মৃত্যু জানাযা ও কবর

সূর্যোদয়ের সময় জানাযা উপস্থিত হলে বিলম্ব করা যাবে কি?

প্রশ্ন (১৩৫৬৮) : সেদিন আমাদের মহল্লার মসজিদে ফজরের নামাযের সময় একটি জানাযা উপস্থিত হয়। ফজরের নামাযের পরপরই জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোনো কারণে জানাযা পড়তে বিলম্ব হয়ে যায়। এমনকি সূর্যোদয়ের সময় হয়ে যায়। তখন ইমাম সাহেব ঘোষণা দেন যে, এখন সূর্যোদয় হচ্ছে। জানাযা আরও দশ মিনিট পর অনুষ্ঠিত হবে। আমার জানার বিষয় হল, জানাযা উপস্থিত থাকা সত্ত্বেও ১০ মিনিট বিলম্ব করা কি ঠিক হয়েছে?

তায়াম্মুম করে জানাযার নামায পড়া যাবে কি?

প্রশ্ন (১৩৫৩৫) : গতকাল আমাদের এলাকায় এক ব্যক্তির জানাযার নামায অনুষ্ঠিত হয়। সেখানে এক লোককে দেখলাম, তাড়াহুড়ো করে এসে তায়াম্মুম করে নামাযের কাতারে দাঁড়িয়ে গেল। পরে আমি তাকে ব্যাপারটা জিজ্ঞাসা করলে সে বলল, জানাযার নামায তায়াম্মুম করেও পড়া যায়। আমি জানতে চাই, তার কথা কি ঠিক? জানাযার নামায কি তায়াম্মুম করে পড়া যায়?

জুতা পায়ে দিয়ে জানাযার নামায পড়া যাবে কি?

প্রশ্ন (১৩৫২৮) : জানাযার নামাযে অনেকে জুতা খুলে জুতার উপর দাঁড়ায়। অনেকে মাটিতে দাঁড়ায়। আবার অনেকে জুতাসহই নামায পড়ে নেয়। আমি জানতে চাচ্ছি, এভাবে জুতা পরে জানাযার নামায পড়া জায়েয আছে কি?

সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মারা গেলে কি তার জানাযা পড়তে হবে?

প্রশ্ন (১৩৪৯৫) : কিছুদিন পূর্বে আমার একটি ছেলে সন্তান জন্ম হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার সময়ই সে মারা যায়। তার জানাযা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এলাকার মুরব্বীগণ বলেন, ভূমিষ্ঠ হওয়ার সময় মারা গেলে জানাযা দিতে হয় না। তারপরও ইমাম সাহেব জানাযা পড়ান। প্রশ্ন হল, ভূমিষ্ঠ হওয়ার সময় বাচ্চা মারা গেলে তার জানাযার নামায পড়তে হবে কি?

ঈদের নামায ও খুতবার মাঝে জানাযার নামায পড়া যাবে কি?

প্রশ্ন (১৩৪৮২) : এবার ঈদুল ফিতরের নামাযের শেষে খুতবার আগেই জানাযার নামায অনুষ্ঠিত হয়। জানাযা শেষে ইমাম সাহেব খুতবা পাঠ করেন। জানার বিষয় হল, খুতবার আগে জানাযা আদায় করা কি ঠিক হয়েছে? নাকি খুতবার পরে জানাযা আদায় করা উচিত ছিল?

জানাযার নামায পড়ানোর জন্য অসিয়ত করলে করণীয়।

প্রশ্ন (১৩৪৭৪) : মৃত্যুর আগে কেউ যদি অসিয়ত করে যায় যে, আমার জানাযা অমুক ব্যক্তি পড়াবে তাহলে কি শুধু অসিয়তের কারণে সে ব্যক্তি জানাযার নামায পড়ানোর বেশি হক্বদার হয়ে যাবে?

জানাযার নামাযে ভুলবশত তাকবীর ছুটে যাওয়ায় পুনরায় আদায় করলে কি উক্ত নামায সহিহ হবে?

প্রশ্ন (১৩৪৫১) : আমাদের মসজিদের ইমাম সাহেব একদিন জানাযার নামায পড়ানোর সময় ভুলে ৩য় তাকবীর দিয়ে সালাম ফিরিয়ে ফেলেন। মুসল্লিরা সাথে সাথে লোকমা দেয়। পরে ইমাম সাহেব পুনরায় শুরু থেকে জানাযা নামায পড়ালেন। জানতে চাই, তার এ কাজ কি ঠিক হয়েছে? দ্বিতীয় জানাযা কি সহিহ হয়েছে?

মৃব ব্যক্তির পাশে বসে কুরআন তেলাওয়াত করা যাবে কি?

