আর্কাইভ

বিয়ের সময় ধার্যকৃত মোহর পরে কমানো যাবে কি

প্রশ্ন (১০৭৭৫) : বিয়ের সময় মেয়ের বাবা রাগের মাথায় বেশি মোহর ধার্য করেছিল। যা পরিশোধ করা ছেলের সাধ্যের বাহিরে। বর্তমানে বিষয়টি সবাই অনুধাবন করতে পেরেছে। তাই এখন মোহর কমাতে চাচ্ছে। জানতে চাচ্ছি, এখন মোহর কমানোর কোনো সুযোগ আছে কি?

বিবাহিত নারীকে বিয়ে করলে কি কুমারী বিয়ে করতে হবে

প্রশ্ন (১০৭৭৪) : আমাদের এলাকায় প্রচলিত, যে কোনো যুবক যদি এমন নারীকে বিয়ে করে যার আগে বিয়ে হয়েছিল তাহলে তাকে আরেকটি বিয়ে করতে হবে। আর তা হবে কুমারী নারীর সাথে। জানতে চাচ্ছি, এমনকি শরিয়তের কোনো বিধান আছে?

নির্জনবাসের আগে ভিন্ন শব্দে তিন তালাক দিলে কয় তালাক হবে

প্রশ্ন (১০৭৭১) : স্বামী প্রবাসী। স্ত্রীর সাথে তার নির্জনবাস হয়নি। ফোনে সে স্ত্রীকে ভিন্ন শব্দে তিন তালাক দেয়। প্রশ্ন হল, এক্ষেত্রে তিন তালাক পতিত হবে কি?

নানির দুধ পানকারী খালাত বোনকে বিয়ে করতে পারবে কি

প্রশ্ন (১০৭৭০) : এক ব্যক্তিকে তার নানি ছোটকালে দুধ পান করিয়েছিল। বর্তমানে উক্ত ব্যক্তির সাথে তার খালাত বোনের বিয়ের আলোচনা চলছে। জানতে চাচ্ছি, এই বিয়েতে কোনো সমস্যা আছে কি?

না বলে ডিম খেলে চুরি হবে কি

প্রশ্ন (১০৭৬৯) : আমার স্বামী আমাকে পুষ্টিকর খাবার খেতে দেন না। তাই আমি তার পালা মুরগীর ডিম না বলে খেয়ে থাকি। জানতে চাচ্ছি, এটা কি চুরি হবে?

দ্বিতীয় ঘরের মেয়ে প্রথম স্বামীর মাহরাম হবে কি

প্রশ্ন (১০৭৬৮) : জনৈকা নারীর সহবাস হওয়া সত্ত্বেও প্রথম স্বামীর ঘরে কোনো সন্তান হয়নি। তালাকের পর দ্বিতীয় স্বামীর ঘরে তার এক মেয়ে সন্তান হয়। জানতে চাচ্ছি, এই মেয়ে কি তার মায়ের প্রথম স্বামীর জন্য মাহরাম হবে?

তোমার সাথে ব্রেকআপ তিনবার বললে কয় তালাক হবে

প্রশ্ন (১০৭৬৭) : কোনো স্বামী যদি দুষ্টামি করে তার স্ত্রীকে লক্ষ্য করে বলে, তোমার সাথে ব্রেকআপ, তোমার সাথে ব্রেকআপ, তোমার সাথে ব্রেকআপ। তাহলে এর দ্বারা তালাক পতিত হবে কি? হলে কয় তালাক?

জানুয়ারিতে বিয়ে হলে বর্তমানে করণীয় কী

প্রশ্ন (১০৭৬৫) : আমি হারাম সম্পর্কে লিপ্ত হয়েছি। দুই পরিবার মেনে নিয়েছে। জানুয়ারিতে বিয়ে। জানতে চাচ্ছি, এখন আমরা যদি দেখা সাক্ষাৎ করি ও কথা বলি তাহলে কি গুনাহ হবে? গুনাহ হলে এখন করণীয় কী?

আকীকা অনুষ্ঠানে দেওয়া টাকার মালিক কে হবে

প্রশ্ন (১০৭৬২) : কিছুদিন আগে আমার ছেলের আকীকার অনুষ্ঠান করি। সেখানে যারা দাওয়াত খেতে এসেছিল তাদের কেউ কেউ টাকা হাদিয়া দিয়েছিল। জানতে চাচ্ছি, উক্ত টাকা মালিক কে হবে?

৫ম দিন জবাই করে ৭ম দিন খাওয়ালে আকীকা হবে কি

প্রশ্ন (১০৭৫৯) : আমার ছেলের আকীকার জন্য দু’টি খাসী ক্রয় করেছি। আমি চাচ্ছি, ৫ম দিন খাসী দুইটি জবাই করে ফ্রিজিং করে রাখব। ৭ম দিন রান্না করে মানুষকে দাওয়াত খাওয়াবো। জানতে চাচ্ছি, এতে কি বাচ্চার আকীকা আদায় হবে?

ভয়ের কারণে তায়াম্মুম করা যাবে কি

প্রশ্ন (১০৭৫৭) : আমি গ্রামে থাকি। রাতে ঘরের বাহিরে অজু করতে যেতে ভয় লাগে। যে কারণে তাহাজ্জুদ পড়া হয় না। জানতে চাচ্ছি, আমি কি তায়াম্মুম করে তাহাজ্জুদের নামায পড়তে পারব?