ইসলামের ইতিহাস

আবু জেহেল গর্ত খুঁড়ে নিজেই কি তাতে পতিত হয়েছিল

প্রশ্ন (১১৭৯৩) : একটি বইয়ে আবু জেহেলের একটি ঘটনা পেলাম। সে নাকি রাসূল (সা.)-এর জন্য একটি গর্ত খুঁড়ে নিজেই তাতে পতিত হয়েছিল। পরবর্তীতে রাসূল (সা.) তাকে গর্ত থেকে উদ্ধার করেন। জানতে চাচ্ছি, হাদিসে কি এমন কোনো ঘটনা আছে?

নূহ (আ.)-এর নৌকায় কাফেররা কি মলত্যাগ করেছিল

প্রশ্ন (৯৫০৭) : বিভিন্ন বইয়ে নূহ (আ.)-এর ঘটনা বর্ণনা করতে গিয়ে বলা হয়, তিনি যখন নৌকা নির্মাণ করেন তখন কাফেররা মলত্যাগ করে তা পূর্ণ করে ফেলে। পরবর্তীতে এক কুষ্ঠরোগী তাতে মলত্যাগ করতে গিয়ে তাতে পড়ে যায়। ফলে তার কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। ফলে কাফেররাই আবার উক্ত মল ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে যায়। জানতে চাচ্ছি, এ ঘটনার কোনো ভিত্তি আছে কি?

ইনশাআল্লাহ বললে কি ৭০ জন সন্তানই হত

প্রশ্ন (৯৩৪৬) : একটি বইয়ে পড়লাম, সুলাইমান (আ.) একবার একরাতে তাঁর সত্তর জন স্ত্রীর সাথে রাত্রি যাপনের ইচ্ছা ব্যক্ত করেন এবং বলেন, প্রত্যেক স্ত্রী একটি করে সন্তান প্রসব করবে। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেননি। ফলে তাদের কেউ সন্তান প্রসব করতে পারেনি। জানতে চাচ্ছি, সুলাইমান (আ.) ইনশাআল্লাহ বললে কি ৭০ জন সন্তানই হত?

শয়তানকে সাহায্য করার কারণে কি সাপের পা পড়ে গিয়েছিল

প্রশ্ন (৯০৬৮) : আমি একটি বইয়ে পড়েছি যে, সাপের পা ছিল। কিন্তু সাপ জান্নাতে প্রবেশের জন্য শয়তানকে সাহায্য করেছিল। জানতে চাচ্ছি, বিষয়টি কতটুকু সঠিক?

রাসূল (সা.) কি এক বাচ্চাকে কুড়িয়ে পেয়ে সন্তানরূপে গ্রহণ করেছিলেন

প্রশ্ন (৯০৬৫) : একটি বইয়ে পেলাম, একবার ঈদের দিন রাসূল (সা.) একটি বাচ্চাকে কাঁদতে দেখে কারণ জিজ্ঞাসা করেন। তখন ছেলেটি বলে, তার বাবা যুদ্ধে শহীদ হয়েছে আর তার মা অন্যত্র বিয়ে বসেছে। তার কেউ নেই। তখন রাসূল (সা.) বলেন, আজ থেকে আমি তোমার বাবা, আয়েশা তোমার মা, ফাতেমা তোমার বোন, আলী তোমার চাচা, হাসান-হুসাইন তোমার ভাই। জানতে চাচ্ছি, এমন কোনো ঘটনা বিশুদ্ধ সূত্রে বর্ণিত আছে কি?

যাকারিয়া (আ.)-কে কি করাত দ্বারা হত্যা করা হয়েছিল

প্রশ্ন (৯০৬৪) : কিছুদিন আগে একটি বইয়ে পেলাম, যাকারিয়া (আ.)-কে হত্যার উদ্দেশ্যে বনী ইসরাইল যখন ধাওয়া করে তখন তিনি একটি গাছে আশ্রয় নেন। কিন্তু তার কাপড়ের একটি বাহিরে বের হয়ে থাকে। ফলে বনী ইসরাইলরা করাত দ্বারা গাছটিকে চিরে ফেলে তাকে হত্যা করে। জানতে চাচ্ছি, উক্ত ঘটনা কতটুকু দলিল সম্মত?

আল্লাহ তাআলা কি যাকারিয়া (আ.)-কে হুমকি দিয়েছিলেন

প্রশ্ন (৯০৬৩) : একটি বইয়ে পেলাম, বনী ইসরাইলের হাত থেকে বাঁচার জন্য যাকারিয়া (আ.) একটি গাছের কাছে আশ্রয় চেয়েছিলেন। কিন্তু তার জামার একটি অংশ বের হয়ে থাকার কারণে বনী ইসরাইল বুঝে ফেলে এবং করাত দ্বারা তাকে দ্বিখণ্ডিত করে হত্যা করে। তখন আল্লাহ তাআলা তাকে লক্ষ্য করে বলেছিলেন, তুমি যদি আহ শব্দ কর তাহলে নবুওয়তের খাতা থেকে তোমার নাম কেটে দিব। জানতে চাচ্ছি, উক্ত ঘটনা কতটুকু দলিল সম্মত?

পূর্ববর্তী সকল নবি কি উম্মতে মুহাম্মাদী হওয়ার আবেদন করেছিলেন

প্রশ্ন (৮৫৯৯) : অনেকে উম্মতে মুহাম্মাদীর ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, উম্মতে মুহাম্মাদীর এত ফজিলত দেখে পূর্ববর্তী সকল নবি উম্মতে মুহাম্মাদী হওয়ার আবেদন করেছিলেন। জানতে চাচ্ছি, কোনো হাদিসে কি বিষয়টি এসেছে?

দানিয়াল (আ.)-এর শনাক্তকারীর জন্য কি জান্নাত ওয়াজিব

প্রশ্ন (৮৫৮৫) : এক বক্তা বললেন, রাসূল (সা.) নাকি বলেছেন, যে ব্যক্তি দানিয়াল (আ.)-কে শনাক্ত করবে তার জন্য জান্নাত ওয়াজিব। জানতে চাচ্ছি, এমন কোনো হাদিস আছে কি?

দানিয়াল (আ.) কি উম্মতে মুহাম্মাদীর হাতের স্পর্শের দোয়া করেছিলেন

প্রশ্ন (৮৫৮৪) : জনৈক বক্তাকে বলতে শুনলাম, দানিয়াল (আ.) আল্লাহর দোয়া করেছিলেন, হে আল্লাহ, উম্মতে মুহাম্মাদী হওয়ার সৌভাগ্য তো হয়নি, আপনি আমাকে উম্মতে মুহাম্মাদীর হাতের স্পর্শ পাওয়ার তাওফিক দান করুন। জানতে চাচ্ছি, এ সম্পর্কে কোনো সহিহ রেওয়ায়েত বর্ণিত হয়েছে কি?