পর্দার বিধান

স্বামীর বাড়িতে পর্দার ব্যবস্থা না থাকলে তালাকপ্রাপ্তা বাবার বাড়িতে যেতে পারবে কি

প্রশ্ন (৮২৭৫) : আমার বান্ধবীকে তার স্বামী এক তালাকে বায়েন দিয়েছে। এখন সে ইদ্দত পালন করবে। কিন্তু তার স্বামীর বাড়িতে তার পর্দা রক্ষা করে থাকা সম্ভব নয়। এখন কি সে ইদ্দত পালনের জন্য বাবার বাড়িতে যেতে পারবে?

মুসলিম নারীদের বিধর্মী নারীদের সাথে পর্দা করতে হবে কি

প্রশ্ন (৮০৪২) : আমাদের বাসায় এক হিন্দু মহিলা আসে। এমনিতেই তাদের সাথে আমার স্ত্রীর একটা সম্পর্ক আছে। তার সাথে কি আমার স্ত্রীর কোন প্রকার পর্দা করা লাগবে?

পর্দা রক্ষার্থে নারীরা নামাজে মুখ ঢাকতে পারবে কি

প্রশ্ন (৮০৩১) : শুনেছি, নামাজ অবস্থায় নারীদের মুখ খোলা রাখতে হবে। জানতে চাচ্ছি, বিশেষ অবস্থায় মসজিদে গিয়ে নামাজ পড়তে হলে পর্দা রক্ষার্থে নারীরা নামাজে মুখ ঢাকতে পারবে কি?

পর্দা করলে ভুতের মত লাগে বললে ঈমান থাকবে কি

প্রশ্ন (৮০৩০) : আমি পর্দা করি। আমার এক আত্মীয় কিছুদিন আগে আমাকে বলেন, পর্দা করলে তোমাকে ভুতের মত লাগে। জানতে চাচ্ছি, উক্ত কথা বলার কারণে কি তার ঈমান চলে যাবে?

স্ত্রী মারা যাবার পর স্বামী তার শাশুড়ির সাথে দেখা করতে পারবে কি

প্রশ্ন (৭৪৫৬) : আমার বন্ধুর স্ত্রী কিছুদিন আগে মারা যায়। তার এক আত্মীয় বলেছে যে, স্ত্রী মারা গেলে স্বামী তার শাশুড়ির সাথে আর দেখা করতে পারে না। প্রশ্ন হলো, তার ঐ বন্ধুর কথাটি কি ঠিক?

দোকানের সেলসম্যান বেপর্দা নারী হলে সে দোকান থেকে কিছু কেনা যাবে কি

প্রশ্ন (৭৪৪০) : বর্তমানে বিভিন্ন দোকানে বেপর্দা নারী সেলসম্যান রাখতে দেখা যায়। একজন পুরুষের জন্য এ জাতীয় দোকান থেকে কোনো কিছু ক্রয় করা যাবে কি?

পর্দা ছাড়া অফিসে যেতে বাধ্য করলে সেই চাকরি করা যাবে কি

প্রশ্ন (৬৮৯৪) : আমি একটা গার্মেন্টসে চাকরি করি। এতদিন পর্দা করে গিয়েছি। কিন্তু ইদানীং তারা আইন করেছে যে, পর্দা করে সেখানে যাওয়া যাবে না। আবার আমার চাকরিটারও অনেক প্রয়োজন। এখন কি আমি চাকরিটা করতে পারব?

বেপর্দা বিয়ের অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে যাওয়া যাবে কি

প্রশ্ন (৬৫৪৪) : আমাদের এক আত্মীয় তাদের বিবাহ অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দিয়েছে। আমার স্ত্রী পর্দা করে। কিন্তু যতটুকু জানতে পারলাম, তাদের অনুষ্ঠানে পর্দার মেইন্টেন করা হবে না। এখন আমার করণীয় কী?