দাফন সংক্রান্ত বিধিবিধান

জানাযার নামাযে ভুলবশত তাকবীর ছুটে যাওয়ায় পুনরায় আদায় করলে কি উক্ত নামায সহিহ হবে?

প্রশ্ন (১৩৪৫১) : আমাদের মসজিদের ইমাম সাহেব একদিন জানাযার নামায পড়ানোর সময় ভুলে ৩য় তাকবীর দিয়ে সালাম ফিরিয়ে ফেলেন। মুসল্লিরা সাথে সাথে লোকমা দেয়। পরে ইমাম সাহেব পুনরায় শুরু থেকে জানাযা নামায পড়ালেন। জানতে চাই, তার এ কাজ কি ঠিক হয়েছে? দ্বিতীয় জানাযা কি সহিহ হয়েছে?

মৃত ব্যক্তিকে তার মৃত্যুস্থল থেকে দূরে নিয়ে দাফন করা যাবে কি?

প্রশ্ন (১৩৪২৮) : আমার নানা ঢাকায় থাকতেন। তিনি কিছুদিন আগে ইন্তেকাল করেন। তার গ্রামের বাড়ি সিলেট। গ্রামে তিনি একটি মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। সেগুলোর মুতাওয়াল্লি তিনিই ছিলেন। তাই কিছুদিন পরপরই সেখানে যেতেন। এবং কয়েক দিন সেখানে থেকে আসতেন। তার খুব আশা ছিল, উক্ত মাদরাসা-মসজিদের কাছেই তার কবর হবে। সন্তানদেরকে এ কথা বলেছেনও বিভিন্ন সময়। তো তার ইন্তিকালের পর তার দাফনের বিষয় নিয়ে মতভেদ হয়। গ্রামের লোকদের দ্বীনী মুরুব্বি হওয়ায় তাদের চাওয়া ছিল তাকে গ্রামে দাফন করা হোক। তাই তাকে সিলেটে নিয়েই দাফন করা হয়। কিন্তু আমি জানতাম, লাশ এত দূর নিয়ে দাফন করা মাকরূহে তাহরীমী ও নাজায়েয। এখন জানার বিষয় হল, উপরোক্ত অবস্থায় তাকে গ্রামে নিয়ে দাফন করাটা শরীয়তের দৃষ্টিতে ঠিক হয়েছে কি?

মহিলারা জানাযার নামায পড়তে পারবে কি?

প্রশ্ন (১৩৩৭৯) : গত দুই মাস আগে আমার এক আন্টি মারা যান। জানাযা হয় আন্টির বাসা থেকে ৫/৭ মিনিটের দূরত্বে এক মসজিদে। আন্টির বান্ধবীরাসহ অন্যান্য অনেক মহিলা আন্টির জানাযায় শরীক হওয়ার আগ্রহ প্রকাশ করে। তখন উপস্থিত এক মুরুব্বীকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি প্রথমে জানতে চান ওখানে মহিলাদের নামাযের আলাদা ব্যবস্থা আছে কি না? মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে একথা তাঁকে জানানো হলে তিনি বলেন, তাহলে মহিলারা জানাযায় যেতে পারবে। তখন মহিলারা জানাযায় শরীক হয়। মহিলাদের অধিকাংশই ছিল বেপর্দা। আমার তখন ঐ মুরুব্বীর কথায় একটু সন্দেহ হয় কিন্তু নিশ্চিত না হওয়ায় কিছু বলা থেকে বিরত থাকি। হুযুরের কাছে জানতে চাই মহিলাদের জন্য জানাযায় শরীক হওয়ার ব্যাপারে শরীয়তের বিধান কী?

জানাযার নামাযে মায়্যেতকে উল্টো করে রাখলে কি নামায সহিহ হবে?

প্রশ্ন (১৩৩৭১) : আমাদের পাশের গ্রামে এক মহিলার জানাযার নামাযে ভুলে মায়্যেতকে ইমামের সামনে উল্টো তথা দক্ষিণমুখী করে রাখা হয়। মায়্যেতের উপর চাদর থাকায় বিষয়টি কেউ বুঝতে পারে নি। এভাবেই নামায আদায় করা হয়। জানতে চাচ্ছি, উক্ত জানাযা নামায সহিহ হয়েছে কি?

