ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ

সম্মান প্রদর্শনের নিয়তে গায়রুল্লাহকে সেজদা করা যাবে কি

প্রশ্ন (১৭৪৮) : বিভিন্ন মাজারে অনেকে কবরের সামনে সেজদা দেয়। প্রশ্ন করলে তারা উত্তর দেয় যে, তারা ইবাদতের নিয়তে সেজদা করে না। বরং সম্মান প্রদর্শনের নিয়তে সেজদা করে। আমার প্রশ্ন হল সম্মান প্রদর্শনের নিয়তে সেজদা করলে কি গায়রুল্লাহকে সেজদা করা যাবে?

গোঁফ মুণ্ডানো কি বিদআত

প্রশ্ন (১৭৩৮) : আমি শুনেছি, গোঁফ মুণ্ডানো বিদআত। আবার কেউ কেউ বলেন: বিদআত নয়। এ বিষয়ে সঠিক তথ্য জানতে চাই।

বিদআতী ব্যক্তির ইবাদত কি কবুল হবে না

প্রশ্ন (১৭২৫) : আমাদের এলাকার এক ব্যক্তি বললেন, হাদিসে এসেছে যে, আল্লাহ তাআলা বিদআতী ব্যক্তির কোনো আমল কবুল করেন না। প্রশ্ন হলো, উক্ত ব্যক্তির কথা কি সঠিক? এমন কি কোনো হাদিস আছে?

কোন পীর-ওলী কি কাউকে হাশরের ময়দানে রক্ষা করতে পারবে

প্রশ্ন (১৭০৪) : কেউ কেউ বিশ্বাস করে, তার পীর সাহেব হাশরের ময়দানে তাকে রক্ষা করবে এবং তাকে জান্নাতে নিয়ে যাবে। ইসলামি শরিয়তের দৃষ্টিতে এ ধরনের বিশ্বাস রাখার বিধান কী?

রাতে বাহিরে কাপড় থাকলে কি কোনো সমস্যা হয়

প্রশ্ন (১৬৬৮) : মাঝে মাঝে মনের ভুলে রাতে বাহিরে কাপড় থেকে যায়। আমার এক আত্মীয় বললেন, এটা ঠিক না। এটি নাকি কুলক্ষণ। প্রশ্ন হলো, ইসলামে কি এমন কোনো বিধান আছে যে রাতে বাহিরে কাপড় থাকতে পারবে না?

রাতে ঘর ঝাড়ু দেওয়া কি নিষেধ

প্রশ্ন (১৬৪৭) : আমি সেদিন রাতে ঘর ঝাড়ু দিতে গেলে আমার দাদি বলেন, রাতে ঘর ঝাড়ু দেওয়া কুলক্ষণ। আমার প্রশ্ন হলো, শরিয়তে কি রাতে ঘর ঝাড়ু দেওয়া নিষেধ?

এমন কথা বললে কি কাফের হয়ে যাবে

প্রশ্ন (১৬০২) : এক ব্যক্তির সাথে ঝগড়ার একপর্যায়ে সে বলে, মরণের পরে যা হওয়ার হবে। প্রশ্ন হলো, এমন কথা বলার দ্বারা তার ঈমান কি থাকবে?

৪০ দিন পর্যন্ত কি মৃতব্যক্তির আত্মা ঘরে আসা যাওয়া করে

প্রশ্ন (১৫৬২) : আমাদের পরিবারের একজন মুরুব্বি বললেন, কেউ মারা গেলে ৪০ দিন পর্যন্ত তার আত্মা ঘরে আসা যাওয়া করে থাকে। এ কথা শোনার পর থেকে ছোট বাচ্চারা ভয়ের মাঝে রয়েছে। আমি জানতে চাচ্ছি, উক্ত মুরুব্বির কথা কি সঠিক?

স্বামী কাফের হয়ে যাওয়ার কারণে বিচ্ছেদ ঘটলে ইদ্দত পালন করতে হবে কি

প্রশ্ন (১৫১৬) : আমাদের এলাকার এক ব্যক্তি খ্রিষ্টান হয়ে গিয়েছে। আমরা জানি যে, স্বামী বা স্ত্রীর যেকোনো একজন কাফের হয়ে গেলে স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এখন আমার প্রশ্ন হলো, উক্ত মহিলার কি ইদ্দত পালন করতে হবে?

