বিবাহিত যিনাকারীর করণীয় কী

প্রশ্ন (৯৫৯৫) : ইসলামি আইন অনুসারে বিবাহিত যিনাকারীকে পাথর নিক্ষেপে হত্যা করতে হয়। কিন্তু আমাদের দেশে তো ইসলামি আইন চলে না। জানতে চাচ্ছি, বিবাহিত যিনাকারীরা কী করবে?

মসজিদ থেকে নেওয়া টাকা ফেরত দিলে গুনাহ মাফ হবে কি

প্রশ্ন (৯৩৩৬) : আমি এক মসজিদের ক্যাশিয়ার। কিছুদিন আগে আমার টাকার খুব প্রয়োজন ছিল। তাই কাউকে না বলে মসজিদ ফান্ড থেকে ৫০০০ টাকা নিয়ে নেই। বর্তমানে আমার টাকার সমস্যা দূর হয়েছে। আমি কাউকে না জানিয়ে উক্ত টাকা মসজিদ ফান্ডে জমা দিয়েছি এবং অনুতপ্ত হয়েছি। জানতে চাচ্ছি, মসজিদের টাকা নিজের কাজে ব্যবহারের গুনাহ কি আল্লাহ ক্ষমা করবেন?

পরকীয়ার গুনাহের প্রভাব সন্তানের উপর পড়বে কি

প্রশ্ন (৮৮৩৮) : জনৈক ব্যক্তি পরকীয়ায় লিপ্ত ছিল। বর্তমানে সে তওবা করেছে। এখন সে ও তার স্ত্রী সন্তান নিতে চাচ্ছে। সে জানতে চাচ্ছে, উক্ত গুনাহের প্রভাব কি সন্তানের চরিত্রের উপর পড়বে?

বারবার গুনাহ হয়ে গেলে করণীয় কী

প্রশ্ন (৮৬৯১) : আমার একটি গুনাহ বারবার হয়ে যাচ্ছে। আমি দৃঢ় সংকল্প করি যে, আর গুনাহ করব না। কিন্তু তারপরও শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হয়ে যায়। জানতে চাচ্ছি, গুনাহ থেকে বাঁচার জন্য আমার করণীয় কী?

পরকীয়ার গুনাহ মাফ হবে কি

প্রশ্ন (৮৬৮৩) : আমি এক নারীর সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছিলাম। এখন আমার ভুল বুঝতে পেরেছি। জানতে চাচ্ছি, আমি যদি তওবা করি তাহলে পরকীয়ার গুনাহ মাফ হবে কি?

তওবা সম্পর্কিত বনী ইসরাইলের তিন ব্যক্তির ঘটনা কি সত্য

প্রশ্ন (৮৬৮০) : তওবার ফজিলত সম্পর্কে বনী ইসরাইলের তিন ব্যক্তির ঘটনা বর্ণনা করা হয়ে থাকে। যারা পাহাড়ের গুহায় আটকা পড়েছিল। তওবার কারণে তারা মুক্তি পেয়েছিল। জানতে চাচ্ছি, তাদের ঘটনা কি সহিহ সূত্রে বর্ণিত হয়েছে?

সকালের নাফরমানকেই কি বিকালের ওলী বলা হয়েছে

প্রশ্ন (৮৬৩৯) : একজন বক্তাকে তওবার গুরুত্ব বয়ান করতে গিয়ে বলতে শুনলাম, সকালবেলা মূসা (আ.) আল্লাহর কাছে যমীনের বুকে সবচেয়ে বড় নাফরমান ব্যক্তিকে দেখতে চাইলেন। আল্লাহ তাআলা বললেন, অমুক স্থানে যাও। মূসা (আ.) সেখানে এক ব্যক্তিকে দেখতে পেলেন। বিকালে আবার আবেদন করলেন যমীনের বুকে সবচেয়ে বড় ওলীকে দেখার। আল্লাহর নির্দেশে নির্দিষ্ট স্থানে গিয়ে সকালের ব্যক্তিকে দেখতে পেলেন। এতে তিনি অনেক আশ্চর্য হলেন। একই ব্যক্তি নাফরমান ও ওলী হয় কিভাবে? মূলত তওবার মাধ্যমে সে ওলী হয়েছিল। জানতে চাচ্ছি, এমন কোনো ঘটনা আছে কি?

বারবার যিনা করলে তওবা কবুল হবে কি

প্রশ্ন (৮৬০৯) : আমি যিনার গুনাহে লিপ্ত। অসংখ্যবার তওবা করেছি। কিন্তু ঠিক থাকতে পারিনি। পুনরায় উক্ত গুনাহে জড়িয়ে পড়েছি। জানতে চাচ্ছি, আল্লাহ তাআলা কি আমার তওবা কখনো কবুল করবেন?

প্রেমিকের সাথে অনৈতিক কাজে জড়ালে তওবা কবুল হবে কি

প্রশ্ন (৮২০৩) : জনৈকা নারী প্রেমিকের সাথে অনৈতিক কাজে জড়িয়ে পড়েছে। এখন সে অনুতপ্ত। সে জানতে চাচ্ছে, তার জন্য কি তওবার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা কি তার তওবা কবুল করবেন?

পায়ুপথে সহবাসকারীর তওবা কবুল হবে কি

প্রশ্ন (৮২০০) : শয়তানের ধোঁকায় পড়ে এক ব্যক্তি স্ত্রীর সাথে পায়ুপথে সহবাসে লিপ্ত হয়েছিল। পরবর্তীতে সে জানতে পারে, এটি অত্যন্ত গর্হিত ও মারাত্মক গুনাহের একটি কাজ। সে জানতে চাচ্ছে, সে যদি তওবা করে তাহলে তার তওবা কবুল হবে কি?

ইভটিজিংকারীর তওবা কবুল হবে কি

প্রশ্ন (৮১৭৩) : আমার যখন দ্বীনের বুঝ ছিল না, তখন অনেক মেয়েকে ইভটিজিং করেছিলাম। এখন আলহামদুলিল্লাহ দ্বীনের বুঝ এসেছে। আমি আমার পূর্বের কৃতকর্মের জন্য অনুতপ্ত। জানতে চাচ্ছি, আল্লাহ তাআলা আমার তওবা কি কবুল করবেন?

তওবা করার দ্বারা কি উপার্জিত হারাম সম্পদ হালাল হয়ে যায়

প্রশ্ন (৬৪১৬) : জনৈক ব্যক্তি হারামভাবে কিছু সম্পদ উপার্জন করেছে। সে এখন অনুতপ্ত। সে জানতে চাচ্ছে, তওবা করা হলে কি উক্ত সম্পদগুলো হালাল হয়ে যাবে?

তওবা করার পর সমালোচনা করা যাবে কি

প্রশ্ন (৬২৯৫) : জনৈক ব্যক্তি একটি ভুল করেছিলেন। পরবর্তীতে তিনি তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে তওবা করেছেন। জানতে চাচ্ছি, এরপরও কি তার সমালোচনা করা যাবে?

স্ত্রী বিয়েপূর্ব যিনার কথা স্বীকার করলে তালাক দিতে হবে কি

প্রশ্ন (৬১৩০) : জনৈক ব্যক্তির স্ত্রী বিয়ের আগে যিনায় লিপ্ত ছিল। বিয়ের পর নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করেছে। তার স্বামীর কাছেও সবকিছু স্বীকার করেছে। উক্ত ব্যক্তি জানতে চাচ্ছে, এখন তার করণীয় কী? সে স্ত্রীকে রাখবে, নাকি ছেড়ে দিবে?