সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধের ফযীলত

ইজতেমার ময়দানে নামাজ পড়া কি মক্কা মদীনার চেয়েও ফজিলতপূর্ণ

প্রশ্ন (৫৮৭৪) : জনৈক ব্যক্তিকে বলতে শুনলাম, ইজতেমার ময়দানে নামাজ পড়া কাবা ও মসজিদে নববীতে নামাজ পড়ার চেয়েও অধিক ফজিলতপূর্ণ? জানতে চাচ্ছি, এ কথার কোনো ভিত্তি আছে কি?

সত্তরবার রহমতের দৃষ্টি পড়লে কি আল্লাহর রাস্তায় বের হওয়া যায়

প্রশ্ন (৫৭৮৫) : আমাদের এলাকায় তাবলীগের একটি জামাত এসেছে। সেখানে জনৈক ব্যক্তিকে আল্লাহর রাস্তায় বের হওয়ার ফজিলত বর্ণনা করতে গিয়ে একটি হাদিস বলতে শুনলাম, আল্লাহ তাআলা যে বান্দার দিকে সত্তবার রহমতের দৃষ্টিতে তাকান সে আল্লাহর পথে যাওয়ার তাওফিক প্রাপ্ত হয়। জানতে চাচ্ছি, এই হাদিসের কোনো রেফারেন্স আছে কি?

ইলমহীন ব্যক্তিকে কি দাওয়াতের কারণে ইলম দেওয়া হয়

প্রশ্ন (৫১২৪) : কিছু লোক দাওয়াতের ফজিলত বুঝাতে গিয়ে বলে থাকে যে, মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ইলম থাকা জরুরি নয়। বরং ইলহীন ব্যক্তিও যদি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে তাহলে আল্লাহ তাআলা তাকে নিজের পক্ষ থেকে ইলম দান করবেন। জানতে চাচ্ছি, বিষয়টি কতটুকু সঠিক?

তওবাকৃত গুনাহের খোঁটা দিলে করণীয় কী

প্রশ্ন (৩৬৫২) : আমি একটি গুনাহ করেছিলাম। ইসলামের বুঝ আসার পর সেই গুনাহের জন্য তওবা করেছি। আলহামদুলিল্লাহ, এখন সেই গুনাহ থেকে ফিরতে পেরেছি। কিছুদিন আগে আমার এক বন্ধু উক্ত গুনাহে লিপ্ত হতে গেলে আমি তাকে নিষেধ করি। কিন্তু সে আমাকে আমার কৃত গুনাহের খোঁটা দিতে থাকে। জানতে চাচ্ছি, এমতাবস্থায় আমার করণীয় কী?

হারাম কাজ থেকে বিরত থাকতে বলা কি নিষেধ

প্রশ্ন (৩১২৭) : কেউ যদি কোনো হারাম কাজ থেকে বিরত না থাকে তাহলে সে কি অন্যকে তা থেকে বিরত থাকতে বলতে পারবে না? অনেকে বলে থাকে, কেউ কোনো হারাম কাজ থেকে বিরত না থাকতে পারলে অন্যকে সেই কাজ থেকে বিরত থাকতে বলতে পারবে না। এ ব্যাপারে শরিয়তের নির্দেশনা জানতে চাচ্ছি।

সৎকাজের আদেশ ও অসৎকাজ থেকে নিষেধ করার গুরুত্ব কতটুকু

প্রশ্ন (১১৯০) : সৎকাজের আদেশ ও অসৎকাজ থেকে নিষেধের ফযিলতের কথা শুনেছি। আমি জানতে চাচ্ছি যে, কেউ যদি সৎকাজের আদেশ ও অসৎকাজ থেকে নিষেধ না করে তাহলে কী ক্ষতি হবে?