ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ

গর্ভবতী নারীর স্বামী জবাই করতে পারবে কি

প্রশ্ন (৫২৭০) : আমি প্রতি বছর নিজেদের গরু নিজেই কুরবানী করি। এ বছর আমার স্ত্রী গর্ভবতী। পরিবারের মুরব্বীরা বলল এ বছর জবাই না করতে। কারণ, এতে নাকি আমার স্ত্রীর ক্ষতি হবে। প্রশ্ন হল, তাদের এই বিশ্বাস কতটুকু সঠিক?

গর্ভবতী নারীদের সাথে কি লোহার টুকরো রাখতে হয়

প্রশ্ন (৫২৬৯) : আমাদের গ্রামে বয়স্ক মহিলারা বলে থাকে, গর্ভবতী নারীদের সাথে লোহার টুকরো রাখতে হয়। এই লোহা তাকে জ্বিন ভুতের আছর থেকে রক্ষা করবে। জানতে চাচ্ছি, তাদের এ ধারনা কতটুকু সঠিক?

গর্ভবতী নারী থাকলে কি সেই ঘরে কুরবানী করা যায় না

প্রশ্ন (৫২৬৮) : আমাদের গ্রামে একটি বিষয় প্রচলিত আছে যে, যে ঘরে গর্ভবতী নারী থাকে সে ঘরে কুরবানী দেওয়া যায় না। দিলে উক্ত গর্ভবতীর সন্তানের ক্ষতি হয়। জানতে চাচ্ছি, উক্ত ধারণাটি শরিয়ত সম্মত কি?

আঁচলে ম্যাচ বাঁধলে কি অনিষ্টতা থেকে মুক্তি পাওয়া যাবে

প্রশ্ন (৫২৫৫) : আমাদের গ্রামে গর্ভবতী নারীদেরকে দেখা যায় যে, তারা আঁচলে ম্যাচ বেঁধে রাখে। তাদের বিশ্বাস হল, এই কারণে জ্বিন ভুতের আছর থেকে রক্ষা পাওয়া যাবে। জানতে চাচ্ছি, তাদের এ বিশ্বাস সঠিক কি?

বিদআতী ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৪৮৪১) : আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেব বিদআতের সাথে জড়িত। বিদআতমুক্ত মসজিদ আমাদের এলাকা থেকে অনেক দূরে অবস্থিত। প্রশ্ন হল, সেই বিদআতী ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি? নাকি ঘরে একাকি নামাজ পড়ব?

অপঘাতে মৃত ব্যক্তির আত্মা কি ঘুরাফিরা করে

প্রশ্ন (৪৭৩৬) : আমাদের গ্রামে একটি কথা প্রচলিত আছে যে, কেউ যদি অপঘাতে মারা যায় তাহলে তার আত্মা ঘুরাফিরা করতে থাকে। এ কারণে আমাদের গ্রামে কেউ অপঘাতে মারা গেলে ভয়ে রাতের বেলা কেউ বের হয় না। জানতে চাচ্ছি, উক্ত কথা সঠিক কি?

প্রতি বৃহঃস্পতিবার কি মৃতের আত্মা আত্মীয় স্বজনের বাড়ি যায়

প্রশ্ন (৪৭২৭) : আমাদের এলাকায় এ কথা প্রচলিত যে, প্রতি বৃহঃস্পতিবার মৃত ব্যক্তির আত্মা তার আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি গিয়ে দেখে আসে যে তারা কি করছে। এ কারণে পরিবারের ছোটরা প্রতি বৃহঃস্পতিবার ভয়ে রাত কাটায়। জানতে চাচ্ছি, এ কথার কি কোনো ভিত্তি আছে?

রাসূল (সা.)-এর নাম শুনলে করণীয় কী

প্রশ্ন (৪৬৬০) : কিছুদিন আগে এক ব্যক্তিকে বলতে শুনলাম, রাসূল (সা.)-এর নাম শুনলে আঙ্গুলে চুমু খেয়ে চোখে মুছতে হয়। সাহাবায়ে কেরাম থেকে এই আমলটি প্রমাণিত। আমার জানার বিষয় হল, উক্ত ব্যক্তির কথা কতটুকু সঠিক? আসলে রাসূল (সা.)-এর নাস শুনলে আমাদের করণীয় কী?

নাক-কান না ফোঁড়ালে কি কিয়ামাতের দিন নাক-কান ছিদ্র করে দেওয়া হবে

প্রশ্ন (৪৫৩৭) : আমি এক স্থানে বেড়াতে গিয়েছিলাম। সেখানে এ বিষয়টি নারীদের মাঝে প্রচলিত রয়েছে যে, নাক-কান না ছিদ্র করলে কেয়ামাতের দিন আগুনের শলাকা দিয়ে নাক-কান ছিদ্র করে দেওয়া হবে। এটি কি ঠিক?

বউমাকে আদর করে লক্ষ্মী বলা যাবে কি

প্রশ্ন (৪২০০) : আমার ছেলের বউ মাদরাসায় পড়ুয়া। একদিন তার একটি কাজে আমি খুশি হয়ে তাকে লক্ষ্মী বলে সম্বোধন করি। তখন সে বলে, লক্ষ্মী বলা ঠিক নয়। আমি জানতে চাচ্ছি, লক্ষ্মী বলা কি আসলেই ঠিক নয়?

কষ্ট করলে কেষ্ট মেলে- এ কথা বলা যাবে কি

প্রশ্ন (৪১৮৫) : পরিশ্রমের গুরুত্ব বোঝাতে গিয়ে অনেকে একটি বাক্য বলে থাকে যে, কষ্ট করলে কেষ্ট মেলে। কিছুদিন আগে এক ব্যক্তিকে বলতে শুনলাম, এমন বাক্য ব্যবহার করা বৈধ হবে না। জানতে চাচ্ছি, ঠিক কী কারণে এই বাক্য ব্যবহার করা বৈধ হবে না?

মাজারে আলোকসজ্জা করা যাবে কি

প্রশ্ন (৪০৬০) : আমাদের গ্রামে একজন বুযুর্গ ব্যক্তির মাজার রয়েছে। বিভিন্ন দিবস উপলক্ষ্যে গ্রামের লোকেরা মাজারে আলোকসজ্জা করে থাকে। জানতে চাচ্ছি, তাদের এ কাজটি কি ঠিক হচ্ছে?

শিশুর কপালে টিপ দিলে কি ঈমান চলে যাবে

প্রশ্ন (৪০৩৫) : আমার এক বছরের একটি বাচ্চা আছে। একদিন আমি তার কপালে একটি কালো টিপ দিয়ে দেই। আমার এক আত্মীয় আমাকে তখন বললেন, বাচ্চার কপালে টিপ দেওয়া শিরকি কাজ। তার কথা শুনে আমি ভয় পেয়ে যাই। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার ঈমান চলে যাবে?