প্রশ্ন (১৩৪৩৯) : কিছু দিন আগে আমার মামা মারা গিয়েছেন। গোসল দেওয়ার পর তার লাশ বারান্দায় রাখা হয়। আমার মামাতো ভাই মাদরাসার কয়েকজন ছাত্রকে এনে লাশের পাশে তাদেরকে তিলাওয়াত করতে বসালেন। তখন আমার মনে পড়লে কোথায় যেন শুনেছি, মৃত ব্যক্তির পাশে বসে তিলাওয়াত করা উচিত নয়। তাই আমি জানতে চাচ্ছি, মৃত ব্যক্তির পাশে বসে কি কুরআন তিলাওয়াত করা যায়? সঠিক বিষয়টি জানতে চাই।

মৃত ব্যক্তিকে তার মৃত্যুস্থল থেকে দূরে নিয়ে দাফন করা যাবে কি?

প্রশ্ন (১৩৪২৮) : আমার নানা ঢাকায় থাকতেন। তিনি কিছুদিন আগে ইন্তেকাল করেন। তার গ্রামের বাড়ি সিলেট। গ্রামে তিনি একটি মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। সেগুলোর মুতাওয়াল্লি তিনিই ছিলেন। তাই কিছুদিন পরপরই সেখানে যেতেন। এবং কয়েক দিন সেখানে থেকে আসতেন। তার খুব আশা ছিল, উক্ত মাদরাসা-মসজিদের কাছেই তার কবর হবে। সন্তানদেরকে এ কথা বলেছেনও বিভিন্ন সময়। তো তার ইন্তিকালের পর তার দাফনের বিষয় নিয়ে মতভেদ হয়। গ্রামের লোকদের দ্বীনী মুরুব্বি হওয়ায় তাদের চাওয়া ছিল তাকে গ্রামে দাফন করা হোক। তাই তাকে সিলেটে নিয়েই দাফন করা হয়। কিন্তু আমি জানতাম, লাশ এত দূর নিয়ে দাফন করা মাকরূহে তাহরীমী ও নাজায়েয। এখন জানার বিষয় হল, উপরোক্ত অবস্থায় তাকে গ্রামে নিয়ে দাফন করাটা শরীয়তের দৃষ্টিতে ঠিক হয়েছে কি?

মহিলারা জানাযার নামায পড়তে পারবে কি?

প্রশ্ন (১৩৩৭৯) : গত দুই মাস আগে আমার এক আন্টি মারা যান। জানাযা হয় আন্টির বাসা থেকে ৫/৭ মিনিটের দূরত্বে এক মসজিদে। আন্টির বান্ধবীরাসহ অন্যান্য অনেক মহিলা আন্টির জানাযায় শরীক হওয়ার আগ্রহ প্রকাশ করে। তখন উপস্থিত এক মুরুব্বীকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি প্রথমে জানতে চান ওখানে মহিলাদের নামাযের আলাদা ব্যবস্থা আছে কি না? মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে একথা তাঁকে জানানো হলে তিনি বলেন, তাহলে মহিলারা জানাযায় যেতে পারবে। তখন মহিলারা জানাযায় শরীক হয়। মহিলাদের অধিকাংশই ছিল বেপর্দা। আমার তখন ঐ মুরুব্বীর কথায় একটু সন্দেহ হয় কিন্তু নিশ্চিত না হওয়ায় কিছু বলা থেকে বিরত থাকি। হুযুরের কাছে জানতে চাই মহিলাদের জন্য জানাযায় শরীক হওয়ার ব্যাপারে শরীয়তের বিধান কী?

জানাযার নামাযে মায়্যেতকে উল্টো করে রাখলে কি নামায সহিহ হবে?

প্রশ্ন (১৩৩৭১) : আমাদের পাশের গ্রামে এক মহিলার জানাযার নামাযে ভুলে মায়্যেতকে ইমামের সামনে উল্টো তথা দক্ষিণমুখী করে রাখা হয়। মায়্যেতের উপর চাদর থাকায় বিষয়টি কেউ বুঝতে পারে নি। এভাবেই নামায আদায় করা হয়। জানতে চাচ্ছি, উক্ত জানাযা নামায সহিহ হয়েছে কি?

মৃত ব্যক্তির কাফনের সাথে কালিমা বা এজাতীয় কিছু লিখে দেওয়া জায়েয আছে কি?

প্রশ্ন (১৩৩৭০) : আমাদের এলাকায় একবার জানাযার নামাযের পর মায়্যেতের পরিবারের এক মুরুব্বিকে দেখলাম, ছোট্ট একটি কাপড়ের টুকরোতে لا إله إلا الله محمد رسول الله، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله লিখে মায়্যিতের কাফনে এঁটে দিলেন। হুযুরের কাছে জানতে চাচ্ছি, এটা কতটুকু শরীয়ত সম্মত? শরীয়তে কি এর কোনো ভিত্তি আছে?

