ইসলামে নারী

কোনো নারী অসুস্থতার কারণে মাহরাম পুরুষের সামনে চুল খোলা রাখতে পারবে কি?

প্রশ্ন (১২৯৪৭) : আমার আম্মুর হাই প্রেসার। ফলে মাথা সবসময় গরম হয়ে থাকে। তাই সর্বদা মাথায় কাপড় রাখতে কষ্ট হয়। জানতে চাচ্ছি, তিনি আমাদের সামনে এবং অন্য মাহরাম পুরুষদের সামনে মাথা খোলা রাখতে পারবেন কি? এবং মাথা খোলা রেখে কুরআন শরীফ ও হাদিসের কিতাব পড়তে পারবেন কি? দয়া করে জানালে উপকার হবে।

স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার পর মারা গেলে স্ত্রী কোন ইদ্দত পালন করবে?

প্রশ্ন (১২৯২৯) : এক মাস আগে আমার স্বামী আমাকে এক তালাকে রজঈ প্রদান করেন। আমার ইদ্দত চলা অবস্থায় তিন সপ্তাহের মাথায় স্বামী ইন্তেকাল করেন। এখন জানার বিষয় হল, মাসিক হিসেবে তালাকের যে ইদ্দত পালন করছিলাম সেই হিসাব পুরা করব, নাকি স্বামী-মৃত্যুর ইদ্দত- চার মাস দশ দিনের ইদ্দত পালন করব?

বিয়ের আক্দ হওয়ার পর স্বামী মারা গেলে কি স্ত্রীকে ইদ্দত পালন করতে হবে?

প্রশ্ন (১২৯১২) : দু’মাস আগে একটি ছেলের সাথে আমার চাচাত বোনের বিয়ে হয়। ছেলেটি সেনাবাহিনীর প্রশিক্ষণে ছিল। তাই ঐ সময় তার বিবাহের অনুমতি না থাকায় তখন শুধু আকদ সম্পন্ন হয়। স্বামী-স্ত্রী একসাথে থাকা হয়নি। এর একমাস পর প্রশিক্ষণে থাকা অবস্থায় এক সড়ক দুর্ঘটনায় ঐ ছেলে মারা যায়। এখন প্রশ্ন হল, এখন কি আমার বোনের কোনো ইদ্দত পালন করতে হবে? আর এ অবস্থায় সে কি কোনো মোহর পাবে?

অঙ্গ-প্রত্যঙ্গহীন গর্ভ নষ্ট করার দ্বারা কি ইদ্দত শেষ হয়ে যাবে?

প্রশ্ন (১২৯০৯) : মাস খানেক আগে আমার এক বান্ধবীর বিয়ে হয় এবং এর মাত্র দুই মাস পরই তার স্বামী দুর্ঘটনায় মারা যান। স্বামী মারা যাওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। এতে তার গর্ভ নষ্ট হয়ে যায় এবং এক ক্লিনিকে তার গর্ভপাত করানো হয়। গর্ভটি অল্পদিনের ছিল, কোনো অঙ্গ-প্রত্যঙ্গ হয়নি। ছোট একটি গোশতের টুকরার মত হয়েছিল। এখন জানার বিষয় হল, গর্ভপাত করানোর দ্বারা তার ইদ্দত কি শেষ হয়ে গেছে? যদি না হয় তাহলে এখন তার করণীয় কী? জানিয়ে বাধিত করবেন।

স্বামীর একাধিক বাড়ি থাকলে স্ত্রী কোন বাড়িতে ইদ্দত পালন করবে?

