মৃতের কাছে সওয়াব পৌছানো

মৃত ব্যক্তির ইসালে সওয়াবের উদ্দেশ্যে কুরবানী করলে কি উক্ত কুরবানীর গোশত খাওয়া যাবে?

প্রশ্ন (১৩৬৬৭) : গত বছর আমার বাবা একবার বিপদে পড়েন। তখন এক ব্যক্তি বাবাকে কিছু আর্থিক সহযোগিতা করেছিলেন। কিছুদিন আগে তিনি মারা যান। তার প্রতি কৃতজ্ঞতাস্বরূপ বাবা তার নামে একটি কুরবানী দিয়ে করেন। প্রশ্ন হল, ঐ ব্যক্তির নামে বাবা যে কুরবানী করেছেন তা থেকে কি আমরা খেতে পারবো, নাকি পুরোটাই সদকা করে দিতে হবে?

মৃত ব্যক্তির পাশে বসে কুরআন তিলাওয়াতের হুকুম কী?

প্রশ্ন (১২৭৫৯) : মৃতব্যক্তির পাশে বসে কুরআন তিলাওয়াতের ব্যাপারে মানুষজন বিভিন্ন ধরনের কথা বলে। কেউ বলে, গোসল দেওয়ার পূর্বে মৃতব্যক্তি নাপাক তাই সেখানে কুরাআন তিলাওয়াত করা যাবে না। কেউ বলে, মনে মনে তিলাওয়াত করা যাবে। কেউ বলে, জোরে তিলাওয়াত করাও জায়েয। আমি জানতে চাচ্ছি, মৃত ব্যক্তির পাশে বসে কুরআন তিলাওয়াতের হুকুম কী? দলীল-প্রমাণ উল্লেখপূর্বক বিস্তারিত জানালে কৃতজ্ঞ হব।

মৃত ব্যক্তির জন্য কুরআন খতম করে বা দুআ করে বিনিময় গ্রহণ করা যাবে কি?

প্রশ্ন (১২৭১০) : একজন আমার মাধ্যমে কবর যিয়ারত করিয়েছে এবং আমার মাধ্যমে কুরআন খতম করে সওয়াবরেসানী করেছে। এবং সে আমাকে এর বিনিময়ে কিছু টাকা দিল। এখন আমার জন্য তা নেওয়া বৈধ হবে কি?

মৃত বাচ্চার জন্য মসজিদে মিষ্টি দেওয়া যাবে কি

প্রশ্ন (১০৬১৩) : আমার একটা বাচ্চা মারা গিয়েছে। আমি চাচ্ছি, মসজিদে তার ঈসালে সওয়াবের জন্য মিষ্টি দিব। জানতে চাচ্ছি, মিলাদ পড়িয়ে দিতে হবে নাকি মিলাদ ছাড়াই দিব?

রমজানে মৃতের জন্য কুরআন খতম করা কি নিষেধ

প্রশ্ন (৯০২৪) : জনৈক ব্যক্তিকে অনলাইনে ওয়াজ করতে শুনলাম, সে বলছে, রমজানে মৃতের ঈসালে সওয়াবের উদ্দেশ্যে কুরআন খতম করা বিদআত। জানতে চাচ্ছি, তার কথা কতটুকু শরিয়ত সমর্থিত?

ফাতিহা পাঠ করলে ৪০ দিনের আযাব মাফ হয়

প্রশ্ন (৮৮২৫) : কোনো সন্তান যদি তার পিতার কবরের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করে তাহলে তার ৪০ দিনের জন্য কবরের আযাব মাফ হয়ে যায়? আমাদের গ্রামে এমনটি প্রচলিত আছে।

গোসল ফরজ থাকলে কবর যেয়ারত করা যাবে কি

প্রশ্ন (৮৩০৭) : আজ সকাল বেলা আমার গোসল ফরজ হয়ে যায়। ঘুম থেকে উঠার পর বাবার চাপাচাপিতে গোসল না করেই দাদার কবর যেয়ারত করতে চলে যাই। এরপর কবর যেয়ারত করি। এটা কি নাজায়েয হয়েছে?

মৃত ব্যক্তিকে দাফন করার পর তার মাথার কাছে দাঁড়িয়ে সূরা বাকারার শেষ আয়াতগুলো পড়া যাবে কি

প্রশ্ন (৭৫২০) : মৃত ব্যক্তিকে দাফন করার পর তার মাথার কাছে দাঁড়িয়ে সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত পাঠ করা যাবে কি? ইসলামি শরিয়তে এর কি কোনো ভিত্তি আছে?

ঈসালে সওয়াবের খাবারে ধনীরা অংশগ্রহণ করতে পারবে কি

প্রশ্ন (৭৩১৩) : আমার কিছু প্রশ্ন আছে। আপনাদের কাছে তার সঠিক সমাধান জানতে চাই। এক. মৃত ব্যক্তির জানাযার সময় যদি খাবারের দাওয়াত দেয়া হয় তাহলে তা খাওয়া যাবে কি? দুই. ঈসালে সাওয়াবের খাবার ধনী-গরীব সকলে খেতে পারবে কি?

মৃত ব্যক্তির নামে কুরবানী করা যাবে কি

প্রশ্ন (৫২৩২) : শুনলাম, মৃত ব্যক্তির নামে নাকি কুরবানী করা যায় না। অথচ আমি প্রতি বছর আমার মৃত বাবার নামে কুরবানী করে থাকি। তাহলে আমার উক্ত কাজটি কি ভুল ছিল?

মৃত ব্যক্তির কাছ থেকে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে কি

প্রশ্ন (৪৮৫৯) : আমি জনৈক ব্যক্তির প্রতি যুলুম করেছিলাম। পরবর্তীতে আমি আমার ভুল বুঝতে পারি। কিন্তু বর্তমানে উক্ত ব্যক্তি মারা গিয়েছে। যে কারণে আমি তার কাছে ক্ষমা চাইতে পারিনি। জানতে চাচ্ছি, এখন তার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে কি?

মৃতের ঈসালে সওয়াবের জন্য কয়বার কালিমা পাঠ করতে হয়

প্রশ্ন (৪৬৪৯) : আমি আমার নানার জন্য ঈসালে সওয়াব করতে চাচ্ছি। এক ব্যক্তির কাছে শুনলাম, ঈসালে সওয়াবের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ কালিমা পাঠ করতে হয়। জানতে চাচ্ছি, সেই নির্দিষ্ট পরিমাণ কত?

মৃতের ঈসালে সওয়াবের জন্য গরিবদের খাওয়ানো যাবে কি

প্রশ্ন (৪০৬২) : আমি আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে জানতে পেরেছি যে, বর্তমানে প্রচলিত কুলখানি, চল্লিশা ইত্যাদি মৃতের জন্য যে আয়োজন করা হয়, শরিয়তের দৃষ্টিতে তা বৈধ নয়। আমার প্রশ্ন হল, দিন তারিখ ঠিক না করে যদি আমি আমার মৃত পিতার ঈসালে সওয়াবের উদ্দেশ্যে শুধু গরিবদেরকে খাওয়াই তাহলে তা বৈধ হবে কি?

কুরআন তেলাওয়াতের মাধ্যমে ঈসালে সওয়াব করা কি নিষেধ

প্রশ্ন (২৮২৩) : আমাদের এলাকার এক ব্যক্তি বললেন, কুরআন পাঠের মাধ্যমে ঈসালে সওয়াব করা নিষেধ। এর কোন ভিত্তি নেই। বরং এমনিতেই দোয়ার মাধ্যমে ঈসালে সওয়াব করে দিবে। প্রশ্ন হল, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?