আত্মহত্যাকারীর জানাযার নামায পড়া কি নাজায়েয?
প্রশ্ন (১১৬৮৭) : আমাদের এলাকায় একজন লোক আত্মহত্যা করে। লোকটি খুব ভালো ছিল। পারিবারিক ঝামেলা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে। তাই আমাদের মসজিদের ইমাম সাহেব তার জানাযা পড়তে রাজি হয়নি। এবং এলাকার লোকজনও তার জানাযা পড়তে রাজি হয়নি। অবশেষে তার পরিবারের লোকজন একজন লোককে ইমাম বানিয়ে জানাযার নামায পড়ে তাকে দাফন করে। হযরতের কাছে জানতে চাচ্ছি, আত্মহত্যাকারীর জানাযার নামায পড়া কি নাজায়েয?