প্রশ্ন (১২৮৬২) : আমার স্বামীর গ্রামের বাড়ি খুলনায়। ঢাকাতেও তার নিজস্ব বাড়ি রয়েছে। তার কর্মস্থান ঢাকায় ছিল বিধায় আমরা ঢাকাস্থ বাড়িতেই বসবাস করি। গত কয়েকদিন আগে আমার স্বামী তার ঢাকাস্থ বাড়িতে হার্ট এ্যাটাক করেন। হসপিটালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। পরদিন তাকে খুলনায় গ্রামের বাড়িতে কবরস্থ করা হয়। এ অবস্থায় এখন আমি কি খুলনায় এসে ইদ্দত পালন করতে পারব? না ঢাকাতেই ইদ্দত পালন করতে হবে? অথবা যদি কিছুদিন ঢাকায় আর কিছুদিন খুলনায় ইদ্দত পালন করি তাহলে কি কোনো অসুবিধা আছে? দয়া করে জানাবেন।

হায়েয বন্ধ হলে বুঝবে কিভাবে?

প্রশ্ন (১২৮৩২) : নারীরা তাদের ঋতুস্রাব বন্ধের ব্যাপারে কিভাবে নিশ্চিত হবে? যদি সতর্কতা হিসেবে আগেই নামায পড়ে, কিন্তু পরে সামান্য লাল/হলুদ স্রাব দেখতে পায় তাহলে এর বিধান কী হবে? এভাবে নামায পড়লে কি গুনাহ হবে?

বৃদ্ধা মহিলার জন্য পর্দার বিধানের ক্ষেত্রে কি কোনো ছাড় আছে?

প্রশ্ন (১২৮২০) : এক আলেম সেদিন পর্দার আলোচনা করতে গিয়ে বললেন, কোনো মহিলার যখন ৬৫ বছর বয়স পূর্ণ হয়ে যায় তখন আর তার সাথে পর্দার বিধান থাকে না। তাই তার সাথে দেখা-সাক্ষাৎ করা জায়েয। আমি জানতে চাচ্ছি, উক্ত আলেমের কথা কি সঠিক? দয়া করে জানাবেন।

নেফাস শেষ হওয়ার পর ১৫ দিন অতিক্রম হওয়ার আগেই স্রাব দেখা দিলে তা কি হায়েয হিসেবে গণ্য হবে?

প্রশ্ন (১২৮০৬) : দেড় মাস আগে আমার সন্তান হয়। তারপর ৩৫ দিন স্রাব থাকার পর সুস্থ হই। এর ৭ দিন পর পুনরায় নিয়মিত স্রাব শুরু হয় এবং অন্যান্য সময়ের মত স্বাভাবিকভাবেই ৬ দিন পর্যন্ত স্রাব আসে। আমি এ ৬ দিন মাসিকের সময় হিসেবে নামায আদায় করিনি। গতকাল আমার এক আত্মীয়ের কাছে এই বিষয় বললে তিনি আমাকে বললেন, দুই স্রাবের মাঝে যেহেতু ১৫ দিন ব্যবধান হয়নি তাই পরবর্তী ৬ দিন ইস্তেহাযা বলে গণ্য হবে। তাই ঐ দিনগুলোর নামায কাযা করতে হবে। এখন আমি জানতে চাচ্ছি, তার কথা কি ঠিক? এবং ঐ ছয় দিনের নামায কাযা করতে হবে কি?

অপূর্ণ সন্তান প্রসব হলে কি ইদ্দত শেষ হয়ে যায়?

প্রশ্ন (১২৭৭৮) : আমাদের প্রতিবেশী এক তালাকপ্রাপ্তা মহিলা অন্তঃসত্ত্বা ছিল। তার অপূর্ণাঙ্গ একটি সন্তান জন্ম হয়। এখন আমি জানতে চাই, আকৃতি ধারণ করার পূর্বেই শুধু গোশতের টুকরা প্রসব করলে এর দ্বারা কি ইদ্দত শেষ হবে? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

মহিলারা ঋতুশ্রাবকালে তেত্রিশ আয়াতের মানযিল পাঠ করতে পারবে কি?

প্রশ্ন (১২৭৬৬) : এক মহিলা জ্বিনের আছর ও যাদু-টোনা থেকে রক্ষা পাওয়ার জন্য সর্বদা তেত্রিশ আয়াতের আমল করে থাকে। এখন জানার বিষয় হল, তার জন্য ঋতুশ্রাবকালে এই তেত্রিশ আয়াতের মানযিল পাঠ করার বিধান কী?

