ড্র হওয়ায় আরো কিছু টাকা হাতে আসে। আগের জমানো অর্থগুলো হজ্ব কাফেলায় দিয়ে লটারি থেকে পাওয়া অর্থ নিজের সঙ্গে রাখি এবং গোটা সফরে ব্যক্তিগত বেশ কিছু খরচ তা দিয়ে নির্বাহ করি। হজ্ব শেষে মক্কায় আমার এক প্রবাসী বন্ধুর সঙ্গে এ বিষয়ে আলাপকালে তিনি আমাকে জানালেন, লটারির টাকা হারাম! আর হারাম টাকা দিয়ে হজ্ব করলে হজ্ব হয় না। এতে আমি ভীষণ চিন্তিত হলাম। লটারির ঐ টাকা যে কেন সঙ্গে নিয়েছিলাম সেজন্য অনুতপ্ত হলাম। এখন আমার জানার বিষয় হল, আমার হজ্ব কি একেবারেই হয়নি? নাকি হলেও অসম্পূর্ণ হয়েছে? সেক্ষেত্রে আমার করণীয় কী? আমার খটকার মূল কারণ, আমার হজ্ব সফরের মৌলিক খরচ, যা কিনা আমি হজ্ব কাফেলায় জমা দিয়েছি তা তো নিঃসন্দেহে হালাল। প্রাসঙ্গিক খরচ সন্দেহযুক্ত হওয়াতে কি হজ্বের উপরে তার প্রভাব পড়বে? বিস্তারিত জানালে উপকৃত হব।

পুরস্কার পাওয়ার আশায় নির্ধারিত দামের চেয়ে বেশিতে পণ্য ক্রয় করা জায়েয আছে কি?

প্রশ্ন (১২২৪১) : বাড়িতে যাওয়ার সময় যাত্রাপথে আমাদের গাড়ি একটি হোটেলের সামনে থামে। হোটেলের বাইরে একটি অস্থায়ী স্টোর বসেছিল। সেখানে একটি নির্দিষ্ট কোম্পানীর পণ্য নির্ধারিত দামের চেয়ে ১০ টাকা বেশিতে বিক্রি করা হচ্ছিল। সাথে ছিল স্ক্র্যাচ কার্ড। পুরস্কার হিসাবে সাজানো ছিল রেইন কোর্ট, আকর্ষণীয় ছাতা ইত্যাদি। অনেকে লাভের আসায় ১০ টাকা বেশি দিয়ে পণ্যটি ক্রয় করছিল। অথচ সে একই পণ্য পাশের দোকানগুলোতে নির্ধারিত দামে বিক্রি হচ্ছে। হযরতের কাছে জানতে চাচ্ছি, এ ধরনের ক্রয়-বিক্রয়ের বিধান কী? এরকম ক্রয়-বিক্রয়ে অংশগ্রহণে কোনো অসুবিধা আছে?

লটারি করে প্রতিমাসে একজনকে সব টাকা দেওয়া যাবে কি

প্রশ্ন (৯৬৬২) : আমরা ১০ জন বন্ধু মিলে প্রতিমাসে ২ হাজার টাকা করে জমা দেই। প্রতিমাসে লটারি হয়। লটারি যার নাম উঠে সে সব টাকা নিয়ে যায়। এভাবে প্রতিমাসে লটারি হয়। তবে একবার যে টাকা নিবে সে সবার টাকা নেওয়া শেষ হওয়ার আগ পর্যন্ত আর টাকা নিতে পারবে না। তবে তারও প্রতি মাসে টাকা জমা দিতে হবে। জানতে চাচ্ছি, এভাবে একজনকে লটারির মাধ্যমে টাকা দেওয়া যাবে কি?

পিকনিকের লটারিতে অংশগ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৮৫৯৬) : আমাদের কোম্পানী প্রতি বছর লটারির আয়োজন করে। সেখানে তারা লটারির ব্যবস্থা রাখে। লটারিতে অংশগ্রহণের জন্য কুপন ক্রয় করতে হয়। জানতে চাচ্ছি, উক্ত লটারিতে অংশগ্রহণ করা যাবে কি?

একসাথে টাকা জমা করে লটারির মাধ্যমে নেওয়া জায়েয আছে কি

প্রশ্ন (৭০৫৭) : আমরা দশ বন্ধু প্রতি মাসে এক হাজার টাকা করে জমা দিই। দুই মাস পরপর লটারি করা হয়। যার নাম উঠে সে সব টাকা নিয়ে যায়। তবে একবার যে টাকা নিবে সে সবার টাকা নেওয়া শেষ হওয়ার আগ পর্যন্ত আর টাকা নিতে পারবে না। তবে তারও প্রতি মাসে টাকা জমা দিতে হবে। এটা কি জায়েয আছে?

