স্বামী-স্ত্রীর মাঝে শুধু নির্জনবাস হলে কি পূর্ণ মোহর আবশ্যক হবে?

প্রশ্ন (১৩৭৩৩) : জনৈক ব্যক্তি এক লক্ষ টাকা দেনমোহর ধার্য করে এক মহিলাকে বিয়ে করে। তাদের নির্জনবাস হয়েছে। কিন্তু তাদের মধ্যে সহবাস হয়নি। এ অবস্থায় লোকটি তাকে তালাক দেয়। জানতে চাই, ঐ ব্যক্তির উপর কি পূর্ণ দেন মোহর আদায় করা জরুরি?

বিয়ে পড়ানোর জন্য নির্ধারিত ওকীল অনুমতি ছাড়া কি মহর বৃদ্ধি করতে পারবে?

প্রশ্ন (১২৩৩৪) : আমার বড় ভাই কুয়েতে থাকেন। আমার বড় ভগ্নিপতির ভাগ্নির সাথে তার বিবাহ ঠিক হয়। তিনি আমার ভগ্নিপতিকে ওকীল বানিয়ে দেন, যেন তিনি তার বিবাহটা পড়িয়ে দেন। ৫ লক্ষ টাকা দেন মহরের কথা হয়। কিন্তু বিবাহের মজলিসে মেয়ে পক্ষের জোরাজোরিতে আমার ভগ্নিপতি আরো দেড় লক্ষ টাকা বাড়িয়ে দেন। এক্ষেত্রে তিনি আমার ভাই থেকে পুনরায় অনুমতি নেননি এবং আমার বাবা সেখানে উপস্থিত ছিলেন, তাকেও কিছু জিজ্ঞেস করেননি। কারণ তিনি জানতেন, আমার বাবা মহর বাড়িয়ে দিতে রাযি হবেন না। আমার ভাই এখনো কুয়েত থেকে আসেননি। আরো দুই মাস পরে আসার কথা। এখন আমার জানার বিষয় হচ্ছে, আমার বড় ভাইয়ের অনুমতি ছাড়া মহর বৃদ্ধি করার কারণে তাদের বিবাহ কি শুদ্ধ হয়েছে? যদি হয় তাহলে অতিরিক্ত ১ লক্ষ ৫০ হাজার টাকা পরিশোধ করা কার উপর জরুরি? আমার ভাইয়ের উপর নাকি আমার ভগ্নিপতির উপর? উল্লেখ্য, ঐ মেয়ের মহরে মিসিল বর্তমান বাজারে ৪ লক্ষ ৫০ হাজার টাকার মতো।

বিবাহের মহর।

প্রশ্ন (১১৬১৬) : বিবাহ সহীহ হওয়ার জন্য সর্বনিম্ন মহর কত ধার্য করা আবশ্যক? আর মহরে ফাতেমী কত? এক দিরহামের পরিমাণসহ জানালে উপকৃত হব।

ইদ্দতে বিয়ে করলে মোহর পাবে কি

প্রশ্ন (১১৪০৭) : জনৈকা নারীকে এক ব্যক্তি ইদ্দতের মাঝে বিয়ে করেছে। তাদের স্বামী স্ত্রী সুলভ আচরণও হয়েছে। বিশেষ কারণে স্বামী তাকে তালাক দিয়েছে। জানতে চাচ্ছি, উক্ত নারী কি মোহর পাবে?

স্ত্রী ইসলাম ত্যাগ করলে মোহর পাবে কি

প্রশ্ন (১১১৪৯) : আমি ও আমার স্ত্রী এক সাথে মুসলমান হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের সময় আংশিক মোহর আদায় করি। কিছু দিন আগে আমার স্ত্রী তার পূর্বের ধর্মে ফিরে যায়। জানতে চাচ্ছি, সেকি বাকি মোহর পাবে?

