সমসাময়িক অর্থনৈতিক মাসআলা

শেয়ারে ওয়াইফাই চালালে কি চুরি হিসেবে গণ্য হবে

প্রশ্ন (১০২৫২) : আমাদের পাশের ফ্ল্যাটের যারা থাকে তারা কোম্পানী থেকে ওয়াইফাই নিয়েছে। আমরা তার সাথে শেয়ারে সেই ওয়াইফাই ব্যবহার করি। মাসিক বিল ১০০০ টাকা। সেখান থেকে আমরা ৫০০ দেই। সে ৫০০ দেয়। যেহেতু আমরা কোম্পানী থেকে নেইনি তাই আমাদের এ ব্যবহার কি চুরি হিসেবে গণ্য হবে?

আগের কোম্পানীর কাস্টমারের নাম নিয়ে বিজনেস করা যাবে কি

প্রশ্ন (১০০৪৩) : আমি এক কোম্পানীর সেলসের কাজ করতাম। সেখানে কাস্টমারদের নাম ও মোবাইল কোম্পানীর সাইটে এন্ট্রি করা হত। আমি বর্তমানে আরেকটি কোম্পানীতে যোগ দিয়েছি। জানতে চাচ্ছি, উক্ত কোম্পানীর কাস্টমারদের নাম ও মোবাইল নম্বর নিয়ে আমি কি আমার বিজনেসের মার্কেটিং করতে পারব?

সেন্ড মানি করলে বেঁচে যাওয়া টাকা নিজে রাখতে পারবে কি

প্রশ্ন (৯৮৫৮) : আমার আম্মা আমাকে ক্যাশআউট করতে দিয়েছেন। কিন্তু দোকানদারের পরামর্শে আমি ক্যাশআউট না করে সেন্ড মানি করি। এতে আমার ১০০ টাকার মত বেঁচে যায়। জানতে চাচ্ছি, উক্ত টাকা আমি নিতে পারব কি?

রেজিস্ট্রেশন করে আনলিমিটেড সম্ভাব্য সেবা নেওয়া যাবে কি

প্রশ্ন (৯৮৫৬) : একটি কোম্পানী অফার করে যে, তাদের কাছে ১০০০ টাকা দিয়ে রেজিস্ট্রশন করতে হবে। করলে তারা ভবিষ্যতে কিছু সেবা পাবে। যেমন, ১. ২৪ ঘন্টা কলের মাধ্যমে ডাক্তারি সেবা পাবে, ২. নির্ধারিত ডায়াগনিস্টিক সেন্টারে টেস্ট করালে ২৫% ছাড় পাবে, ৩. নির্ধারিত হাসপাতালে ভর্তি হলে দশ হাজার টাকা পর্যন্ত মেডিকেল কভারেজ পাবে, ৪. গ্রাহক মারা গেলে তার পরিবার বিশ হাজার টাকা অনুদান পাবে। এ সেবা এক বছর বছরের জন্য বহাল থাকবে। এই এক বছর সেবা গ্রহণ না করলেও সেই ১০০০ টাকা আর ফেরত পাবে না। এভাবে প্রতি বছর রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে। জানতে চাচ্ছি, এই সুবিধাটি কি বৈধ?

সেন্ড মানি করে লাভ করলে তা সুদ হবে কি

প্রশ্ন (৯৬৬৫) : বিকাশে ক্যাশআউট খরচ অনেক। তাই মাঝে মাঝে দোকানদাররা ক্যাশআউটের বদলে তাদের নম্বরে সেন্ড মানি করতে বলে। এতে গ্রাহকের খরচ কম হয় আবার দোকানদারের কিছু লাভ হয়। জানতে চাচ্ছি, উক্ত লাভ কি সুদের অন্তর্ভুক্ত হবে?