ঋতুস্রাব চলাকালীন মহিলারা শিখানোর উদ্দেশ্যে কুরআন তিলাওয়াত করতে পারবে কি?

প্রশ্ন (১২৭৪৭) : ঋতুস্রাব চলাকালীন মহিলারা শেখানোর উদ্দেশ্যে কুরআন শরীফের এক আয়াত পরিমাণ তিলাওয়াত করতে পারবে কি? আমি একজন থেকে শুনেছি, শেখানোর উদ্দেশ্যে এক আয়াত এক আয়াত করে তিলাওয়াত করা জায়েয হবে। কিন্তু একজন আলেম বললেন, শেখানোর উদ্দেশ্যেও এক আয়াত পরিমাণ তিলাওয়াত করা জায়েয হবে না। হযরতের কাছে জানতে চাচ্ছি, উক্ত আলেমের কথা কি ঠিক আছে? দলীলসহ বিস্তারিত জানালে উপকৃত হব।

স্ত্রী তার বাবার বাসায় ইদ্দত পালন করলে কি স্বামীর পক্ষ থেকে ভরণ-পোষণ পাবে?

প্রশ্ন (১২৬৭৯) : আমার এক প্রতিবেশী তার স্বামীর সাথে ঝগড়া করে তার অনুমতি ছাড়া বাবার বাসায় চলে যায়। কিছুদিন পর তার স্বামী তার বাবার বাসা থেকে স্ত্রীকে আনতে গেলে সে আসতে অস্বীকার করে এবং তালাকের দাবি করে। ফলে স্বামী তাকে এক তালাকে বায়েন দিয়ে দেয়। এখন স্ত্রী তার বাবার বাসায়ই আছে। এখন জানার বিষয় হলো, এই ইদ্দতকালীন সময়ে স্ত্রী তার স্বামী থেকে ভরণ-পোষণ পাবে কি না?

তালাকের মাধ্যমে স্বামী-স্ত্রীর বিচ্ছেদের পর মহর ও ভরণপোষণের ব্যাপারে শরীয়তের নির্দেশনা কী?

প্রশ্ন (১২৪৯৯) : আমার বিয়ে হয়েছে প্রায় তিন বছর হয়েছে। প্রথম দেড় বছর মোটমুটি ভালো কাটলেও এরপরই সমস্যা শুরু হয়। সমস্যার সূচনা আমার স্ত্রীর ফেইসবুক চালানো নিয়ে। সে বিভিন্ন মানুষের সাথে মেসেজ আদান-প্রদান করত। এ নিয়ে বেশ কয়েকবার কথা কাটাকাটিও হয়। সে বারবার বলত, আমি ফেইসবুক চালালে তোমার সমস্যা কোথায়? এক মাস আগে এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে বলে ফেলি, ফেইসবুক চালালে আমার ঘরে আর থাকতে পারবে না। পরের দিন আমি অফিসে যাওয়ার পর সে তার বাবার বাসায় চলে যায়। আমার ও আমার পরিবারের লোকদের কয়েকবার চেষ্টার পরও সে আসেনি। পরে আমি মুরব্বীদের সাথে পরামর্শ করে তাকে তালাক দিয়ে দিই। আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু তার দোষেই আমাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছে তাই মহর, তালাক পরবর্তী ইদ্দতের ভরণ-পোষণ এগুলো দিতে কি আমি বাধ্য? তাছাড়া আমার স্ত্রী পারিবারিকভাবে বেশ সচ্ছল।

মাসের মাঝখানে স্বামী মারা গেলে ইদ্দতের হিসাব করবে কিভাবে?

