কবীরা গুনাহ

সিনিয়রদের কথায় মিথ্যা রিপোর্ট তৈরি করা যাবে কি

প্রশ্ন (১০৬৪১) : আমি যে প্রতিষ্ঠানে কর্মরত, সেখানের সিনিয়ররা মাঝে মাঝে আমাকে মিথ্যা রিপোর্ট তৈরি করতে বলে। জানতে চাচ্ছি, এটা আমার জন্য বৈধ হবে কি?

মালিক না জানলে কি গুনাহ হবে

প্রশ্ন (১০৬৩৭) : প্রকাশনী থেকে যদি নাজায়েয বই ছাপিয়ে বিক্রি করা হয় এবং যদি তা না জানে তাহলে মালিকের গুনাহ হবে কি?

গরিবকে দান করার নিয়তে সুদ নেওয়া যাবে কি

প্রশ্ন (১০৬৩১) : আমি জানি সুদ হারাম। কিন্তু আমি যদি গরিবকে দান করার নিয়তে ব্যাংকে টাকা রাখি এবং যে সুদ দিবে তা যদি গরিবকে দান করে দেই তাহলে এই উদ্দেশ্যে ব্যাংকে টাকা রাখা যাবে কি?

বাবার সুদের কারণে ছেলেও গুনাহগার হবে

প্রশ্ন (১০৪৫৩) : আমার শ্বশুর সুদের ভিত্তিতে ঋণ নিয়েছিলেন। তিনি তা পরিশোধ করে যেতে পারেননি। বর্তমানে আমার স্বামী তা পরিশোধ করছেন। জানতে চাচ্ছি, তিনি কি উক্ত কারণে গুনাহগার হবেন?

বন্ধুর কথামত মিথ্যা বললে গুনাহ হবে কি

প্রশ্ন (১০৩৫৯) : আমার বন্ধুর একটি প্রতিষ্ঠানে চাকরি হয়েছে প্রহরী পদে। কিন্তু সে আমাকে বলেছে যে, কেউ জিজ্ঞাসা করলে আমি যেন বলি, তার চাকরি হয়েছে নিম্ন অফিসার পদে। জানতে চাচ্ছি, তার কথামত মিথ্যা বললে গুনাহ হবে কি?

মোবাইল কেনায় সহযোগিতা করলে কি গুনাহ হবে

প্রশ্ন (১০০৪২) : আমার মোবাইল সম্পর্কে ভালো জানাশোনা আছে। এ কারণে পরিচিত লোকেরা আমাকে নিয়ে মোবাইল কিনতে যায়। জানতে চাচ্ছি, আমি যদি তাদেরকে মোবাইল কেনায় সহযোগিতা করি তাহলে তারা মোবাইল দিয়ে গুনাহের কাজ করলে আমার কি কোনো গুনাহ হবে?