উত্তরাধিকার বন্টণ পদ্ধতি

স্ত্রী-সন্তানদের মাঝে সম্পত্তি বণ্টনের পদ্ধতি কী হবে?

প্রশ্ন (১৩৮৮১) : আমার এক স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে আছে। আমার কিছু স্থাবর সম্পত্তি, জমা-জমি ও বাড়িঘর আছে। এবং কিছু ঋণও আছে। এ অবস্থায় আমার উক্ত ওয়ারিশদের মধ্যে সহায় সম্পত্তি ইত্যাদি বণ্টন করে যেতে চাই। সামান্য নিজের নামে রাখতে ইচ্ছুক। এ অবস্থায় আমাকে শরয়ী আইন মোতাবেক কী করতে হবে? দয়া করে জানাবেন।

মিরাছ বণ্টনের পদ্ধতি কী?

প্রশ্ন (১৩৫৫০) : আমার মা কিছুদিন আগে স্ট্রোক করে মারা যান। তার মালিকানায় ৬ শতক জমি ছিল। তাঁর ওয়ারিশগণ হল- ১. স্বামী ২. এক পুত্র ও ৩. দুই কন্যা। ইসলামী দৃষ্টিকোণ থেকে এর বণ্টন কীভাবে হবে?

স্ত্রী বেঁচে থাকাস্থায় তার বোনকে বিবাহ করা জায়েয আছে কি?

প্রশ্ন (১২৯৯০) : আমাদের এলাকায় এক ব্যক্তি আপন শ্যালিকাকে বিয়ে করে ঢাকায় গিয়ে আত্মগোপন করে। এক মাস পরে তার স্ত্রী এই খবর শুনে স্ট্রোক করে মারা যায়। গত পাঁচ মাস পূর্বে ঐ ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা যায়। এরপর পারিবারিকভাবে সমঝোতার মাধ্যমে তাদেরকে গ্রামের বাড়িতে আনা হয়। লোকটির আগের সংসারে দুই ছেলে এবং এক মেয়ে সন্তান রয়েছে। তার বাবা-মা অনেক আগেই ইন্তেকাল করেছেন। এখন তার ভাইয়েরা চাচ্ছে, তার সন্তানদের মাঝে তার সম্পত্তি বণ্টন করে দিতে। আমাদের মসজিদের ইমাম সাহেব বললেন, দ্বিতীয় স্ত্রী সম্পত্তি থেকে কোনো অংশ পাবে না। তাই হযরতের নিকট বিষয়টির সঠিক সমাধান কামনা করছি। সাথে সাথে তাদের সম্পত্তির বণ্টন-হিসাবও জানতে চাচ্ছি।

মিরাসের সম্পত্তি কিভাবে বণ্টন করবে?

প্রশ্ন (১২৯১৫) : কিছু দিন আগে আমাদের এলাকার এক মুরুব্বী মারা যান। তার এক স্ত্রী ও প্রাপ্তবয়স্ক তিন ছেলে আছে। তার পরিত্যক্ত সম্পত্তির মধ্যে বাড়ি, ফসলী জমি এবং বাজারে একটি দোকান আছে। তার জীবদ্দশায় তার বড় ছেলে ঐ দোকান পরিচালনা করত। তার মৃত্যুর পর বড় ছেলে দাবি জানিয়েছে যে, বাজারের ঐ দোকান তাকে দিয়ে দিলে অন্য সব সম্পত্তি থেকে সে মীরাসের হক ছেড়ে দিবে। অন্য ওয়ারিশগণও এতে সম্মত হয়েছে। জানার বিষয় হল, উপরোক্ত বিষয়টি কি শরীয়তের দৃষ্টিতে জায়েয হবে? এবং সেক্ষেত্রে অবশিষ্ট সম্পত্তির বণ্টন পদ্ধতি কী হবে?

মিরাছ বণ্টন সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১২৫৪৫) : আমার পিতা সরকারি চাকরি করতেন। তিনি গত বছর সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। চাকরির কাগজপত্রে আমার মাকে নমিনি করা আছে। এখন প্রশ্ন হল, সরকার থেকে প্রাপ্ত সকল টাকা-পয়সার মালিক আমার আম্মা হবেন কি না? যদি না হন তবে এসব টাকা-পয়সা কিভাবে বণ্টিত হবে? উল্লেখ্য, আমরা তিন বোন এক ভাই। তিন বোন সাবালিকা এবং বিবাহিতা। ভাইটি নাবালেগ (বয়স তিন বছর)। আর আমাদের বাড়ি এবং বাড়ির জিনিসপত্র বণ্টন করার নিয়ম কী?

মিরাছ বণ্টনের পদ্ধতি।

প্রশ্ন (১২৩২৯) : আমরা তিন বোন দুই ভাই। বেশ কয়েক বছর যাবৎ আমাদের মাতা-পিতার মাঝে পারিবারিক একটি বিষয় নিয়ে ঝগড়া চলছিল। কিছুদিন আগে এই ঝগড়া আরো প্রকট আকার ধারণ করে এবং আমার পিতা আমার মাকে এক তালাকে বায়েন দিয়ে দেন। তালাকের কয়েকদিন পর আমার মা খুবই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় গাড়ি এক্সিডেন্টে আমার মা ইন্তেকাল করেন, আমরাও গুরুতর আহত হই। ইন্তেকালের সময় আমার মায়ের মালিকানাধীন বেশ কিছু জমি, কিছু নগদ অর্থ আর কিছু স্বর্ণালঙ্কার ছিল। হুযুরের কাছে জানার বিষয় হল, আমার মায়ের রেখে যাওয়া সম্পত্তি থেকে আমরা তিন বোন, দুই ভাই এবং আমাদের পিতা কে কতটুকু করে অংশ পাবে? মাসআলাটির সমাধান জানিয়ে বাধিত করবেন।

সন্তানের অপরাধের কারণে তাকে সম্পত্তি কম দেওয়া যাবে কি

প্রশ্ন (৬৮১৫) : আমার ছোট ভাই অনেক বেশি উল্টাপাল্টা করার কারণে আমার বাবা বলে গিয়েছিলেন, তার মৃত্যুর পর ছোট ভাইকে যেন তার প্রাপ্য সম্পত্তির অর্ধেক দেই। আমাদের জন্য কি এটা করা জায়েয হবে?