মৃত ব্যক্তির কাফনের সাথে কালিমা বা এজাতীয় কিছু লিখে দেওয়া জায়েয আছে কি?

প্রশ্ন (১৩৩৭০) : আমাদের এলাকায় একবার জানাযার নামাযের পর মায়্যেতের পরিবারের এক মুরুব্বিকে দেখলাম, ছোট্ট একটি কাপড়ের টুকরোতে لا إله إلا الله محمد رسول الله، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله লিখে মায়্যিতের কাফনে এঁটে দিলেন। হুযুরের কাছে জানতে চাচ্ছি, এটা কতটুকু শরীয়ত সম্মত? শরীয়তে কি এর কোনো ভিত্তি আছে?

একাধিক ব্যক্তির জানাযা একসাথে হলে মায়্যেতকে কিভাবে রাখবে?

প্রশ্ন (১৩৩৪৭) : আমাদের মসজিদটি হাসপাতালের পাশে অবস্থিত। মসজিদের সামনে একটি মাঠ রয়েছে। হাসপাতালে প্রায় সময়ই একসাথে কয়েকজন মানুষ মারা যায়। তখন মসজিদের মাঠেই তাদের জানাযার নামাযের ব্যবস্থা করা হয়। একাধিক জানাযা উপস্থিত হলে সবার জানাযার নামায একত্রে আদায় করা হয়। কিন্তু মায়্যেতকে কীভাবে রাখতে হবে, এ নিয়ে প্রতিবারই দ্বন্দ্ব লেগে থাকে। একেকজন একেকরকম কথা বলে। আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারি না। জানার বিষয় হল, একাধিক জানাযার ক্ষেত্রে মায়্যেতকে রাখার সঠিক পদ্ধতিটা কী? জানিয়ে বাধিত করবেন।

কবর খননের সুন্নত তরীকা কী?

প্রশ্ন (১৩৩৩৮) : কোনো মুসলমানকে দাফন করার জন্য কোন তরীকায় কীভাবে কতুটুকু কবর খনন করবে? কবর খননের সুন্নত তরীকা কী? জানালে উপকৃত হব।

মৃত সন্তান ভূমিষ্ঠ হলে কি তার জানাযার নামায পড়তে হবে?

প্রশ্ন (১৩৩২৯) : কিছু দিন আগে আমার ভাইয়ের একটি মৃত সন্তান ভূমিষ্ঠ হয়। তখন আমরা ঐ বাচ্চাকে গোসল দিয়ে কাপড়ে পেঁচিয়ে দাফন করে দেই। কিন্তু তার জানাযার নামায পড়িনি। আমরা জানতে চাচ্ছি, আমাদের এই কাজটি কি সঠিক হয়েছে? নাকি তার জানাযার নামায পড়া উচিত ছিল?

মৃত ব্যক্তিকে গোসল না করিয়ে তার জানাযা পড়ে ফেললে করণীয় কী?

প্রশ্ন (১৩৩২৮) : আমাদের এক প্রতিবেশী ঢাকায় বসবাস করতেন। কিছুদিন আগে তিনি মৃত্যুবরণ করেন। তার জানাযা ও দাফনের জন্য তাকে গ্রামে নিয়ে আসা হয়। সবাই মনে করেছিল, ঢাকা থেকে তাকে গোসল করিয়ে আনা হয়েছে। তাই তারা তার গোসল না করিয়ে জানাযা পড়ে ফেলে। হঠাৎ তার এক আত্মীয় বলল, তাকে তো ঢাকা থেকে গোসল করিয়ে আনা হয়নি। তখন এ ব্যাপারে ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, এখন মাইয়েতকে গোসল করিয়ে পুনরায় তার জানাযা পড়তে হবে। পরে তাই করা হয়েছে। এখন জানতে চাই, ইমাম সাহেবের কথা কি ঠিক? আমাদের জন্য কি ঐ ব্যক্তির জানাযা পুনরায় পড়া আবশ্যক ছিল? এমনটি হলে কী করণীয়?

গায়েবানা জানাযার আদায় করার বিধান কী?