বিক্রিত ওষুধ কমমূল্যে ক্রয় করা যাবে কি

প্রশ্ন (৯৬৫৪) : আমার একটি ফার্মেসী আছে। অনেকে আমার কাছ ওষুধ নিয়ে যাওয়ার পর সুস্থতার কারণে যখন কোনো কাজে লাগে না তখন তা ফেরত দিতে আসে। আমি সেগুলো বিক্রিত মূল্যের চেয়ে ২০% কমে তাদের থেকে তা ক্রয় করে থাকি। জানতে চাচ্ছি, এই ক্রয় বিক্রয় কি সঠিক হচ্ছে?

বড়শি দিয়ে মাছ শিকারের চুক্তি করা যাবে কি

প্রশ্ন (৯৬৫৩) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, পুকুর মালিকের সাথে সারাদিনের জন্য চুক্তি করা হয় যে, আমি ৫ হাজার টাকার বিনিময়ে আপনার সাথে চুক্তি করলাম যে, আমি সারাদিন আপনার পুকুর থেকে মাছ ধরব। যা মাছ পাব সব আমার। জানতে চাচ্ছি, এ জাতীয় চুক্তি কি বৈধ?

পাশের দোকান বিক্রি হলে শুফা দাবী করা যাবে কি

প্রশ্ন (৯৬৫২) : আমি একটি মার্কেটে একটি দোকান কিনেছি। বর্তমানে আমার দোকানটি বড় করতে হবে। আমার পাশের একটি দোকান বিক্রি করা হচ্ছে। জানতে চাচ্ছি, শুফার অধিকার হিসেবে আমি উক্ত দোকান দাবী করতে পারব কি?

কোম্পানীর মেশিন ক্রয় করে কমিশন নেওয়া যাবে কি

প্রশ্ন (৯৬৪৫) : আমি একটি কোম্পানীর বেতনভুক্ত কর্মচারী। আমি কোম্পানীর প্রয়োজনীয় মেশিনারিজ ক্রয় করে থাকি। এটা আমার দায়িত্বের অন্তর্ভুক্ত। জানতে চাচ্ছি, কোম্পানীর মেশিনারিজ ক্রয় করে বিক্রেতা থেকে কমিশন নেওয়া আমার জন্য বৈধ হবে কি?

মেহেদি লাগানোর ভিডিও দিয়ে ইনকাম করা যাবে কি

প্রশ্ন (৯০৪৮) : আমি অনলাইন কোর্সের মাধ্যমে নারীদেরকে মেহেদি লাগানো শিখিয়ে থাকি। আমি যে সকল নারীদের হাতে মেহেদি লাগিয়ে থাকি তাদের সম্মতিতে মেহেদি লাগানোর ভিডিও করে সেগুলো আমার ছাত্রীদের টিউটোরিয়াল হিসেবে দিয়ে থাকি। জানতে চাচ্ছি, এভাবে ভিডিও করে ছাত্রীদের দিয়ে তা থেকে ইনকাম করা বৈধ হবে কি?

খুশি মনে টাকা দিলে তা গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৯০৪৪) : আমি ভূমি অফিসে কর্মরত। গ্রাহকের কাজ করে দিলে তারা কখনো কখনো খুশি হয়ে আমাকে টাকা দিয়ে থাকে। জানতে চাচ্ছি, উক্ত টাকা গ্রহণে কোনো সমস্যা আছে কি?

ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই-তে কম্পিউটার ক্রয় করা যাবে কি

প্রশ্ন (৮৮৪৭) : নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে বিভিন্ন কোম্পানী ইএমআই-তে কম্পিউটার কেনার ব্যবস্থা রেখেছে। জানতে চাচ্ছি, এভাবে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই-তে কম্পিউটার কেনা যাবে কি?

ইন্টারনেট ব্যবসা করা জায়েয কি

প্রশ্ন (৮৬৪৭) : আমি এলাকায় ইন্টারনেটের ব্যবসা করতে চাচ্ছি। প্রশ্ন হল, ইন্টারনেট ব্যবসা কি জায়েয? ইন্টারনেট দ্বারা তো মানুষ অনেক খারাপ কাজও করে থাকে।