লটারি কার্ড কিনে অর্থ আয় করা যাবে কি

প্রশ্ন (৫৯২০) : আমি প্রবাসী। আরব কান্ট্রিগুলো কিছু লটারি কার্ড পাওয়া। এগুলোর মাধ্যমে সহজে অর্থ উপার্জন করা যায়। জানতে চাচ্ছি, এই লটারি কার্ডগুলো ক্রয় করে অর্থ উপার্জন করা যাবে কি?

হজ্বে পাঠানোর জন্য লটারী দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৯২৬) : আমাদের কোম্পানী প্রতি বছর কোম্পানীর খরচে একজনকে হজ্বে পাঠিয়ে থাকে। সেই একজন নির্বাচনের জন্য কর্মচারীদের মাঝে লটারীর ব্যবস্থা করে থাকে। লটারীতে যার নাম উঠে তাকে হজ্বে পাঠিয়ে থাকে। জানতে চাচ্ছি, এভাবে লটারীর মাধ্যমে হজ্বে পাঠানো বৈধ কি?

পণ্য ক্রয় করে ক্র্যাচ কার্ড গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৪৭১৫) : সামনে কুরবানীর ঈদ। বিভিন্ন ফ্রিজ বিক্রেতা কোম্পানী অফার দিচ্ছে যে, ফ্রিজ কিনলে একটি ক্র্যাচ কার্ড দেওয়া হবে। সেখানে বিভিন্ন ধরনের পুরস্কার থাকে। জানতে চাচ্ছি, সেই ক্র্যাচ কার্ড গ্রহণ করা এবং তা থেকে প্রাপ্ত পুরস্কার বৈধ হবে কি?

বর্তমানে প্রচলিত লটারি কি বৈধ

প্রশ্ন (৩৯১১) : বর্তমানে বিভিন্ন কোম্পানী বাজারে এভাবে লটারি ছাড়ে যে, দশ টাকার বিনিময়ে একটি টিকেট কিনতে হবে। পরবর্তীতে লটারির মাধ্যমে নির্দিষ্ট কয়েকজন নির্দিষ্ট কিছু পুরস্কার পাবে। জানতে চাচ্ছি, এ জাতীয় লটারি বৈধ হবে কি?

বিপিএল-এ অংশগ্রহণ করা ও তা থেকে প্রাপ্ত টাকা বৈধ হবে কি

প্রশ্ন (২৬৭৩) : বর্তমানে বাংলাদেশে বিপিএল নামে একটি ক্রিকেট লীগের আয়োজন করে থাকে। সারা দেশে এই উপলক্ষ্যে এক উম্মাদনা সৃষ্টি হয়ে থাকে। অনেকে সেই খেলায় অংশগ্রহণ করে থাকে। অংশগ্রহণকারীরার বিভিন্ন অ্যামাউন্টে টাকাও পেয়ে থাকে। আমি জানতে চাচ্ছি, শরিয়তের দৃষ্টিতে বিপিএল-এ অংশগ্রহণ করা ও তা থেকে প্রাপ্ত টাকা বৈধ হবে কি?

লটারি করে টাকা গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (১৫৩৫) : আমরা পাঁচ বন্ধু মিলে এভাবে টাকা জমা করি যে, প্রতিদিন সবাই ২০ টাকা করে দিব। ১০ দিনে ১০০০ হাজার টাকা হলে পাঁচটা কাগজে পাঁচ জনের নাম লিখে একটি বাক্সে ফেলা হয়। সেখান থেকে একটি কাগজ উঠানো হয়। যার নাম উঠে তাকে ১০০০ টাকা দিয়ে দেওয়া হয়। এভাবে প্রতি ১০ দিন পরপর খেলা দেওয়া হয়। এভাবে মোট পাঁচবার খেলা দেওয়া হয়। যার ফলে সবাই ১০০০ টাকা করে পায়। যার নাম একবার উঠে সে আর কোনো খেলায় অংশগ্রহণ করতে পারে না। প্রশ্ন হলো, এভাবে খেলা দেওয়া কি বৈধ?

লাকি কুপন গ্রহণ ও লটারিতে বিজয়ী হলে পুরস্কার গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (১৩৭২) : বিভিন্ন উপলক্ষ্যে দেখা যায় দোকানীরা নির্দিষ্ট মূল্যের পণ্য ক্রয়ে লাকি কুপন দিয়ে থাকে। লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। আমার জানার বিষয় হলো, সে সব দোকান থেকে পণ্য ক্রয় করে লাকি কুপন গ্রহণ করা যাবে কি? লটারিতে বিজয়ী হলে পুরস্কার গ্রহণের বিধান কী?