ছোট বাচ্চার ভরণ-পোষণের দায়িত্ব কার উপর?
প্রশ্ন (১৩৫৩৪) : ছোট বাচ্চার ভরণ-পোষণের দায়িত্ব কার? বাবার যদি সামর্থ্য না থাকে বা যদি বাবা না থাকে তাহলে সে ক্ষেত্রে বাচ্চার ভরণ-পোষণের দায়িত্ব কে বহন করবে?
প্রশ্ন (১৩৫৩৪) : ছোট বাচ্চার ভরণ-পোষণের দায়িত্ব কার? বাবার যদি সামর্থ্য না থাকে বা যদি বাবা না থাকে তাহলে সে ক্ষেত্রে বাচ্চার ভরণ-পোষণের দায়িত্ব কে বহন করবে?
প্রশ্ন (১৩৩০৯) : আমার নানু বাড়ির সবাই দ্বীনি পরিবেশে বড় হয়েছে। তো আমার ছোট খালার বিয়ে হয় জেনারেল শিক্ষিত এক ফ্যামিলিতে। তাদের মধ্যে সামান্য পরিমাণও ধার্মিকতা নেই। তাছাড়া তাদের ঘরোয়া পরিবেশও ততো ভালো নয়। খালাকে তারা দ্বীন থেকে সরে আসতে বাধ্য করে; এমনকি বোরখা পর্যন্ত পরতে দেয় না। একারণে বড় মামা খালাকে ছাড়িয়ে আনার সিদ্ধান্ত নেন। এবং খোলা তালাক করান। কিন্তু সমস্যা দেখা যায় খালার দু‘বছরের ছেলেকে নিয়ে। শ্বশুর বাড়ির লোকেরা জোর করে তাকে নিয়ে যায়। আমরা কয়েক বছরের জন্য রাখতে চাইলেও তারা সম্মত হয় না। এখন আমরা জানতে চাই, ইসলামের দৃষ্টিতে এই ছেলের উপর বেশি অধিকার কার? মায়ের না বাবার? জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১২৫৪৪) : আমার এক বন্ধু এক মেয়েকে বিয়ে করে। সাত মাসের গর্ভবতী অবস্থায় মেয়েটি পালিয়ে গিয়ে আরেক ছেলের সাথে সংসার শুরু করে। এর এক মাস পর প্রথম স্বামী ঐ মেয়েকে তালাক প্রদান করে। পালিয়ে যাওয়ার তিন মাস পর একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। পরবর্তীতে মেয়েটি কাযী অফিসে গিয়ে ঐ ছেলেটিকে বিয়ে করে নেয়। সন্তানের লালন-পালন ঐ মেয়ে এবং তার দ্বিতীয় স্বামীই করে যাচ্ছে। প্রথম স্বামীকে লালন-পালন করা এমনকি দেখার সুযোগ দিতেও তারা রাজি না। এখন আমি জানতে চাই- ১. ঐ কন্যা সন্তানের পিতা হিসেবে পরিচয় কে পাবে? ২. সন্তানটির লালন-পালনের অধিকার কে রাখে? ৩. এমন অপারগতাবস্থায় সন্তানের খোঁজ-খবর না নেওয়ার দ্বারা প্রথম স্বামী গুনাহগার হবে কি না? ৪. ঐ সন্তানের লালন-পালনের ক্ষেত্রে দ্বিতীয় স্বামীর কোনো অধিকার আছে কি না?
প্রশ্ন (১২৪৮৬) : দেড় বছর আগে একটি বিশেষ কারণে আমি আমার স্ত্রীকে তালাক দিই। তখন আমাদের একটি ৫ মাসের ছেলে ছিল। ছেলেটি খুব ছোট থাকায় আমি তাকে তার মা’র কাছে রাখি এবং তার যাবতীয় খরচ বহন করি। কিছুদিন হল সে একটি দুর্ঘটনায় মারা গিয়েছে। এখন আমি ছেলেটিকে আমার কাছে নিয়ে আসতে চাচ্ছি। কিন্তু তার মায়ের পরিবার অর্থাৎ আমার শাশুড়ি বাচ্চাটি কোনোভাবেই ফেরত দিতে চাচ্ছে না। আর এই বিষয়ে তার ছেলেরা তাকে সহায়তা করছে। মুহতারামের নিকট আমার জিজ্ঞাসা হল, এই অবস্থায় যখন মা নেই, তারাই কি সন্তানের ব্যাপারে বেশি হকদার নাকি পিতা হিসাবে আমি?
