ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ

গর্ভবতী নারীর সামনে কি মাছ রাখা যাবে না

প্রশ্ন (৯৮৬৬) : আমার নানির কাছে শুনেছি, বাজার থেকে মাছ এনে গর্ভবতী নারীর সামনে রাখতে হয় না। কারণ এগুলোর সাথে খারাপ কিছু থাকে। জানতে চাচ্ছি, এ কথার কোনো ভিত্তি আছে কি?

গর্ভবতী নারী কি সাথে ভাজাপোড়া নিয়ে যেতে পারবে না

প্রশ্ন (৯৮৬৩) : আমার দাদি বলেন, গর্ভবতী নারী কোথায় গেলে সাথে ভাজাপোড় জাতীয় খাবার নিয়ে যেতে পারবে না। কারণ এতে খারাপ আছর পড়ে। জানতে চাচ্ছি, এ কথার কোনো ভিত্তি আছে কি?

একই বছরে ঘর নির্মাণ ও বিয়ে কি নিষিদ্ধ

প্রশ্ন (৯৮৬১) : আমি এ বছর গ্রামে আমার বাড়ি নির্মাণ করেছি। পাশাপাশি বিয়েও করতে চাচ্ছি। কিন্তু গ্রামের মুরব্বীরা বলল, একই বছর বাড়ি নির্মাণ ও বিয়ে করা অশুভ। জানতে চাচ্ছি, এগুলোর কোনো ভিত্তি আছে কি?

আল্লাহও জানে না বললে ঈমান চলে যাবে কি

প্রশ্ন (৯৮৬০) : এক ব্যক্তি আরেক ব্যক্তির কাজ সম্পর্কে মজা করে বলে, সে এমনভাবে কাজ করে যে, আল্লাহও জানে না। জানতে চাচ্ছি, এভাবে বলার করণে কি তার ঈমান চলে যাবে? উল্লেখ্য সে জেনে শুনে এ কথা বলেনি। অনিচ্ছায় মুখ দিয়ে বের হয়ে গিয়েছে।

নবজাতক মারা গেলে কি আসরের পরে কিছু খাওয়া যায় না

প্রশ্ন (৯৬৭০) : আমাদের গ্রামে প্রচলিত আছে যে, কারো যদি কোনো নবজাতক মারা যায় তাহলে সে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কোনো কিছু খেতে পারে না। জানতে চাচ্ছি, শরিয়তে এমন কোনো নির্দেশনা আছে কি?

যে নারী পুরুষের মিরাস নীতি মানে না সে কি কাফের

প্রশ্ন (৯৫৮১) : যে ব্যক্তি বলে, নারী পুরুষের অর্ধেক পাবে এ বিধান মানি না। বরং তাদেরকে সমান সমান দিতে হবে। জানতে চাচ্ছি, এ কথার দ্বারা কি তার ঈমান চলে যাবে?

রাতে ফল পাড়া কি নিষেধ

প্রশ্ন (৯৪৮৭) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, রাতের বেলা ফল পাড়া নিষেধ। যে পাড়ে তার নাকি ক্ষতি হয়। জানতে চাচ্ছি, এ কথার কোনো ভিত্তি আছে কি?

রাতে গাছের পাতা ছেঁড়া কি নিষেধ

প্রশ্ন (৯৪৮৬) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, রাতের বেলা গাছের পাতা ছেঁড়া নিষেধ। যে ছিঁড়ে তার নাকি ক্ষতি হয়। জানতে চাচ্ছি, এ কথার কোনো ভিত্তি আছে কি?

নতুন বউয়ের শাড়ির কোণা পুড়িয়ে ফেলতে হয় কি

প্রশ্ন (৯৪৮৫) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, নতুন বউয়ের যেন কোনো ক্ষতি না হয় সে জন্য তার শাড়ির একটি কোণা পুড়িয়ে ফেলা হয়। জানতে চাচ্ছি, শরিয়তে এর কোনো ভিত্তি আছে কি?

রাতে জবাই করা কি নিষেধ

প্রশ্ন (৯৩০৫) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, রাতের বেলা জবাই করা যাবে না। জানতে চাচ্ছি, এ কথার কোনো ভিত্তি আছে কি?

রাতে গাছ কাটা কি নিষেধ

প্রশ্ন (৯৩০৪) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, রাতের বেলা গাছ কাটা নিষেধ। যে কাটে তার নাকি ক্ষতি হয়। জানতে চাচ্ছি, এ কথার কোনো ভিত্তি আছে কি?