আর্কাইভ

পুলসিরাত কি ৩০ হাজার বছরের পথ

প্রশ্ন (৯৬৭২) : একটি বইয়ে পেলাম, পুলসিরাত দূরত্ব ৩০ হাজার বছরের পথ। জানতে চাচ্ছি, এ সম্পর্কে কুরআন হাদিসের কোনো রেফারেন্স আছে কি?

নবজাতক মারা গেলে কি আসরের পরে কিছু খাওয়া যায় না

প্রশ্ন (৯৬৭০) : আমাদের গ্রামে প্রচলিত আছে যে, কারো যদি কোনো নবজাতক মারা যায় তাহলে সে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কোনো কিছু খেতে পারে না। জানতে চাচ্ছি, শরিয়তে এমন কোনো নির্দেশনা আছে কি?

সেন্ড মানি করে লাভ করলে তা সুদ হবে কি

প্রশ্ন (৯৬৬৫) : বিকাশে ক্যাশআউট খরচ অনেক। তাই মাঝে মাঝে দোকানদাররা ক্যাশআউটের বদলে তাদের নম্বরে সেন্ড মানি করতে বলে। এতে গ্রাহকের খরচ কম হয় আবার দোকানদারের কিছু লাভ হয়। জানতে চাচ্ছি, উক্ত লাভ কি সুদের অন্তর্ভুক্ত হবে?

শরিকানা চুক্তিতে নির্দিষ্ট মেয়াদ শেষ হলে শরিক বাদ দেওয়া যাবে কি

প্রশ্ন (৯৬৬৪) : আমার একটি মোবাইলের দোকান আছে। ১০ বছর আগে যখন ব্যবসা শুরু করি তখন আমার কাছে পর্যাপ্ত টাকা না থাকায় দুই ব্যক্তি থেকে ৩ লক্ষ টাকা করে ৬ লক্ষ টাকা নেই এবং তাদের সাথে চুক্তি করি যে, ১০ বছর পর তোমাদের টাকা ফিরিয়ে দেব। পাশাপাশি তাদের প্রত্যেকের জন্য ২০% করে লাভ নির্ধারণ করি। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আমি তাদের টাকা ফিরিয়ে দিতে চাচ্ছি। কিন্তু ব্যবসায় লাভ দেখে তারা টাকা নিতে চাচ্ছে না। প্রশ্ন হল, আমি কি তাদেরকে বাদ দিতে পারব?

লাভের অংক নির্ধারণ করা যাবে কি

প্রশ্ন (৯৬৬৩) : একটি প্রতিষ্ঠান ১০ জন বিনিয়োগকারী নিচ্ছে এক বছর মেয়াদে। তারা প্রত্যেকে ১ লক্ষ টাকা দিয়ে ব্যবসায় শরীক হবে। প্রতিষ্ঠান তাদেরকে প্রতিমাসে ৩০০০ টাকা করে লভ্যাংশ দিবে। এক বছর পর উক্ত টাকা প্রত্যেক বিনিয়োগকারীকে দিয়ে দিবে। জানতে চাচ্ছি, এভাবে লাভ নির্ধারণ করা কি বৈধ?

লটারি করে প্রতিমাসে একজনকে সব টাকা দেওয়া যাবে কি

প্রশ্ন (৯৬৬২) : আমরা ১০ জন বন্ধু মিলে প্রতিমাসে ২ হাজার টাকা করে জমা দেই। প্রতিমাসে লটারি হয়। লটারি যার নাম উঠে সে সব টাকা নিয়ে যায়। এভাবে প্রতিমাসে লটারি হয়। তবে একবার যে টাকা নিবে সে সবার টাকা নেওয়া শেষ হওয়ার আগ পর্যন্ত আর টাকা নিতে পারবে না। তবে তারও প্রতি মাসে টাকা জমা দিতে হবে। জানতে চাচ্ছি, এভাবে একজনকে লটারির মাধ্যমে টাকা দেওয়া যাবে কি?

যে পরিমাণ তেল নেওয়া হয়েছিল তাই কি ফেরত দিতে হবে

প্রশ্ন (৯৬৬১) : কিছুদিন আগে আমার সয়াবিন তেলের প্রয়োজন পড়ে তাই পাশের বাসা থেকে দুই লিটার তেল ধার নেই। তখন তেলের দাম ছিল ১৮০ টাকা লিটার। বর্তমানে তেলের দাম হয়েছে ২০০ টাকা লিটার। জানতে চাচ্ছি, আমাকে কি দুই লিটার তেলই ফেরত দিতে হবে নাকি টাকার হিসাব করে কিছু কম দিলেও চলবে?

মেয়েদের শরিয়ত বিরোধী পোশাক কাটলে ইনকাম হালাল হবে কি

প্রশ্ন (৯৬৬০) : আমি এক গার্মেন্টসে কাটিং মাস্টারের চাকরি করি। সেখানে মেয়েদের শরিয়ত বিরোধী পোশাক কাটাকাটি করতে হয়। জানতে চাচ্ছি, উক্ত কাজের ইনকাম কি হালাল হচ্ছে?

মুযারাবা চুক্তিতে বন্ধক রাখা যাবে কি

প্রশ্ন (৯৬৫৮) : আমি আমার এক বন্ধুকে মুযাবারা স্বরূপ ১০ লক্ষ টাকা দিয়েছি। সে টাকা নিয়ে যেন কোনো গড়মিল না করতে পারে এ জন্য আমি তার একটি জমি বন্ধক হিসেবে নিতে চাচ্ছি। প্রশ্ন হল, এভাবে মুযারাবা চুক্তিতে কোনো কিছু বন্ধক নেওয়া যাবে কি?

মিথ্যা বলে এমন কোম্পানীতে চাকরি করা বৈধ হবে কি

প্রশ্ন (৯৬৫৭) : আমি একটি ফায়ার ফাইটিং কোম্পানীতে চাকরিরত। উক্ত কোম্পানীর কাজ হল, বিভিন্ন বিল্ডিংয়ে ফায়ার ইকুইপম্যান্ট সেটিং করে দেওয়া। উক্ত কাজ পেতে অনেক সময় তারা মিথ্যা বলে থাকে। তবে আমার দায়িত্ব শুধু ফায়ার ইকুইপম্যান্টগুলো যথাযথভাবে সেটিং করা হয়েছে কিনা তা যাচাই করা। জানতে চাচ্ছি, আমার ইনকাম কি বৈধ হবে?

মালিকানা সমান হলে লভ্যাংশ কমবেশ করা যাবে কি

প্রশ্ন (৯৬৫৬) : আমরা দুই বন্ধু মিলে সমান টাকা দিয়ে একটি মাইক্রোবাস কিনেছি। আমি গাড়ি চালঅতে পারি, তাই এভাবে চুক্তি করেছি যে, প্রতিমাসে যা লাভ হবে তা থেকে আমি নিব ৬০% আর সে নিবে ৪০%। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করা বৈধ হবে কি?