এক ছেলে দুই মেয়ে রেখে মারা গেলে মিরাস বণ্টনের নীতি

প্রশ্ন (৬৫৩৮) : আমার এক বন্ধু কয়েকদিন পূর্বে মারা গিয়েছে। মারা যাওয়ার সময় সে এক ছেলে ও দুই মেয়ে রেখে গিয়েছে। জানতে চাচ্ছি, তার সম্পত্তি কীভাবে বণ্টিত হবে?

এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়ের মাঝে সম্পত্তি কিভাবে বণ্টিত হবে

প্রশ্ন (৬৩৮৫) : আমাদের এলাকার এক ব্যক্তি মারা গিয়েছে। সে এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গিয়েছে। এরা ছাড়া আর তার কোনো ওয়ারিস নেই। তাদের মাঝে কিভাবে সম্পদ বণ্টিত হবে?

৬ ছেলে ও এক মেয়ে এবং তিন মেয়ের মাঝে সম্পদ কিভাবে বণ্টন হবে

প্রশ্ন (৬১২০) : এক ব্যক্তি মারা গিয়েছে। সে দুই বিয়ে করেছে। তার প্রথম ঘরে ৬ ছেলে ও এক মেয়ে আছে। আর দ্বিতীয় ঘরে তিন মেয়ে আছে। জানতে চাচ্ছি, তাদের মাঝে সম্পদ কিভাবে বণ্টিত হবে? উল্লেখ্য, এরা ছাড়া উক্ত মৃত ব্যক্তির আর কোনো ওয়ারিস নাই।

স্ত্রী, দুই ভাই ও এক বোনের মাঝে সম্পত্তি কিভাবে বণ্টিত হবে

প্রশ্ন (৬০০৯) : আমাদের গ্রামে এক ব্যক্তি মারা গিয়েছে। সে একজন স্ত্রী, দুই ভাই ও এক বোন রেখে গিয়েছে। জানতে চাচ্ছি, তার পরিত্যক্ত সম্পত্তি কিভাবে বণ্টিত হবে?

স্ত্রী, কন্যা, এক ভাই ও এক বোনের মাঝে সম্পত্তি কিভাবে বণ্টিত হবে

প্রশ্ন (৬০০৬) : আমার পরিচিত এক ব্যক্তি মারা গিয়েছে। সে এক স্ত্রী, এক কন্যা, এক ভাই ও এক বোন রেখে গিয়েছে। জানতে চাচ্ছি, তাদের মাঝে পরিত্যক্ত সম্পত্তি কিভাবে বণ্টিত হবে?

এক মেয়ে ও এক ভাই থাকলে সম্পত্তি কিভাবে ভাগ হবে

প্রশ্ন (৫৯৫১) : আমাদের এলাকায় এক ব্যক্তি মারা গিয়েছে। তার শুধু এক মেয়ে আছে আর এক আপন ভাই আছে। আর কোনো আত্মীয় স্বজন নেই। জানতে চাচ্ছি, তাদের মাঝে সম্পত্তি কিভাবে বণ্টিত হবে?

স্বামী ও এক কন্যা রেখে গেলে মৃতের ভাইয়েরা সম্পত্তি পাবে কি

প্রশ্ন (৫৯২৫) : আমাদের এলাকায় এক নারী মারা গিয়েছে। তার স্বামী ও এক কন্যা আছে। অপর দিকে তার চার জন ভাই আছে। এ ছাড়া তার আর কোনো আত্মীয় স্বজন নেই। জানতে চাচ্ছি, তার ভাইয়েরা কি সম্পত্তি পাবে?

মৃতের ভাতিজা কী পরিমাণ সম্পদ পাবে

প্রশ্ন (৫৬৮৪) : জনৈক ব্যক্তি মারা গিয়েছে। সে অবিবাহিত। তার বাবা মা নেই। বরং তার এক ভাই জীবিত আছে। আর আরেক ভাই মারা গিয়েছে। তবে তার এক ছেলে আছে। জানতে চাচ্ছি, তাদের মাঝে সম্পত্তি কিভাবে বণ্টিত হবে?

১৫ শতাংশ জমি কিভাবে বণ্টিত হবে

প্রশ্ন (৩৫৪৩) : আমার বন্ধুর পিতা গত কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। বন্ধুর মা জীবিত আছেন। এ ছাড়া পরিবারের তার তিনজন বোন আছে। তার পিতা মৃত্যুর সময় যে জমি-জমা রেখে গিয়েছেন তা থেকে তার দাফন কাফন ও ঋণ পরিশোধ করার পর ১৫ শতাংশ জমি বাকি রয়েছে। প্রশ্ন হল, এই ১৫ শতাংশ জমি তাদের মাঝে কিভাবে বণ্টিত হবে?

স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ের মাঝে সম্পত্তি কিভাবে বণ্টন হবে

প্রশ্ন (৩৪৭১) : আমার খালু কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। তিনি একজন স্ত্রী, তিনজন ছেলে ও দুই মেয়ে রেখে গিয়েছেন। তার পরিত্যক্ত সম্পত্তি কিভাবে বণ্টিত হবে? শরিয়া মোতাবেক জানতে চাচ্ছি।