স্বামী-স্ত্রীর অধিকার

স্ত্রীর জন্য বিনা প্রয়োজনে পৃথক বাসা নেওয়া কি জরুরি?

প্রশ্ন (১২৪৮১) : আমি আমার স্ত্রীকে নিয়ে মায়ের সঙ্গে এক বাড়িতে থাকি। বাড়িটি আমার বাবা তার জীবদ্দশায় মায়ের নামে লিখে দিয়েছেন। এখানে মায়ের ও আমাদের রুম ভিন্ন এবং ওয়াশরুমও ভিন্ন। বিয়ের পর থেকে আমার স্ত্রী আলাদা বাসা ভাড়া নেওয়ার জন্য তাগাদা দিচ্ছে। তার যুক্তি হল, ‘তোমার বড় ভাই যদি তোমার ভাবিকে নিয়ে আলাদা বাসা ভাড়া নিয়ে থাকতে পারে তাহলে তুমি কেন পারবে না।’ কিন্তু একে তো আমার এই পরিমাণ সামর্থ্য নেই যে, আলাদা বাসা ভাড়া নিয়ে থাকব। তাছাড়া আলাদা হয়ে যাবার মতো কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেও মনে হয় না। অর্থাৎ কারণে অকারণে ঝগড়া-বিবাদ, মনোমালিন্য বা একে অন্যের খুঁত ধরা- এজাতীয় কিছু তাদের মাঝে সাধারণত হয় না। শুধু বড় ভাইয়ের স্ত্রীর প্রতি ঈর্ষার বশবর্তী হয়ে সে এরকম আলাদা বাসা ভাড়া নেওয়ার আবদার করছে। মুহতারামের নিকট জিজ্ঞাসা হল, শরীয়তের দৃষ্টিতে তার এই আবদার কি ঠিক আছে?

না বলে ডিম খেলে চুরি হবে কি

প্রশ্ন (১০৭৬৯) : আমার স্বামী আমাকে পুষ্টিকর খাবার খেতে দেন না। তাই আমি তার পালা মুরগীর ডিম না বলে খেয়ে থাকি। জানতে চাচ্ছি, এটা কি চুরি হবে?

স্বামী হক আদায় না করলে যোগাযোগ বন্ধ করে দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৫৮৯) : আমার স্বামী আমার হক আদায় করে না। আমার বাবার বাড়িতে ফেলে রাখে। আমার খরচাপাতি দেয় না। তার ঘরে পর্দার ব্যবস্থা নেই। আমি ইবাদত বন্দেগী ঠিকমত করতে পারি না। জানতে চাচ্ছি, তাকে শিক্ষা দেওয়ার জন্য আমি তার সাথে যোগযোগ বন্ধ রাখতে পারব কি?

স্ত্রীর বাবা খরচ দিলে স্বামীর দিতে হবে কি

প্রশ্ন (১০৫৮৭) : আমার স্ত্রী তার বাবার বাড়ি থাকে। আমার শ্বশুর তার যাবতীয় খরচ দিয়ে দেন। তার হাত খরচের প্রয়োজন পড়ে না। জানতে চাচ্ছি, আমি যদি তার খরচ আর না দেই তাহলে কি আমি গুনাহগার হব?

দূরে থাকলে বউকে অনুরূপ খাবার কিভাবে খাওয়াবো

প্রশ্ন (১০৫৭২) : আমি শুনেছি, শরিয়তের চাহিদা হল, স্বামী যা খাবে স্ত্রীকেও তা খাওয়াতে হবে। কিন্তু আমি তো প্রবাসে থাকি। জানতে চাচ্ছি, আমি কিভাবে এর উপর আমল করতে পারি?

স্ত্রীর দায়িত্ব কি শুধু স্বামীর ফিজিক্যাল নিড পূরণ করা

প্রশ্ন (১০২৩৮) : আমার এক বান্ধবী আমাকে বলল, স্ত্রীর দায়িত্ব শুধু স্বামীর ফিজিক্যাল নিড পূরণ করা। এছাড়া তার আর কোনো দায়িত্ব নেই। এমনকি স্বামী কোনো আদেশ করলেও তা মানতে হবে না। জানতে চাচ্ছি, এ ব্যাপারে ইসলাম কী বলে?

স্বামী মোবাইল কিনতে নিষেধ করলে করণীয় কী

প্রশ্ন (১০০১৪) : আমার স্বামী আমাকে মোহরের টাকা পরিশোধ করে দিয়েছেন। আমি সেই টাকা দিয়ে মোবাইল কিনতে চাই। কিন্তু আমার স্বামী নিষেধ করছেন। জানতে চাচ্ছি, এক্ষেত্রে আমার করণীয় কী?

পর্দা রক্ষা না হলে আলাদা থাকার দাবি করা যাবে কি

প্রশ্ন (৯৯৯৩) : আমার স্বামী বাবা মায়ের সাথে থাকেন। আমার দেবরও একই সাথে থাকে। আমি পরিপূর্ণ পর্দা করার সর্বোচ্চ চেষ্টা করি। কিন্তু ফ্লাট ছোট হওয়ার কারণে দিনে চার পাঁচবার আমার দেবরের সামনে পড়ে যাই। এমতাবস্থায় পর্দা রক্ষার্থে স্বামীর কাছে আলাদা বাসায় থাকার দাবি করা যাবে কি?

মায়ের সন্তুষ্টিতে আমার সন্তুষ্টি একথা বলা যাবে কি

প্রশ্ন (৯৭৬৬) : এক ব্যক্তি তার স্ত্রীকে বলে, আমার মাকে সবসময় সন্তুষ্ট রাখবে। আমার মা সন্তুষ্ট থাকলে আমার সন্তুষ্টি পাবে। অন্যথায় আমার অসন্তুষ্টি লাভ করবে। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কি এমন কথা বলা ঠিক হয়েছে?