প্রশ্ন (১৩৩১৬) : বর্তমানে অনেক জায়গায় দেখা যায়, কোনো সম্মানিত ব্যক্তির গায়েবানা জানাযার নামায আদায় করা হয়। শরীয়তের দৃষ্টিতে এর বিধান কী? জানালে উপকৃত হতাম।

মৃতের এক ওলী জানাযার নামায পড়ে ফেললে অন্য ওলী দ্বিতীয়বার জানাযা পড়তে পারবে কি?

প্রশ্ন (১৩৩১৫) : কোনো মৃতের যদি একাধিক ছেলে থাকে আর তার একবার জানাযা হয় এবং ঐ জানাযা নামাযে তার কোনো ছেলে শরীক থাকে তবে অন্য ছেলেদের জন্য পুনরায় তার জানাযা নামায পড়ার সুযোগ আছে কি? জানালে কৃতজ্ঞ হতাম।

এক ব্যক্তির একাধিক জানাযা পড়ার বিধান কী?

প্রশ্ন (১৩৩১৩) : মাইয়েতের একাধিক জানাযা পড়ার বিধান কী? কখনো দেখা যায়, একজন মৃতের একাধিকবার জানাযা হয় এটা কি শরীয়তসম্মত? দলীলপ্রমাণ সহ বিস্তারিত জানতে চাই।

মসজিদের বাহিরে লাশ রেখে মসজিদে জানাযার নামায আদায় করা যাবে কি?

প্রশ্ন (১৩২৮০) : আমাদের খুলনা জেলার তাবলীগী মারকায মসজিদটি শহরের আবাসিক এলাকায় অবস্থিত। মসজিদের পূর্ব পাশে বড় মাঠ রয়েছে। সেখানে ঈদের নামায ও জানাযার নামায আদায় করা হয়। মারকায হওয়ার কারণে প্রতি বৃহস্পতিবার এবং বিশেষ মাশওয়ারার দিনগুলিতে বহু মানুষের জমায়েত হয়। এসব দিনে মাগরিব, এশা ও বাদ ফজর বয়ান ও তা‘লীমের আমল হয়ে থাকে। এ সময় জানাযা আসলে জানাযার নামায আদায়ের জন্য সবাই বাহিরে গেলে মারকাযী আমলে কিছুটা ইনতেশার পয়দা হয় এবং মজমা জমাতে বেশ সময় লেগে যায়। এখন আমাদের জানার বিষয় হল উক্ত জরুরতের কারণে কেবল ঐ দিনগুলিতে আমরা জানাযার নামায মসজিদে আদায় করতে পারবো কি? উল্লেখ থাকে যে, মেহরাবের সাথে একটা দরজা আছে এবং পশ্চিম পাশে এতটুকু জায়গা আছে যে মাইয়েত ও ইমাম সাহেবসহ এক কাঁতার মুসল্লী দাঁড়াতে পারে।

স্বামী কি তার মৃত স্ত্রীকে গোসল দিতে পারবে?

প্রশ্ন (১৩১৮৬) : আমাদের এলাকায় এক মহিলা মারা যাওয়ার পর তার স্বামী তাকে গোসল দিতে চাইলে কিছু লোক তাকে মানা করে বলে যে, স্ত্রী মারা যাওয়ার পর স্বামীর জন্য তার স্ত্রীকে দেখা, স্পর্শ করা এবং গোসল দেওয়া সবই হারাম হয়ে যায়। কিন্তু লোকটি কারো কথা না শুনে স্ত্রীকে গোসল দিয়ে দেয়। পরে মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে তিনি বলেন এ কাজটি মাকরূহ হয়েছে। তাই এখন জানার বিষয় হল এক্ষেত্রে সঠিক মাসআলা কী? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

বৃষ্টির কারণে কবরের মাটি সরে গেলে কবরে নতুন করে মাটি দিয়ে ভরাট করা যাবে কি?

