সমসাময়িক প্রশ্নোত্তর

রমজান মাসে কি বিতির নামাযের সব রাকাতেই জোরে কেরাত পড়তে হবে?

প্রশ্ন (১২৯৮৭) : রমযানে বিতিরের নামাযের প্রত্যেক রাকাতে জোরে কেরাত পড়তে হবে নাকি শুধু প্রথম দুই রাকাতে? ছোটদের জন্য লেখা একটি বইয়ে শুধু প্রথম দুই রাকাতে জোরে কেরাত পড়ার কথা বলা হয়েছে। এ বক্তব্যটি কি সঠিক? আশা করি দলীল-প্রমাণসহ বিস্তারিত জানিয়ে কৃতার্থ করবেন।

রমযানের শুরুতে একসাথে সব রোযার ফিদইয়া আদায় করা যাবে কি?

প্রশ্ন (১২৯২৪) : জনৈক অসুস্থ মাযূর ব্যক্তি যিনি রোযা রাখতে পারেন না তিনি তার রোযার ফিদইয়া পুরা রমযানেরটা একসাথে রমযানের শুরুতেই আদায় করে দিতে পারবেন কি না?

অসুস্থ অবস্থায় রোযা কাযা হওয়ার পর মারা গেলে কি উক্ত রোযার ফিদইয়া দিতে হবে?

প্রশ্ন (১২৯২৩) : আমার ছোট ভাই ২৫ রমযানে অ্যাক্সিডেন্টে মারাত্মকভাবে আহত হয়। প্রায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এবং চিকিৎসাধীন থাকাবস্থায়ই সে মারা যায়। তাই শেষের পাঁচটি রোযা রাখতে পারেনি। এখন জানার বিষয় হল, অসুস্থাতার কারণে রমযানের শেষের যে রোযাগুলো সে রাখতে পারেনি সেগুলোর ফিদইয়া আদায় করা কি তার উপর ওয়াজিব ছিল? দয়া করে জানাবেন।

কানে পানি গেলে কি রোযা ভেঙে যাবে?

প্রশ্ন (১২৯২২) : গত রমজানে একদিন গোসল করার সময় আমার কানে পানি ঢুকে যায়। আমি কানে আরেকটু পানি দিয়ে তা বের করি। এক ভাই তা দেখে বললেন, ইচ্ছাকৃত এভাবে কানের ভেতর পানি দেওয়ার কারণে আপনার রোযা নষ্ট হয়ে গেছে। জানার বিষয় হল, তার এ কথাটি কি ঠিক?

জন্মদিন পালন করার বিধান কী?

প্রশ্ন (১২৮১৬) : জন্মদিন পালন করার বিধান কী? অনেককেই দেখি জন্মদিন পালন করে। কেউ কেউ এটাকে জায়েয বলে। আবার অনেকে নাজায়েয বলে। এ ব্যাপারে সঠিক মাসআলা কী? দয়া করে জানাবেন।

বর্তমান সময়ে ছবি তোলার বিধান কী?

প্রশ্ন (১২৮১৫) : আমরা জানি ইসলামী শরীয়তে কোনো ধরনের ছবি বানানো বা যান্ত্রিক উপায়ে তোলা নিষিদ্ধ। কিন্তু বর্তমান সমাজে কেউ কেউ ছবি ছাপানোকে জায়েয বলেন এবং যেই ছবিকে সম্মান প্রদর্শন করা হয় না, সেই সব ছবিকে জায়েয বলে দাবি করছে। এ বিষয়ে দলিলসহ বিস্তারিত জানতে চাই।

কাউকে রক্ত দিয়ে বিনিময় গ্রহণ করা যাবে কি?

প্রশ্ন (১২৮০৩) : আমি সামাজিক যোগাযোগের মাধ্যমে আমার বন্ধুদের নিয়ে বিনামূল্যে রক্তদানের উদ্দেশ্যে একটি গ্রুপ করি। যাদের রক্তের প্রয়োজন হয় এর মাধ্যমে আমরা তাদেরকে রক্তের ব্যবস্থা করে ‍দেই। কিন্তু অনেক সময় দেখা যায় যে, রক্ত দেওয়ার পর রোগীর পক্ষ থেকে আমাদেরকে এর বিনিময় দেওয়ার চেষ্টা করা হয়। তো এক্ষেত্রে কি আমাদের জন্য এই বিনিময় গ্রহণ করা জায়েয হবে?

নামাযের পর মসজিদ বন্ধ রাখার বিধান কী?

