চিকিৎসা

মৃত স্বামীর বীর্য সংগ্রহ করে টেষ্টটিউবের মাধ্যমে গর্ভবতী হওয়া যাবে কি

প্রশ্ন (৬২৫২) : জনৈকা নারীর স্বামী মারা গিয়েছে। সে চাচ্ছে, তার মৃত স্বামীর বীর্য সংগ্রহ করে গর্ভবতী হতে। জানতে চাচ্ছে, এ কাজটি তার জন্য বৈধ হবে কি?

মরণোত্তর কিডনী দান করা যাবে কি

প্রশ্ন (৬২২৩) : জনৈক ব্যক্তি অসিয়ত করেছে যে, তার মৃত্যুর পর তার কিডনী তার এক ভাতিজাকে দিয়ে দিতে। কারণ তার একটি কিডনী নষ্ট। জানতে চাচ্ছি, তার মৃত্যুর পর এই অসিয়ত কার্যকর করা যাবে কি?

বাচ্চারা ভয় পেলে তাদের গলায় তাবীজ ঝুলানো যাবে কি

প্রশ্ন (৬১৯৯) : কিছুদিন আগে আমার বাচ্চা ঘুমের মাঝে প্রচন্ড ভয় পায়। স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে বললে তিনি একটি তাবীজ দেন। জানতে চাচ্ছি, উক্ত তাবীজ ঝুলানো বৈধ হবে কি?

হার্নিয়ার চিকিৎসায় পুরুষ ডাক্তারের শরনাপন্ন হওয়া যাবে কি

প্রশ্ন (৫৪২২) : জনৈকা নারী হার্নিয়া রোগে আক্রান্ত। জানতে চাচ্ছি, সে কি চিকিৎসার জন্য পুরুষ ডাক্তারের শরনাপন্ন হতে পারবে? উল্লেখ্য, হার্নিয়ার চিকিৎসায় সাধারণত নারী ডাক্তার পাওয়া যায় না।

করোনার ভ্যাকসিন নেওয়া বৈধ হবে কি

প্রশ্ন (৫১২৬) : বর্তমানে সরকার কর্তৃক করোনার ভ্যাকসিন প্রদান করা হচ্ছে এবং জনগণকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করা হচ্ছে। জানতে চাচ্ছি, এই ভ্যাকসিন নেওয়া শরিয়তের দৃষ্টিতে বৈধ হবে কি?

স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৫০৬৫) : আমাদের তিনটি বাচ্চা আছে। আমি ও আমার স্ত্রী মিলে সিদ্ধান্ত নিয়েছি যে, আর বাচ্চা নিব না। জানতে চাচ্ছি, আমরা কি জন্মনিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি গ্রহণ করতে পারব?

তন্ত্র-মন্ত্রে বিশ্বাস করা যাবে কি

প্রশ্ন (৫০৫৩) : তন্ত্র-মন্ত্রে বিশ্বাস করা শরিয়তের দৃষ্টিতে বৈধ হবে কি? অনেক সময় দেখা যায় তন্ত্রের মাধ্যমে বিভিন্ন কাজ সিদ্ধ হতে। সেটির ব্যাখ্যা কী হতে পারে?

স্বামী সন্তান না নিতে চাইলে করণীয় কী

প্রশ্ন (৫০১৩) : কিছুদিন আগে আমাদের বিয়ে হয়েছে। আমি সন্তান নিতে ইচ্ছুক। কিন্তু আমার স্বামী এখনই সন্তান নিতে চাচ্ছেন না। জানতে চাচ্ছি, এহেন মুহূর্তে আমার করণীয় কী?

ডিগ্রি ছাড়া রোগী দেখে উপার্জন করা বৈধ হবে কি

প্রশ্ন (৫০০৭) : আমার এক আত্মীয় আছেন, যিনি ডাক্তারী ডিগ্রি অর্জন করেননি। কিন্তু তিনি চিকিৎসা বিদ্যা সম্পর্কে পরিপূর্ণ অভিজ্ঞ এবং তার চিকিৎসায় রোগীও সুস্থ হয়। জানতে চাচ্ছি, তিনি রোগী দেখে যদি উপার্জন করেন তাহলে তার এই উপার্জন বৈধ হবে কি?