আধুনিক রাষ্ট্রে অর্থব্যবস্থা

بيع الوفاء কী? এটা জায়েয আছে কি?

প্রশ্ন (১২৭১৪) : بيع الوفاء কী? بيع الوفاء -এর ক্ষেত্রে গ্রহণযোগ্য মত কী? আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলন রয়েছে যে, ঋণগ্রহিতা তার জমি ঋণদাতার কাছে বন্ধক রেখে ঋণ নেয়। আর ঋণদাতা ঋণ পরিশোধ হওয়ার আগ পর্যন্ত জমিটি ভোগ করে। আমরা জানি, এমন লেনদেন অবৈধ। সমাজকে অবৈধ লেনদেন থেকে বাঁচানোর জন্য بيع الوفاء -এর পরামর্শ দেওয়া যাবে কি?

ক্রয় প্রতিনিধি কি পণ্যের মূল্যের ডিসকাউন্ট গ্রহণ করতে পারবে?

প্রশ্ন (১২২২৪) : অনলাইনে কিছু ওয়েবসাইট থেকে ক্রয়-বিক্রয় করা যায়। বিগত কয়েক বছর যাবৎ আমি একটি সাইট থেকে পণ্য ক্রয় করে থাকি। কিছুদিন আগে সাইটটি থেকে একটি মেসেজ আসে যে, আগামী পাঁচ দিনের মধ্যে এক হাজার টাকা বা তার চেয়ে বেশি টাকার পণ্য কিনলে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে। এ সময়ে আমার এক বন্ধুর চার শ টাকা মূল্যের একটা পণ্যের প্রয়োজন হলে সে আমাকে তা কিনে দিতে বলে। আমি তাকে এ সাইট থেকে পণ্যটি কিনে দিই। দশ পার্সেন্ট ডিসকাউন্টের কারণে চার শ টাকার বদলে আমাকে তিন শ ষাট টাকা পরিশোধ করতে হয়। ডিসকাউন্টের বিষয়টি আমার বন্ধুর জানা ছিল না। এজন্য সে আমাকে চার শ টাকাই দেয়। আমিও তা নিয়ে নিই এবং খরচ করে ফেলি। জানার বিষয় হল, আমার এ কাজটি কি ঠিক হয়েছে? আমার জন্য অতিরিক্ত চল্লিশ টাকা নেওয়া কি বৈধ হয়েছে?

ট্যাক্স ফাঁকি দিয়ে বা ট্যাক্স না দিয়ে ব্যবসা করা কি হালার হবে?

প্রশ্ন (১১৭২৪) : ট্যাক্স ফাঁকি দিয়ে দেশের বাহির থেকে পণ্য এনে ব্যবসা করলে কি কোনো গুনাহ হবে? আর এই ব্যবসার মাধ্যমে উপার্জন করা টাকা কি হালাল হবে?

ওয়ারেন্টি বা গ্যারান্টি সহকারে বিক্রি করা জায়েয।

প্রশ্ন (১১৬২৯) : দোকানে বিভিন্ন ধরণের পণ্য ওয়ারেন্টি বা গ্যারান্টি সহকারে বিক্রি করা হয়। তো আমার জানার বিষয় হলো, এভাবে কি পণ্য বিক্রি করা জায়েয আছে?

পণ্য ফেরত নেওয়া সুন্নত।

প্রশ্ন (১১৬১১) : আমার একটি ফার্মেসী আছে। আমরা শুধু নগদ বিক্রি করি। বাকি বিক্রি করি না। আমাদের কাস্টমাররা নগদ টাকা দিয়ে ঔষধ কিনে নিয়ে যায়। পরবর্তীতে রুগী সুস্থ হয়ে যাওয়ার কারণে বা অন্য কোনো কারণে যেসব ঔষধ তাদের প্রয়োজন পড়ে না সেসব ঔষধ তারা আমাদের কাছে নিয়ে আসলে আমরা যে দামে বিক্রি করেছি তার চেয়ে ২০% কম মূল্যে তাদের কাছ থেকে ক্রয় করে থাকি। এক্ষেত্রে আমরা নতুন চুক্তি করে তাদের থেকে ক্রয় করে থাকি। আমাদের প্রশ্নোক্ত ক্রয়-বিক্রয় বৈধ হবে কি? জানালে উপকৃত হব।

স্বর্ণের ভ্যাট দিতে হবে কি

প্রশ্ন (১০২৬৩) : সৌদীতে স্বর্ণ ক্রয় করলে ১৫% সরকারি ভ্যাট দিতে হয়। কেউ যদি ক্রয় রিসিট ছাড়া স্বর্ণ ক্রয় করে তাহলে সেই অতিরিক্ত ভ্যাট দিতে হয় না। জানতে চাচ্ছি, এভাবে ভ্যাট না দিয়ে রিসিট ছাড়া স্বর্ণ ক্রয় করা যাবে কি?