প্রশ্ন (১২৭৮৯) : বর্তমানে দেখা যায় আমাদের দেশের প্রায় মসজিদই নামাযের সময় ছাড়া অন্য সময় তালা মেরে রাখা হয়। এ ব্যাপারে কোনো কোনো মসজিদ কর্তৃপক্ষ বলেন, সব সময় মসজিদ খোলা রাখলে মসজিদ ময়লা হয়ে যায় এবং মসজিদের আসবাবপত্র চুরি হয়ে যাওয়ার আশংকা থাকে। অথচ আমরা অনেক সময় ব্যবসা-বাণিজ্য ও অফিস টাইমের ফাঁকে ফাঁকে কিছু অবসর সময় পাই। তখন আমাদের নামায, কুরআন তিলাওয়াত বা ফাজায়েলে আমল কিংবা অন্যান্য দ্বীনী বইপত্র পড়তে মনে চায়। কিন্তু মসজিদগুলো তালাবদ্ধ থাকায় উপযুক্ত স্থান না পেয়ে আমরা এসব করতে পারি না। মাননীয় মুফতী সাহেবের কাছে জানতে চাই, উল্লেখিত সমস্যাকে সামনে রেখে এক্ষেত্রে শরয়ী সমাধান কী? আশা করি বিষয়টি খোলাসা করে জানাবেন।

জমি চাষ করা সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১২৪৩৬) : আমার বাড়ি যশোর। আমি থাকি কাশিপুর নামক এক গ্রামে। অন্য এক এলাকায় আমার এক বিঘা জমি আছে। এলাকাটি আমাদের এলাকা থেকে বেশ দূরে। আসা-যাওয়া করা একটু কষ্টকর। তাই সেখানকার এক ব্যক্তির সাথে চুক্তি করেছি যে, আমাদের এলাকায় তার একটি জমি আমি চাষাবাদ করব। এর বিনিময়ে সে তার এলাকায় আমার জমিটি চাষ করবে। এই চুক্তির উপর এক বছর অতিবাহিত হয়ে গেছে। হুজুরের কাছে জানার বিষয় হল, এভাবে চুক্তি করা শরীয়তসম্মত কি না? শরীয়তসম্মত না হলে সঠিক পদ্ধতি কী? আর বিগত এক বছরের বিধান কী হবে? বিষয়গুলো জানিয়ে কৃতার্থ করবেন।

পশু প্রজনন সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১২১৯৯) : আমাদের দেশসহ বিভিন্ন দেশে এখন খামারগুলোতে ভেড়ার সাথে দুম্বা ও ছাগলের সাথে হরিণ দিয়ে ক্রসব্রিড করে অধিক মুনাফার আশায় নতুন নতুন জাতের ছাগল ও ভেড়ার জন্ম বিস্তার করছে। এই ধরনের প্রজনন শরীয়তসম্মত কি না?

১২ তারিখ রাতে রওনা দিলে পাথর নিক্ষেপ কি জরুরি হয়ে যায়

প্রশ্ন (১১৯৫৯) : হজ্বের সময় আমি ১২ তারিখ পাথর নিক্ষেপ করে রাতের বেলা ধীরে সুস্থে মক্কায় আসি। পরবর্তীতে জানতে পারি, সূর্যাস্তের আগে রওনা না হলে ১৩ তারিখও পাথর মারতে হয়। জানতে চাচ্ছি, উক্তর কারণে আমাদের উপর কি পাথর নিক্ষেপ করা জরুরি হয়ে গিয়েছিল?

সেভিংস অ্যাকাউন্ট খোলা যাবে কি

প্রশ্ন (১১৭৮৯) : একজন আলেম বললেন, যদি টাকা পয়সা সংরক্ষণের কোন নিরাপদ পথ না থাকে, তাহলে ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট খুলে টাকা রাখা জায়েজ আছে। কিন্তু বর্তমানে ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যাংকগুলো কারেন্ট অ্যাকাউন্ট খুলতে দেয় না। জানতে চাচ্ছি, সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট খোলা যাবে কি?

সুন্নত ইতিকাফে কিছু সময় বাদ দেওয়া যাবে কি

প্রশ্ন (১১২৫৮) : রমযানের শেষ দশকের সুন্নত ইতিকাফে কিছু সময় বাদ দিয়ে ইতিকাফের নিয়ত করা যাবে কি? যেমন কেউ নিয়ত করল যে, সে প্রতিদিন ১০ মিনিটের জন্য বিকালে হাঁটতে বের হবে।

আযান দিলেও কি পানি খাওয়া যাবে

প্রশ্ন (১১২৪৬) : জনৈক ব্যক্তিকে বলতে শুনলাম, আযান হয়ে গেলেও পাত্রের অবশিষ্ট পানি পান করা যাবে। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কতটুকু সঠিক?