প্রশ্ন (১২৪৭৬) : গত জুমাদাল আখিরাহ মাসের মাঝামাঝি সময়ে আমার এক প্রতিবেশীর ভগ্নিপতি সড়ক দুর্ঘটনায় মারা যায়। আমরা জানি, কারো স্বামী মারা গেলে স্ত্রীর জন্য চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হয়। সে অনুযায়ী তার বোনও ইদ্দত পালন করছে। এখন জানার বিষয় হল, এখন সে চার মাস দশ দিন কীভাবে হিসাব করবে? তার স্বামী তো মারা গেছে মাসের মাঝামাঝি সময়ে। এক্ষেত্রে যদি দিনের হিসাব হয়, তাহলে প্রত্যেক মাসকে ২৯ দিন ধরবে, নাকি ৩০ দিন ধরবে? দয়া করে জানিয়ে উপকৃত করবেন।

স্বামী মৃত্যুশয্যায় স্ত্রীকে তালাক দেওয়ার পর সে মারা গেলে স্ত্রী কিভাবে ইদ্দত পালন করবে?

প্রশ্ন (১২৪৬৮) : আমি আমার স্বামীর প্রথম স্ত্রী। কিছুদিন আগে আমার স্বামী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সেই অবস্থায় আমার সতীনসহ তার সন্তানেরা আমাকে তালাক দেওয়ার জন্য তাকে প্ররোচিত করলে তিনি আমাকে তিন তালাক দেন। এরপর আমি তার বাড়িতেই ইদ্দত পালন শুরু করি। তার কয়েকদিন পড়েই তিনি সেই অসুস্থতায় মারা যান। মুহতারামের নিকট আমার জিজ্ঞাসা হল, এই অবস্থায় আমার ইদ্দতের হুকুম কী? আমি কি তালাকের ইদ্দত পালন করব নাকি স্বামীর মৃত্যুর?

বিধবা মহিলা কি ইদ্দত চলাকলীন স্বামীর গৃহের বাইরে রাত্রী যাপন করতে পারবে?

প্রশ্ন (১২৩৪০) : আড়াই মাস আগে আমার স্বামী রোড এক্সিডেন্টে মারা যান। বর্তমানে আমি স্বামীর বাড়িতে ইদ্দত পালন করছি। দু’সপ্তাহ পর আমার ছোট বোন ও তার স্বামী হজ্বে যাবেন। তাদের বাসা আমাদের গ্রামেই, খুব নিকটে। হজ্বে যাওয়া উপলক্ষে তারা সকল নিকট আত্মীয়কে দাওয়াত করেছেন। যাদের মাঝে আমিও আছি। আমি কি এ দাওয়াতে যেতে পারব?

হায়েয সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১২৩২৫) : জনৈক মহিলার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ৪০ দিন স্রাব চালু ছিল। এরপর ১২ দিন পবিত্র থাকার পর আবার স্রাব চালু হয়েছে। এখন তার পবিত্রতার হুকুম কী?

ইদ্দত পালনকালে পাশের বাড়িতে যেতে পারবে কি?

প্রশ্ন (১২১৫৭) : স্বামীর মৃত্যু-পরবর্তী ইদ্দত পালনকারী মহিলার জন্য পাশের বাড়িতে যাওয়া জায়েয হবে কি? বিশেষত যখন একা থাকার কারণে খারাপ লাগে বা বিশেষ প্রয়োজনে পাশে মায়ের বাড়ি যেতে হয় সেক্ষেত্রে পাশে মায়ের বাড়ি যেতে পারবে কি? আর মেয়েদের তালীমের জন্য নিকটতম বা দূরবর্তী কোনো বাসায় যাওয়া-আসা করতে পারবে কি?

মাসিক স্রাবের সময় কুরআন তিলাওয়াত শুনলে কি সিজদা ওয়াজিব হবে?

প্রশ্ন (১২১২৭) : আমি একটি মহিলা মাদরাসায় হিফজ বিভাগের শিক্ষিকা। মাসিক স্রাবের সময়ও আমাকে ছাত্রীদের তিলাওয়াত শুনতে হয়। জানার বিষয় হল, এ সময় তারা সিজদার আয়াত তিলাওয়াত করলে আমার উপর সিজদা ওয়াজিব হবে কি?