একাধিক ব্যক্তির জানাযা একসাথে হলে মায়্যেতকে কিভাবে রাখবে?

প্রশ্ন (১৩৩৪৭) : আমাদের মসজিদটি হাসপাতালের পাশে অবস্থিত। মসজিদের সামনে একটি মাঠ রয়েছে। হাসপাতালে প্রায় সময়ই একসাথে কয়েকজন মানুষ মারা যায়। তখন মসজিদের মাঠেই তাদের জানাযার নামাযের ব্যবস্থা করা হয়। একাধিক জানাযা উপস্থিত হলে সবার জানাযার নামায একত্রে আদায় করা হয়। কিন্তু মায়্যেতকে কীভাবে রাখতে হবে, এ নিয়ে প্রতিবারই দ্বন্দ্ব লেগে থাকে। একেকজন একেকরকম কথা বলে। আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারি না। জানার বিষয় হল, একাধিক জানাযার ক্ষেত্রে মায়্যেতকে রাখার সঠিক পদ্ধতিটা কী? জানিয়ে বাধিত করবেন।

কবর খননের সুন্নত তরীকা কী?

প্রশ্ন (১৩৩৩৮) : কোনো মুসলমানকে দাফন করার জন্য কোন তরীকায় কীভাবে কতুটুকু কবর খনন করবে? কবর খননের সুন্নত তরীকা কী? জানালে উপকৃত হব।

মৃত সন্তান ভূমিষ্ঠ হলে কি তার জানাযার নামায পড়তে হবে?

প্রশ্ন (১৩৩২৯) : কিছু দিন আগে আমার ভাইয়ের একটি মৃত সন্তান ভূমিষ্ঠ হয়। তখন আমরা ঐ বাচ্চাকে গোসল দিয়ে কাপড়ে পেঁচিয়ে দাফন করে দেই। কিন্তু তার জানাযার নামায পড়িনি। আমরা জানতে চাচ্ছি, আমাদের এই কাজটি কি সঠিক হয়েছে? নাকি তার জানাযার নামায পড়া উচিত ছিল?

মৃত ব্যক্তিকে গোসল না করিয়ে তার জানাযা পড়ে ফেললে করণীয় কী?

প্রশ্ন (১৩৩২৮) : আমাদের এক প্রতিবেশী ঢাকায় বসবাস করতেন। কিছুদিন আগে তিনি মৃত্যুবরণ করেন। তার জানাযা ও দাফনের জন্য তাকে গ্রামে নিয়ে আসা হয়। সবাই মনে করেছিল, ঢাকা থেকে তাকে গোসল করিয়ে আনা হয়েছে। তাই তারা তার গোসল না করিয়ে জানাযা পড়ে ফেলে। হঠাৎ তার এক আত্মীয় বলল, তাকে তো ঢাকা থেকে গোসল করিয়ে আনা হয়নি। তখন এ ব্যাপারে ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, এখন মাইয়েতকে গোসল করিয়ে পুনরায় তার জানাযা পড়তে হবে। পরে তাই করা হয়েছে। এখন জানতে চাই, ইমাম সাহেবের কথা কি ঠিক? আমাদের জন্য কি ঐ ব্যক্তির জানাযা পুনরায় পড়া আবশ্যক ছিল? এমনটি হলে কী করণীয়?

গায়েবানা জানাযার আদায় করার বিধান কী?

প্রশ্ন (১৩৩১৬) : বর্তমানে অনেক জায়গায় দেখা যায়, কোনো সম্মানিত ব্যক্তির গায়েবানা জানাযার নামায আদায় করা হয়। শরীয়তের দৃষ্টিতে এর বিধান কী? জানালে উপকৃত হতাম।

মৃতের এক ওলী জানাযার নামায পড়ে ফেললে অন্য ওলী দ্বিতীয়বার জানাযা পড়তে পারবে কি?

প্রশ্ন (১৩৩১৫) : কোনো মৃতের যদি একাধিক ছেলে থাকে আর তার একবার জানাযা হয় এবং ঐ জানাযা নামাযে তার কোনো ছেলে শরীক থাকে তবে অন্য ছেলেদের জন্য পুনরায় তার জানাযা নামায পড়ার সুযোগ আছে কি? জানালে কৃতজ্ঞ হতাম।

এক ব্যক্তির একাধিক জানাযা পড়ার বিধান কী?

প্রশ্ন (১৩৩১৩) : মাইয়েতের একাধিক জানাযা পড়ার বিধান কী? কখনো দেখা যায়, একজন মৃতের একাধিকবার জানাযা হয় এটা কি শরীয়তসম্মত? দলীলপ্রমাণ সহ বিস্তারিত জানতে চাই।