আকীদা বা বিশ্বাস

মূর্তির সামনে মাথা নত করলে বিয়ে নবায়ন করতে হবে

প্রশ্ন (১০৩৯১) : আমি নতুন মুসলমান হয়েছি। বিয়েও করেছি। কিন্তু আমার পরিবারের কেউ এ বিষয়টি জানে না। আমার মায়ের জোরাজুরিতে কয়েকবার মূর্তির সামনে গিয়ে মাথাও নত করেছি। জানতে চাচ্ছি, আমার ঈমান কি চলে গিয়েছে? বিয়ে কি আবার নবায়ন করতে হবে?

নিকট আত্মীয়কে বিয়ে করলে কি সন্তান প্রতিবন্ধী হয়

প্রশ্ন (১০৩৮৭) : আমাদের পরিবারের মাঝে প্রচলিত আছে যে, নিকট আত্মীয়ের মাঝে বিয়ে শাদী হলে যে সন্তান জন্ম নেয় তা প্রতিবন্ধী হয়। জানতে চাচ্ছি, এ সম্পর্কে কুরআন হাদিসে কোনো কিছু উল্লেখ আছে কি?

হাঁটুর উপর পাত্র রেখে দুধ সংগ্রহ করা কি নিষেধ

প্রশ্ন (১০২৭৪) : আমাদের এলাকায় প্রচলিত, নারীদের জন্য দুধ দোহন করার সময় হাঁটুর উপর পাত্র রেখে দুধ দোহন করা নিষেধ। এটাকে অশুভ মনে করা হয়। জানতে চাচ্ছি, এটা কি সঠিক?

পিতা মাতার সন্তুষ্টির জন্য মূর্তির সামনে মাথা নত করা যাবে কি

প্রশ্ন (১০২৭০) : আমি নতুন মুসলমান হয়েছি। কিন্তু আমার পরিবারের কেউ এ বিষয়টি জানে না। পিতা মাতার সন্তুষ্টির জন্য মূর্তির সামনে মাথা নত করা যাবে কি? করলে ঈমান চলে যাবে কি?

কাজটি করলে কাফের হয়ে যাবে বললে কাফের হবে কি

প্রশ্ন (১০২৬৮) : জনৈক ব্যক্তি একটি কাজ থেকে বিরত থাকার জন্য এভাবে বলল, আমি যদি অমুক কাজটি করি তাহলে আমি কাফের হয়ে যাব। কিন্তু সে কাজটি করে ফেলে। এখন কি সে কাফের হয়ে যাবে?

মাঝরাতে বাথরুম থেকে এসে ঘুমানো কি নিষেধ

প্রশ্ন (১০২৫৬) : বড়রা বলে থাকে, মাঝরাতে কেউ যদি বাথরুমে যায় তাহলে বাথরুম থেকে এসে সাথে সাথে ঘুমানো যাবে না। বরং দেরি করে ঘুমাতে হবে। জানতে চাচ্ছি, এটা কি কুরআন হাদিস সমর্থন করে?

গামছা ছিঁড়লে কি তা সেলাই করে ব্যবহার করা যায় না

প্রশ্ন (১০০৫৪) : আমাদের এলাকায় প্রচলিত আছে, গামছা ছিঁড়ে গেলে তা আর ব্যবহার করা যায় না। এমনকি সেলাই করেও না। এতে নাকি কুলক্ষণ হয়। জানতে চাচ্ছি, এ কথার কোনো ভিত্তি আছে কি?