ক্রয়প্রতিনিধির কমিশন গ্রহণ করা জায়েয আছে কি

প্রশ্ন (৮০৯৭) : আমি এক মাদরাসার ম্যানেজার। বাজার সদাই আমিই করি। এক ব্যক্তি আমাকে প্রস্তাব দিয়েছে, তার থেকে জিনিসপত্র কিনতে সে আমার থেকে কম রাখবে বা আমাকে কমিশন দিবে। এখন আমি কি এই কমিশন গ্রহণ করতে পারব?

কাজ পাইয়ে দিয়ে বিনিময় গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৭০৮৩) : আমার বাবা এক অফিসের বড় অফিসার। সেখানে একটি পোস্ট খালি হয়েছে। এখন আমি যদি সুপারিশ করে কাউকে সেখানে চাকরির ব্যবস্থা করি আর চাকরিপ্রার্থীর কাছ থেকে এর বিনিময় গ্রহণ করি তাহলে কি জায়েয হবে?

কাউন্টার থেকে টিকেট কিনে বেশি দামে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৭০৮১) : আমি ঈদের সময় আগে আগে কাউন্টার থেকে অনেকগুলো টিকেট কিনে রাখি। অতঃপর ঈদের এক দুদিন আগে টিকেটগুলো নির্ধারিত দামের চেয়ে দশ পনের পার্সেন্ট বেশি দামে বিক্রি করি। এভাবে বেশি দামে টিকেট বিক্রি করা জায়েয আছে কি? উল্লেখ্য, এমন ব্যবসা আরও অনেকে করে থাকে। আমি না করলেও তারা করতে থাকবে।

রাস্তায় গাড়ি নষ্ট হলে তার ভাড়া দিতে হবে কি

প্রশ্ন (৬৮৬৩) : আমি নোয়াখালী যাওয়ার জন্য চার হাজার টাকায় একটি প্রাইভেট কার ঠিক করেছি। কুমিল্লা গিয়ে কারটি নষ্ট হয়ে যায়। এটি ঠিক করতে অনেক সময় লাগবে শুনে আমি বাসে করে নোয়াখালী চলে গিয়েছি। এখন কি আমাকে প্রাইভেট কারের ভাড়া পরিশাধ করতে হবে?

সুদী ব্যাংকে চাকরিজীবী থেকে প্রাইভেট পড়ানোর বেতন নেওয়া যাবে কি

প্রশ্ন (৬৮৫৫) : আমার ছেলে একটি ছেলেকে প্রাইভেট পড়ায়। ছেলেটির পিতা সুদী ব্যাংকের ম্যানেজার। তার আর কোন ইনকাম নেই। এখন আমার ছেলে কি তার ছেলেকে পড়িয়ে তার কাছ থেকে বেতন নিতে পারবে?

ট্যাক্স কমাতে সুদী ঋণ নেওয়া যাবে কি

প্রশ্ন (৬০৫৬) : ব্যাংক থেকে সুদী ঋণ নিয়ে ব্যবসা করলে সরকারি ট্যাক্স কম আসে। অন্যথায় বেশি আসে। জানতে চাচ্ছি, সরকারি ট্যাক্স কমাতে সুদের ভিত্তিতে ঋণ নেওয়া যাবে কি?

চাকরিদাতাদের সাথে চাকরিপ্রার্থীদের যোগাযোগ করিয়ে কমিশন নেওয়া যাবে কি

প্রশ্ন (৫৯৬৫) : আমি একটি জব খোঁজার ওয়েব সাইট খুলেছি। এতে চাকরিদাতা বিভিন্ন কোম্পানীর অ্যাড দেই। চাকরিপ্রার্থীরা এতে অ্যাড দেখে কোম্পানীর সাথে যোগযোগ করে চাকরি পেয়ে থাকে। আমি এক্ষেত্রে উভয় পক্ষ থেকে নির্ধারিত হারে কমিশন নিয়ে থাকি। জানতে চাচ্ছি, আমার এ কাজটি বৈধ হচ্ছে?