রাত্রি যাপনের আগেই মৃত্যু হলে পূর্ণ মোহর পাবে কি

প্রশ্ন (১১০০২) : আমার ছেলের সাথে পাশের বাসার এক মেয়ের সাথে বিয়ের আকদ হয়। কিন্তু মেয়েকে উঠিয়ে আনা হয়নি এবং রাত্রি যাপনও হয়নি। এরপরের দিনও আমার ছেলে বিদেশে চলে যায়। সেখানে তার মৃত্যু হয়। জানতে চাচ্ছি, তার স্ত্রী কি পুরো মোহর পাবে?

বিয়ের সময় ধার্যকৃত মোহর পরে কমানো যাবে কি

প্রশ্ন (১০৭৭৫) : বিয়ের সময় মেয়ের বাবা রাগের মাথায় বেশি মোহর ধার্য করেছিল। যা পরিশোধ করা ছেলের সাধ্যের বাহিরে। বর্তমানে বিষয়টি সবাই অনুধাবন করতে পেরেছে। তাই এখন মোহর কমাতে চাচ্ছে। জানতে চাচ্ছি, এখন মোহর কমানোর কোনো সুযোগ আছে কি?

৬৫০০ টাকা মোহর ধরলে শুদ্ধ হবে কি

প্রশ্ন (১০৩৬৫) : জনৈক ব্যক্তি তার বিয়ের মোহর নির্ধারণ করেছে ৬৫০০ টাকা। স্ত্রীও এতে সম্মত। জানতে চাচ্ছি, এভাবে মোহর নির্ধারণ কি শুদ্ধ হবে?

সন্তুষ্টচিত্তে মোহর বুঝে নিয়ে পুনরায় দাবি করা যাবে কি

প্রশ্ন (১০০০৮) : আমার বিয়ের পর অলঙ্কারের মাধ্যমে স্ত্রীকে তার মোহর বুঝিয়ে দিয়েছি। সে সন্তুষ্টচিত্তে তা গ্রহণ করে নিয়েছে। বর্তমানে সে আমার কাছে মোহরের টাকা চাচ্ছে। প্রশ্ন হল, তাকে পুনরায় মোহর পরিশোধ করা কি আমার উপর আবশ্যক?

বিদেশ থেকে তালাক দিলে স্ত্রী মোহর পাবে কি

প্রশ্ন (৯৯৯৫) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে বিদেশ থেকে তিন তালাক দিয়েছে। চার বছর যাবৎ তাদের কোনো শারীরিক সম্পর্ক হয়নি। তবে তাদের একটি সন্তান আছে। প্রশ্ন হল, এই নারী কি মোহর পাবে?

মৌখিক মোহর ও কাবিননামার মোহরে ভিন্নতা থাকলে কোনটি ধর্তব্য হবে?

প্রশ্ন (৯৫৬৮) : পরিবারের অসম্মতিতে জনৈক ব্যক্তি একটি মেয়েকে দুইজন সাক্ষীর সামনে শরিয়তের যাবতীয় শর্ত রক্ষা করে বিয়ে করে। সেখানে মৌখিকভাবে মোহর নির্ধারণ করা হয়েছিল ২০ হাজার টাকা। সে সময় বিয়ের কোনো রেজিষ্ট্রি হয়নি। পরবর্তীতে দুই পরিবার মেনে নিলে নতুন করে কাবিন করে পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেখানে মোহর ধরা হয় ৪ লক্ষ টাকা। জানতে চাচ্ছি, কোন মোহর পরিশোধ করতে হবে?

স্ত্রীর মোহরের টাকা থেকে ঋণ নেওয়া যাবে কি

প্রশ্ন (৯৪১৭) : আমার পড়াশোনা এখনো শেষ হয়নি। পড়াশোনার খরচ চালানোর সামর্থ্যও নেই। জানতে চাচ্ছি, আমি কি পড়াশোনা খরচ চালানোর জন্য স্ত্রীর কাছ থেকে তার মোহরের টাকা ঋণ হিসেবে নিতে পারব কি? ঋণ দেওয়ার জন্য তাকে চাপাচাপি করা যাবে কি?