আর্কাইভ

স্বামীর দুর্ব্যবহার সহ্য করলে কি আছিয়া (আ.)-এর সওয়াব লাভ হবে

প্রশ্ন (৯৮৯১) : একটি বইয়ে একটি হাদিস পেলাম, স্বামীর দেওয়া কষ্ট সহ্য করলে আল্লাহ তাআলা উক্ত স্ত্রীকে আছিয়া (আ.)-এর সওয়াব দান করবেন। জানতে চাচ্ছি, উক্ত বক্তব্য কি হাদিস?

রোযা রেখে নামায না পড়লে কি কুকুরের মত হয়

প্রশ্ন (৯৮৮৩) : একটি বইয়ে পেলাম, হাদিসে এসেছে, কেউ যদি রোযা রেখে নামায না পড়ে তাহলে সে ঐ কুকুরের মত যে, সারাদিন জিহ্বা বের করে রাখে কিন্তু কোনো খাবার পায় না। জানতে চাচ্ছি, উক্ত হাদিসটি কোন কিতাবের?

আল্লাহর পথে সামান্য সময় অবস্থান কি ক্বদরে ইবাদত করার চেয়েও উত্তম

প্রশ্ন (৯৮৭৮) : একটি বইয়ে পেলাম, আল্লাহর রাস্তায় এক মুহূর্ত অবস্থান করা হজরে আসওয়াদ সামনে নিয়ে ক্বদরের রাতে ইবাদত করার চেয়েও উত্তম। জানতে চাচ্ছি, এটা কি হাদিস?

مَوْقِفُ سَاعَةٍ فِي سَبِيلِ اللهِ হাদিসটি কি শুধু জিহাদের ক্ষেত্রে প্রযোজ্য

প্রশ্ন (৯৮৭৭) : আমি একটি বইয়ে একটি হাদিস পেলাম। হাদিসটি হল, مَوْقِفُ سَاعَةٍ فِي سَبِيلِ اللهِ خَيْرٌ مِنْ قِيَامِ لَيْلَةِ الْقَدْرِ عِنْدَ الْحَجَرِ الأَسْوَدِ। জানতে চাচ্ছি, উক্ত হাদিসটি কি শুধু জিহাদের ক্ষেত্রে প্রযোজ্য নাকি হাদিসে ফি-সাবিলিল্লাহর অর্থটি ব্যাপক?