অপঘাতে মৃত্যু

দীর্ঘদিন পানিতে থাকা লাশ গোসল না দিয়ে নামাজ পড়ালে শুদ্ধ হবে কি

প্রশ্ন (৬০৬১) : কিছুদিন আগে আমরা নদীতে এক নিখোঁজ ব্যক্তির লাশ খুঁজে পাই। উক্ত ব্যক্তি ১০ দিন যাবৎ নিখোঁজ ছিল। তাকে গোসল দেওয়ার সময় কিছু নেতৃস্থানীয় লোক বাধা দিয়ে বলে, যেহেতু পানিতে ছিল, তাই গোসল দেওয়ার প্রয়োজন নেই। আমরা গোসল ছাড়াই নামাজ পড়ে তাকে কবরস্থ করি। জানতে চাচ্ছি, সেদিনের জানাযার নামাজ হয়েছিল কি?

অপঘাতে মৃত ব্যক্তির আত্মা কি ঘুরাফিরা করে

প্রশ্ন (৪৭৩৬) : আমাদের গ্রামে একটি কথা প্রচলিত আছে যে, কেউ যদি অপঘাতে মারা যায় তাহলে তার আত্মা ঘুরাফিরা করতে থাকে। এ কারণে আমাদের গ্রামে কেউ অপঘাতে মারা গেলে ভয়ে রাতের বেলা কেউ বের হয় না। জানতে চাচ্ছি, উক্ত কথা সঠিক কি?

ভূমিকম্পে মারা গেলে কি শহিদ

প্রশ্ন (২৮৩১) : আমি বিদেশে থাকি। কিছুদিন আগে আমাদের দেশে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে। এতে অনেক মুসলমান মারা যায়। জানার বিষয় হল, যে সকল মুসলমান ভূমিকম্পে মারা যায় তারা কি শহিদের মর্যাদা পাবে?

কবরের মধ্যে চুরি থেকে বাঁচার জন্য কাঠ বিছানো যাবে কি

প্রশ্ন (২৫৫) : একবার বজ্রপাতের সময় আমাদের গ্রামের একটি ছেলে মারা যায়। এ ধরনের মৃতদেহ কী কারণে যেন কেউ কেউ চুরি করে নিয়ে যায়। তাই ছেলেটির পরিবার তাকে দাফনের সময় কবরের উপর কাঠ বিছিয়ে তার উপর মাটি দিয়েছে। এভাবে করা কেমন হয়েছে?