সালাম ও কথা বলার আদব

বিধর্মীদেরকে গুড মর্নিং বলা যাবে কি

প্রশ্ন (৫৩১২) : আমি একটি বইয়ে পড়েছি, বিধর্মীদেরকে সালাম দেওয়া যায় না। জানতে চাচ্ছি, তাদের সাথে কুশল বিনিময়ের সময় গুড মর্নিংসহ ইত্যাদি বাক্যগুলো ব্যবহার করা যাবে কি?

যুবতী নারী সালাম দিলে করণীয় কী

প্রশ্ন (৫১৩৯) : আমি মাদরাসায় পড়ালেখা করি। কখনো এমন হয় যে, রাস্তা দিয়ে চলার সময় যুবতী নারীরা সালাম দিয়ে থাকে। জানতে চাচ্ছি, যুবতী নারীরা সালাম দিলে করণীয় কী?

পুরুষদের সাথে কথা বলার সময় মুখে পাথর রাখতে হবে কি

প্রশ্ন (৪৬৩৮) : কিছুদিন আগে একটি বইয়ে দেখতে পেলাম, নারীরা পর পুরুষের সাথে কথা বলার সময় মুখে পাথর রেখে কথা বলবে। যেন কথা আকর্ষনীয় ভঙ্গিতে না হয়ে যায়। আয়েশা (রা.) এমনটি করতেন। প্রশ্ন হল, আসলেই কি পর পুরুষের সাথে কথা বলার সময় মুখে পাথর রাখতে হবে?

দ্বীনি আলোচনা হামদ দ্বারা শুরু করবে না বিসমিল্লাহ দ্বারা

প্রশ্ন (২৯৬৬) : ওয়াজ বা দ্বীনি আলোচনা শুরু করার সময় দেখা যায় তারা হামদ ও সালাত দ্বারা শুরু করেন। কিন্তু আমরা তো জানি, ভালো কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করা সুন্নত। তাহলে এটি কি সুন্নতের খেলাফ নয়?

টিভিতে আবু বকর (রা.) ও উমর (রা.)-এর কবর দেখে সালাম দেওয়া যাবে কি

প্রশ্ন (২৬৯৮) : টিভি-চ্যানেলের ইসলামিক অনুষ্ঠানগুলোতে সাহাবায়ে কেরামের স্মৃতি বিজড়িত স্থানসমূহ দেখিয়ে থাকে। একদিন আবু বকর (রা.) ও উমর (রা.)-এর কবর দেখানো হয়। তখন আমি তাদের প্রতি সালাম পেশ করি। আমার একজন বন্ধু বলল, এভাবে তাদের প্রতি সালাম পেশ করা ঠিক হয়নি। আমি জানতে চাচ্ছি, টিভিতে আবু বকর (রা.) ও উমর (রা.)-এর কবর দেখে সালাম দেওয়া যাবে কি?

হিন্দুদের সালামের জবাবে কী বলবে

প্রশ্ন (২৩০৬) : আমার চাচা স্কুলে চাকরি করেন। অনেক হিন্দু ছাত্র মাঝে মাঝে তাকে সালাম দেয়। হিন্দুদের সালামের উত্তরে কী বলবে দয়া করে জানাবেন।

কুরআন মাজিদ তেলাওয়াতের সময় সালামের উত্তর নেওয়া কি জরুরি

প্রশ্ন (২১৮২) : আমি এক মসজিদের মুআজ্জিন। গত রমজানে আমাদের মসজিদের হাফেজ সাহেবকে কুরআন মাজিদ তেলোয়াতরত অবস্থায় সালাম দিই। কিন্তু তিনি সালামের উত্তর দেননি। পরবর্তীতে এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কুরআন মাজীদ তেলাওয়াতরত অবস্থায় সালাম দিলে সালামের জ‌ওয়াব দেয়া ওয়াজিব নয়। জানতে চাই, তার কথাটি কি সঠিক?