তালাক দেওয়ার পর ইদ্দতের মধ্যে স্বামী মারা গেলে স্ত্রী কোন ইদ্দত পালন করবে?

প্রশ্ন (১১৬৮৪) : আমার বিয়ের ছয় মাস চলে। বিয়ের কয়েকদিন পরে আমি আমার স্বামীর সাথে বাবার বাড়ি বেড়াতে যাই। সেখানে স্বামীর সাথে একটি বিষয়ে ঝগড়া হয়। তখন আমার স্বামী আমাকে ‘তুই তালাক, তোর মা তালাক’ বলে বাড়ি থেকে বের হয়ে চলে যান। পরে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও আর যোগাযোগ করতে পারি নি। এর মাস খানেক পরে জানতে পারি তার একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল। সে ঐ মেয়েকে বিয়ে করে নেয়। এই কথা শুনে আমার বাবা তার সাথে যোগাযোগ করে। তখন সে বাবার কাছে বলে যে, আমি আপনার মেয়েকে তালাক দিয়ে এসেছি। এবং আরেকটি বিয়ে করেছি। তাই আমার সাথে আর যোগাযোগ করবেন না। তো যেদিন আমার স্বামী আমাকে তালাক দেয় সেদিন থেকে আমি ইদ্দত গণনা করতে থাকি। আমার ইদ্দত শেষ হওয়ার কয়েকদিন আগে জানতে পারি, আমার স্বামী ব্রেইনস্ট্রোক করে মারা যায়। এখন জানার বিষয় হল, আমি কি তালাকের ইদ্দত শেষ করব নাকি স্বামী মারা যাওয়ার কারণে আমাকে নতুন করে চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হবে?

খোলা তালাক দিলে কি ইদ্দত চলাকালীন ভরণপোষণ দেওয়া স্বামীর উপর আবশ্যক?

প্রশ্ন (১১৫১২) : আমি বিয়ে করেছি অল্প কিছুদিন হয়েছে। এর মধ্যেই আমার স্ত্রী আমার সাথে খারাপ আচরণ করা শুরু করে। তার পরিবার নাকি তার অসন্তুষ্টি থাকা সত্ত্বেও তাকে আমার সাথে বিয়ে দিয়েছে। তাই সে আমার সাথে সংসার করতে চা্য়। এখন সে আমার কাছে তালাক চাচ্ছে। আমি তালাক দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে মহরের বিনিময়ে খোলা তালাকের সিদ্ধান্ত হয়। কিন্তু তালাকের পর সে আমার কাছে ইদ্দত চলাকালীন ভরণপোষণ দাবি করে। যেহেতু তার কারণে খোলা তালাক দিতে হয়েছে এক্ষেত্রেও কি তার ইদ্দতকালীন ভরণপোষণ দেওয়া আামার উপর আবশ্যক?

ইদ্দত পালন করা অবস্থায় তালিম শোনার জন্য বাড়ির বাহিরে যাওয়া যাবে কি?

প্রশ্ন (১১৫০১) : আমার স্বামী মারা যাওয়ার ২৫ দিন হলো । স্বামীর মৃত্যুর পর থেকেই আমি যথানিয়মে ইদ্দত পালন করা শুরু করেছি। আমাদের এলাকায় মসজিদ সংলগ্ন এক বাড়িতে একটি মাসতুরাতের জামাত এসেছে। আমাদের বাড়ি থেকে তার দূরত্ব ৯/১০ মিনিট হাঁটার পথ। তো এখন আমি জানতে চাচ্ছি, আমি কি ইদ্দত পালন অবস্থায় দিনে সেখানে তালীম শোনার জন্য যেতে পারব? প্রতিবেশী মহিলারা সবাই সেখানে তালীম শুনতে যায়। আমাকেও তারা যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছে। এখন আমি কী করব? এক্ষেত্রে শরীয়তের বিধান কী?