প্রশ্ন (১৩১৭০) : আমাদের কবরস্থানের মাটি বেশ নরম। কবরস্থানের পাশে খাল আছে। বেশি বৃষ্টি হলে কবরের উপরের মাটি পানির সাথে গড়িয়ে খালে পড়ে যায়। এতে কবরগুলো গর্ত হয়ে যায়। এবার রমযানে অনেক বৃষ্টি হওয়ার কারণে আমার বাবা ও দাদার কবর দুটো এমন হয়ে গিয়েছিল। তাই আমি অন্য জায়গা থেকে কিছু মাটি এনে কবর দুটো ভরাট ও উচুঁ করে দিচ্ছিলাম। একজন মুরুব্বী এটা দেখে বললেন, পুরনো কবরে নতুন করে মাটি ভরাট করা জায়েয নেই। জানতে চাচ্ছি এ ব্যাপারে সঠিক মাসআলা কী? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

নদীতে লাশ পাওয়া গেলে কি গোসল ছাড়া দাফন করা যাবে?

প্রশ্ন (১৩১১৪) : একবার আমাদের এলাকার নদীতে লঞ্চ ডুবে অনেক মানুষ মারা যায়। নিহতদের উদ্ধারের পর আত্মীয়-স্বজনরা এসে যার যার লাশ নিয়ে যায়। শেষে এমন কিছু লাশ থেকে যায়, যাদের ঠিকানা ও স্বজনদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তখন স্থানীয়রা প্রতিটি লাশ গোসল দেওয়া ছাড়াই কাফন পরিয়ে জানাযার নামাযের পর দাফন করে দেয়। আমার জিজ্ঞাসা হল, মৃত্যুর পর নদীতে থাকার পরও কি গোসল দেওয়ার প্রয়োজন আছে? যদি থেকে থাকে তাহলে প্রশ্নোক্ত ক্ষেত্রে গোসল দেওয়া ছাড়া জানাযার নামায পড়া কি ঠিক হয়েছে?

জানাযার নামাযে ভুলে পঞ্চম তাকবীর দিয়ে ফেললে কি নামায হবে?

প্রশ্ন (১৩০৮৮) : আমাদের মসজিদের ইমাম সাহেব একদিন জানাযার নামাযে ভুলবশত পঞ্চম তাকবীর দিয়ে ফেলেন। নামাযের পর মানুষ হৈচৈ শুরু করে দিলে উপস্থিত একজন আলেম বলেন, নামায হয়ে গেছে। আমার জানার বিষয় হল, ঐ নামাযটি কি আদায় হয়েছিল? আর এ ধরনের ক্ষেত্রে মুক্তাদির করণীয় কী হবে?

জানাযার খাটিয়া বহনের সুন্নাহসম্মত পদ্ধতি কী?

প্রশ্ন (১৩০৫৫) : আমাদের গ্রামে জানাযা নামাযের পর খাটিয়া বহন করে গোরস্তানে যাওয়ার পথে তিনবার থামা হয় এবং এই থামাকে সুন্নতও বলা হয়। এটা কি সঠিক? এক্ষেত্রে সুন্নাহসম্মত পদ্ধতি কী? দয়া করে জানালে কৃতজ্ঞ হব।

জানাযার নামাযের ক্ষেত্রে মাইয়েতকে নির্দিষ্ট করে নিয়ত করা কি জরুরি?

প্রশ্ন (১৩০৫৩) : একদিন এক জানাযায় উপস্থিত হয়ে অন্যমনস্ক থাকায় মাইয়েত পুরুষ না মহিলা এর বিবরণ শুনতে পাইনি। এমতাবস্থায় কীভাবে নিয়ত করব তা বুঝতে না পেরে উক্ত জানাযায় আর শরীক হইনি। জানার বিষয় হল, জানাযার নামাযে মাইয়েত পুরুষ না মহিলা তা নির্দিষ্টভাবে উল্লেখ করে নিয়ত করা কি জরুরি?

জানাযার নামাযে ফটোসেশন করার বিধান কী?

প্রশ্ন (১৩০২৩) : প্রায়ই দেখা যায়, বিশিষ্টজনদের জানাযার নামায কিংবা ঐতিহাসিক কোনো ঈদগাহে ঈদের নামাযের দৃশ্য কাভারেজ করতে ফটোসাংবাদিকদের ফটোসেশনের হিড়িক পড়ে। এতে অজ্ঞতাবশত কিংবা অবচেতনে কোনো কোনো মুসল্লি তাদের দিকে তাকিয়ে থাকেন। এখন প্রশ্ন হল, তাদের নামাযের কোনো ক্ষতি হবে কি?