নাম, উপনাম ও উপাধি ব্যবহারের আদব

পিতা মাতা জানা না থাকলে কি করবে

প্রশ্ন (১০৬৮২) : জনৈক নারীর পিতা মাতার কোনো খোঁজ পাওয়া যায় না। সে বাচ্চা থেকেই আরেক পরিবারে বড় হয়েছে। জানতে চাচ্ছি, তার বিয়ের সময় তার পিতা মাতার নামের জায়গায় যারা তাকে বড় করেছে তাদের নাম লেখা যাবে কি?

মুসলমান হলে কি নাম পরিবর্তন জরুরি

প্রশ্ন (১০৪৬৮) : এক ব্যক্তি হিন্দু থেকে মুসলমান হয়েছে। সে তার নাম পরিবর্তন করতে চাচ্ছে না। জানতে চাচ্ছি, সে কি তার নাম পরিবর্তন না করে থাকতে পারবে?

পিতার পরিচয় না দিলে কি গুনাহ হবে

প্রশ্ন (১০০৬৩) : আমার পিতা আমাকে ও আমার মাকে ১০ বছর আগে ছেড়ে গিয়েছে। কোনো খোঁজ খবর নেয় না। প্রশ্ন হল, আমি যদি আমার পিতৃপরিচয় না দেই তাহলে কি গুনাহ হবে?

বাবা খ্রিস্টান হলে অন্যের নাম লেখা যাবে কি

প্রশ্ন (৯৯০০) : আমি আগে খ্রিস্টান ছিলাম। এক খ্রিস্টানের সাথে আমার বিয়ে হয়েছিল। সে ঘরে এক ছেলেও আছে। বর্তমানে আমি মুসলমান হয়েছি। কিন্তু আমার সেই স্বামী মুসলমান হয়নি হবেও না। তাই তার সাথে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। আমার সন্তান আমার সাথেই আছে। ইদ্দত শেষ হওয়ার পর এক মুসলমানকে বিয়ে করেছি। জানতে চাচ্ছি, আমার সন্তানের পরিচয় দিতে গিয়ে আমার বর্তমান মুসলমান স্বামীর নাম লিখতে পারব কি?