পর্দার ব্যবস্থা না থাকলে বাবার বাড়িতে ইদ্দত পালন করা যাবে কি

প্রশ্ন (১১৩৭৪) : আমার বোনের স্বামী মারা গিয়েছে। স্বামীর বাড়ি পর্দা পালন করার কোনো সুযোগ নেই। সেখানে ইদ্দত পালন করলে দ্বীনী ক্ষতি হওয়ার আশংকা রয়েছে। জানতে চাচ্ছি, আমার বোন কি বাবার বাড়িতে ইদ্দত পালন করতে পারবে?

না জেনে ঘর করলে ইদ্দত পালন করতে হবে কি

প্রশ্ন (১১১১৩) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে মৌখিকভাবে একসাথে তিন তালাক দিয়েছিল। কিন্তু দ্বীনের বুঝ না থাকার কারণে তারা ঘর সংসার করতে থাকে। পরবর্তীতে দ্বীনের বুঝ আসার পর মাসআলা জানতে পেরে পৃথক হয়ে যায়। প্রশ্ন হল, উক্ত নারীর ইদ্দত কখন থেকে গণ্য হবে?

তালাকের ইদ্দত পালন করবে নাকি মারা যাওয়ার

প্রশ্ন (১১১১২) : জনৈকা নারীকে তার স্বামী এক তালাকে রজয়ী দিয়েছে। ইদ্দত পালন অবস্থায় তার স্বামী মারা যায়। জানতে চাচ্ছি, সে কি এখন তালাকের ইদ্দত পালন করবে নাকি নতুন করে চার মাস দশ দিন ইদ্দত পালন করবে?

গর্ভপাত দ্বারা কি ইদ্দত পূর্ণ হয়ে যায়

প্রশ্ন (১১১১১) : জনৈকা নারী গর্ভবতী থাকা অবস্থায় তার স্বামী তাকে তালাক দেয়। পরবর্তীতে তার পরিবারের লোকেরা ওষুধের মাধ্যমে তার গর্ভপাত ঘটিয়ে দেয়। জানতে চাচ্ছি, তার ইদ্দত কি শেষ হয়ে যাবে?

ইদ্দত কি ৪৫ দিন

প্রশ্ন (১১১০৯) : আমাদের এলাকায় নিয়ম হল, কোনো নারীর স্বামী মারা গেলে নারীর পরিবারের লোকেরা স্বামীর বাড়ি থেকে ৪৫ দিন পর নিয়ে আসে। জানতে চাচ্ছি, নারীদের ইদ্দত কি ৪৫ দিন?

বায়েন তালাকের পর সংসার করলে ইদ্দত পালন করতে হবে কি

প্রশ্ন (১০৯৯৭) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে বায়েন তালাক দিয়েছি। কিন্তু তাদের মাসআলা জানা না থাকার কারণে তালাকের পরও এক্ষেত্রে সংসার করেছে দুই মাস। পরবর্তীতে যখন তারা জানতে পারে তখন স্ত্রী আলাদা হয়ে যায়। এখন সে অন্যত্র বিয়ে বসতে চাচ্ছে। প্রশ্ন হল, তার কি নতুন করে ইদ্দত শুরু করতে হবে?

সহবাস না হলে কি ইদ্দত পালন করতে হবে

প্রশ্ন (১০৭৪৫) : এক সপ্তাহ আগে আমার বিয়ে হয়। বাসর হয় আমাদের বাসায়। বাসর রাতে আমার হায়েয ছিল তাই সহবাস হয়নি। পরের দিন স্বামী চলে যায়। এরপর তিনি আর যোগাযোগ করেননি। পরবর্তীতে তালাক দেন। জানতে চাচ্ছি, আমার কি ইদ্দত পালন করতে হবে?

পবিত্রতা শেষ হওয়ার পর কি ইদ্দত শেষ হবে

প্রশ্ন (৯৯৫৫) : আমি জানি যে, তিন হায়েয পর্যন্ত ইদ্দত। আমার প্রশ্ন হল, তিন হায়েয শেষ হওয়ার পর পরবর্তী পবিত্রতার অবস্থাও কি শেষ হওয়া লাগবে নাকি তিন হায়েয শেষ হওয়ার দ্বারাই ইদ্দত শেষ হয়ে যাবে?