ফাঁসির রশির অংশ দিয়ে তাবিয বানালে কি  রোগ সারে

প্রশ্ন (১৫০৭) : লোকমুখ শোনা যায় যে, ফাঁসির রশির যে অংশ গলার সাথে লাগে তা দিয়ে তাবিয বানিয়ে হাঁপানি রোগীর গলায় ঝুলিয়ে দিলে তার হাঁপানি রোগ নিরাময় হয়। আমি জানতে চাচ্ছি, এ ব্যাপারে ইসলাম কী বলে?

পোকার হাত থেকে বাঁচার জন্য ৭ জন সুদখোরের নাম লিখে ঝুলিয়ে দেওয়া যাবে কি

প্রশ্ন (১৫০৬) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, গবাদি পশুর শরীরে পোকা হলে ৭ জন সুদখোরের নাম কাগজে লিখে তা আক্রান্ত পশুর গলায় ঝুলিয়ে দিতে হয়। এতে নাকি সেই পশুর শরীর থেকে পোকা বের হয়ে যায়। আমার প্রশ্ন হলো, ইসলামি শরিয়তে এর কোনো ভিত্তি আছে কি?

স্বামী কাদিয়ানী হয়ে গেলে বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকবে কি

প্রশ্ন (১৪৮৩) : আমাদের এলাকার এক ব্যক্তি কাদিয়ানী হয়ে গিয়েছে। তার পরিবারের লোকেরা তাকে বুঝানোর চেষ্টা করেছে, কিন্তু সে ঠিক হয়নি। এখন আমার প্রশ্ন হলো, স্বামী কাদিয়ানী হয়ে যাওয়ার কারণে তার স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছে কি?

মুরতাদ স্বামী স্ত্রী এক সাথে মুসলমান হলে তাদের বিবাহের বিধান কী হবে

প্রশ্ন (১৪৩৮) : আমাদের এলাকার এক ব্যক্তি শয়তানের ধোঁকায় পড়ে স্ত্রীসহ কাদিয়ানী হয়ে যায়। আলেমদের একটি দল সংবাদ পেয়ে তাদের কাছে যান এবং বিভিন্নভাবে বুঝান। ফলে তারা পুনরায় ইসলাম গ্রহণ করে। আমার প্রশ্ন হলো, এক্ষেত্রে তাদের পূর্বের বিবাহ কি বহাল থাকবে?

কেউ কোনো নবীকে গালি দিলে কি কাফের হয়ে যাবে

প্রশ্ন (১৩৮৯) : এক খ্রিস্টান ব্যক্তি রাসূল (সা.)- কে মন্দ বললে আমার এক বন্ধু ঈসা (আ.)-কে বিরূপ মন্তব্য করে বসে। আমি জানতে চাচ্ছি, এতে কি আমার বন্ধুটির ঈমান চলে যাবে?

শুকরের নাম মুখে নিলে কি মুখ ৪০ দিন নাপাক থাকে

প্রশ্ন (১৩৭৪) : ছোটকালে শুনেছিলাম শুকরের নাম মুখে উচ্চারণ করলে ৪০ দিন পর্যন্ত মুখ নাপাক থাকে। বরং শুকরের বদলে খিনজির বলতে হবে। আসলে কি তাই? সঠিক বিষয়টি জানতে চাচ্ছি।

শিশুদের কপালে কালো টিপ দেওয়া যাবে কি

প্রশ্ন (১৩৭৩) : বর্তমান সমাজে প্রচলিত আছে যে, শিশুদেরকে বদ নজর থেকে রক্ষা করার জন্য কপালের একপাশে টিপ দেওয়া হয়। আমি জানতে চাচ্ছি, এ ব্যাপারে ইসলাম কী বলে?

রাসূল (সা.) কি হাজির নাজির

প্রশ্ন (১৩৩১) : আমাদের এলাকার কিছু লোক বলে থাকে, রাসূল (সা.) হাজির নাজির। আমি জানতে চাচ্ছি যে, তাদের এ বিশ্বাস কি সঠিক? রাসূল (সা.) কি প্রকৃতপক্ষেই হাজির নাজির?