মীরাস বা উত্তরাধিকার

নানার সম্পত্তিতে নাতীগণ মিরাস পাবে কি

প্রশ্ন (৭৪৯৫) : আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে। আমার ছোট এক ভাই এবং মা আছেন। বাবার রেখে যাওয়া কিছু জমি আছে। আমার চার ছেলে। আমি জানতে চাই, আমার ছেলেরা কি আমার বাবার জমি থেকে মিরাস পাবে? আমি কি আমার অংশ ছেড়ে দিলে বা না নিলে গুনাহগার হব? পূর্বে দুইবার আমাদের জমি বিক্রয় হয়েছে। তখন আমি কোনো টাকা নেইনি। এখন এ বিষয়ে জানালে উপকৃত হব। উল্লেখ্য, আমার স্বামী বলেছেন, আমাদের ছেলেরা নাকি আমার বাবার জমির হকদার। এটা কি সঠিক?

বিবাহের পর নির্জনবাসের পূর্বেই স্বামী মারা গেলে স্ত্রী মিরাস পাবে কি

প্রশ্ন (৭৩৮৯) : এক মাস পূর্বে রাশেদ আহমাদের সাথে তিন লক্ষ টাকা দেনমোহরে আমার চাচাতো বোনের বিবাহ হয়। বিবাহের পর কনেকে তুলে নেয়ার সময় গাড়ি এক্সিডেন্টে রাশেদ মারা যায়। জানতে চাই, আমার চাচাতো বোন কি তার স্বামীর পরিত্যক্ত সম্পত্তি থেকে মোহর ও মিরাসের হকদার হবে?

বিবাহ অনুষ্ঠানে স্বামী মারা গেলে স্ত্রী মিরাস পাবে কি

প্রশ্ন (৬৯৭৮) : ঘটনাটি আপনাদেরকে বলে একটি মাসআলা জেনেছি। আজকে আরেকটি বিষয় জানতে চাচ্ছি। ঘটনাটি আবারও বলছি। আমার এক আত্মীয়ার সাথে এক লোকের বিবাহ ঠিক হয়। বিবাহও সম্পন্ন হয়। অতঃপর মসজিদ থেকে বের হতে গিয়ে কারেন্টের সাথে শর্ট খেয়ে লোকটি মারা যায়। এখন কি আমার আত্মীয়া ঐ ব্যক্তি থেকে মিরাস লাভ করবে?

পালিয়ে যাওয়া মেয়েকে সম্পত্তি থেকে কম দেওয়া যাবে কি

প্রশ্ন (৬৮২৫) : প্রশ্নটি আমার নয়। আমার এক বন্ধুর। তার হয়ে আমি প্রশ্ন করছি। তার মেয়ে পালিয়ে গিয়ে অনুমতি ছাড়া বিবাহ করে ফেলেছে। এতে সে খুবই অসন্তুষ্ট। তার মান-সম্মান নষ্ট হয়ে গেছে। সে চাচ্ছে তার মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে। অথবা কম দিতে। এটা কি সে করতে পারবে?

সন্তানের অপরাধের কারণে তাকে সম্পত্তি কম দেওয়া যাবে কি

প্রশ্ন (৬৮১৫) : আমার ছোট ভাই অনেক বেশি উল্টাপাল্টা করার কারণে আমার বাবা বলে গিয়েছিলেন, তার মৃত্যুর পর ছোট ভাইকে যেন তার প্রাপ্য সম্পত্তির অর্ধেক দেই। আমাদের জন্য কি এটা করা জায়েয হবে?

সৎ বাবা থেকে উত্তরাধিকার লাভ হবে কি

প্রশ্ন (৬৭৮৬) : এক মহিলার একটি ছেলে সন্তান আছে। মহিলাটির স্বামী মারা গিয়েছে। তাই এখন আবার নতুন করে বিবাহ করেছে। জানতে চাই, মহিলার সন্তান কি তার বর্তমান স্বামীর কাছ থেকে মিরাস পাবে?

মোবাইলে বিয়ে হওয়ার পর সন্তান জন্ম নিলে সন্তান কি মিরাস পাবে

প্রশ্ন (৬৬৫৮) : এক ব্যক্তি মোবাইলের মাধ্যমে সাক্ষীদের উপস্থিতিতে বিবাহ করেছে। তার একটি সন্তানও রয়েছে। এখন সে জানতে পেরেছে, মোবাইলের মাধ্যমে হওয়া তাদের বিবাহ সহিহ হয়নি। তাই তার প্রশ্ন হল, তার সন্তান কি বৈধ সন্তান হিসেবে গণ্য হবে? সে কি মিরাসের হকদার হবে?

এক ছেলে দুই মেয়ে রেখে মারা গেলে মিরাস বণ্টনের নীতি

প্রশ্ন (৬৫৩৮) : আমার এক বন্ধু কয়েকদিন পূর্বে মারা গিয়েছে। মারা যাওয়ার সময় সে এক ছেলে ও দুই মেয়ে রেখে গিয়েছে। জানতে চাচ্ছি, তার সম্পত্তি কীভাবে বণ্টিত হবে?

এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়ের মাঝে সম্পত্তি কিভাবে বণ্টিত হবে

প্রশ্ন (৬৩৮৫) : আমাদের এলাকার এক ব্যক্তি মারা গিয়েছে। সে এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গিয়েছে। এরা ছাড়া আর তার কোনো ওয়ারিস নেই। তাদের মাঝে কিভাবে সম্পদ বণ্টিত হবে?

মৃত স্বামীর বীর্য দ্বারা টেষ্টটিউবের সন্তানের বংশ সাব্যস্থ হবে কি

প্রশ্ন (৬২৫০) : জনৈকা নারী তার মৃত স্বামীর বীর্য নিয়ে টেষ্টটিউবের মাধ্যমে সন্তান গর্ভে ধারণ করেছে। জানতে চাচ্ছি, উক্ত সন্তানের বংশ সেই নারীর মৃত স্বামীর পক্ষ থেকে সাব্যস্থ হবে কি?

৬ ছেলে ও এক মেয়ে এবং তিন মেয়ের মাঝে সম্পদ কিভাবে বণ্টন হবে

প্রশ্ন (৬১২০) : এক ব্যক্তি মারা গিয়েছে। সে দুই বিয়ে করেছে। তার প্রথম ঘরে ৬ ছেলে ও এক মেয়ে আছে। আর দ্বিতীয় ঘরে তিন মেয়ে আছে। জানতে চাচ্ছি, তাদের মাঝে সম্পদ কিভাবে বণ্টিত হবে? উল্লেখ্য, এরা ছাড়া উক্ত মৃত ব্যক্তির আর কোনো ওয়ারিস নাই।