প্রশ্ন (১২৪৬৯) : আমার বোনকে কিছু দিন আগে তার স্বামী তালাক দিয়ে দেয় এবং দু’জনের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। নিয়ম অনুযায়ী আমার বোন তার ইদ্দত পূর্ণ করে। এরপরই তার বিবাহের নতুন সম্বন্ধ আসতে শুরু করে। এদিকে তাদের পনেরো মাস বয়সের একটি কন্যাসন্তান রয়েছে। এই মুহূর্তে সে তার মায়ের কাছেই অর্থাৎ আমাদের বাড়িতেই আছে। তবে তার বাবার পরিবার থেকে বলা হচ্ছে, মেয়ের মা যদি অন্যত্র বিবাহ করে তাহলে সে বা এ বাড়ির অন্য কেউ বাচ্চার লালন-পালনের অধিকার ধরে রাখতে পারবে না। বাবার পরিবারই নাকি তখন মেয়ের প্রতিপালনের একমাত্র হকদার। মুহতারামের কাছে আমার জিজ্ঞাসা, শরীয়তের দৃষ্টিতে বাচ্চার প্রতিপালনের বেশি হকদার কে? মা নাকি বাবা? তাছাড়া বাচ্চার মা অন্যত্র বিবাহ করলে কি সত্যিই সে আর বাচ্চার প্রতিপালনের অধিকার রাখে না? যদি নাও রাখে তথাপি মায়ের পর বাচ্চার প্রতিপালনের বেশি হকদার কে? এবং এর কোনো সময়সীমা আছে কি না? বিস্তারিত জানতে আগ্রহী।
প্রশ্ন (১২৩৭৯) : আমাদের ৫ সন্তান। তন্মধ্যে দুইজন ছোট। তাদের নার্সিং করতে গিয়ে আমার স্ত্রী প্রায়ই কুরআনের তিলাওয়াত, যিকির-আযকার, নফল নামায ইত্যাদি ইবাদত করতে পারে না। এই বিষয়ে তার খুব মন খারাপ থাকে। আমি তাকে বলেছি, তুমি সন্তানাদি নার্সিং করার কারণে নফল ইবাদতের সওয়াব পাবে। এ ব্যাপারে আমার স্ত্রীর সান্ত্বনার জন্য কুরআন-হাদিসের আলোকে কিছু উপদেশ দিলে উপকৃত হবো।
প্রশ্ন (১১৯১১) : পিতা মাতা যদি সন্তান লালল পালনে অবহেলা করে তাহলে কি আল্লাহর সামনে তাদের জবাবদিহিতার সম্মুখীন হতে হবে?
প্রশ্ন (১০৯৮৯) : বাচ্চার বয়স ৪ বছর। পিতা মাতার তালাক হয়ে গেলে সন্তান কার কাছে থাকবে?
প্রশ্ন (৯৭৬৮) : আমার বিয়ে হয়েছে ১০ বছর। আমাদের কোনো সন্তান নেই। আমরা চাচ্ছি সন্তান দত্তক নিতে। প্রশ্ন হল, সন্তান দত্তক নেওয়া কি আমাদের জন্য হালাল হবে?
প্রশ্ন (৯০০৩) : ১০-১২ বছরের বাচ্চা যদি হস্তমৈথুন করে বীর্যপাত ঘটায় তাহলে তাকে বালেগ হিসেবে গণ্য করা যাবে কি?
প্রশ্ন (৯০০০) : বাচ্চাদের বালেগ হওয়ার আলামত কী কী?
প্রশ্ন (৮৭০১) : আমি আর্থিকভাবে অস্বচ্ছল। তাই একটি বড় রুম ভাড়া নিয়ে থাকি। একাধিক রুম ভাড়া নেওয়ার সামর্থ্য নেই। আমার দশ বছরের একটি মেয়ে ও এগারো বছরের একটি ছেলে আছে। জানতে চাচ্ছি, তারা একই বিছানায় ঘুমাতে পারবে কি?
প্রশ্ন (৮০৫১) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে। তাদের তিন বছরের একটি ছেলে আছে। সে এতদিন তার মায়ের কাছে থাকত। কিন্তু এখন তার মায়ের অন্যত্র বিবাহ হয়ে যাচ্ছে। তাই ছেলের বাবা চাচ্ছে ছেলেকে নিয়ে আসতে। বাবার কি সে অধিকার আছে?
প্রশ্ন (৭৯৪৭) : আমার স্ত্রী শারীরিকভাবে দুর্বল। আমাদের ছয় মাসের একটা ছেলে আছে। আমরা চাচ্ছি, আমার স্ত্রীর শারীরিক অবস্থা ভালো হওয়ার আগ পর্যন্ত জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করব। এটা কি জায়েয হবে?
প্রশ্ন (৭৯৪২) : কেউ যদি এই চিন্তা থেকে জন্মনিয়ন্ত্রণ গ্রহণ করে যে, বেশি সন্তান হলে খাওয়াবো কীভাবে, তাহলে কি তা জায়েয হবে?
প্রশ্ন (৭৯৪১) : তিন সন্তানকে হাদিয়া দিতে চাইলে কোন এক সন্তানকে বেশি দেওয়া যাবে কি?
প্রশ্ন (৭৬০৮) : আমার স্বামীর সাথে আমার বিচ্ছেদ হয়ে যায়। এখন আমার কাছে আমার একটি দুই বছরের ছেলে আছে। তার বাবা তাকে জোর করে নিয়ে যেতে চায়। শরিয়ত কি তাকে এই অধিকার দিয়েছে?
প্রশ্ন (৬৯৯৬) : কোন মহিলার যদি তালাক হয় আর তার কাছে ছোট সন্তান থাকে অতপর সেই মহিলা অন্য জায়গায় বিবাহ করে তাহলে কি সেই সন্তানকে আর নিজের কাছে রাখতে পারবে?
প্রশ্ন (৬৯৬৫) : আমার স্ত্রীকে আমি তালাক দিয়েছিলাম। আমার তিন বছরের সন্তান এতদিন তার কাছে ছিল। এখন আমার সাবেক স্ত্রী অন্য জায়গায় বিবাহ বসেছে। সেখানে তার লালন পালন ঠিকমত হচ্ছে না। আমি কি আমার সন্তানকে নিয়ে আসতে পারব?
প্রশ্ন (৬১১৪) : সন্তানদের সকলে সমবয়সী নয়। জানতে চাচ্ছি, এক্ষেত্রে তাদের খরচাদি নির্বাহে সমতা রক্ষা করতে হবে কি?