আর্কাইভ

আকিকার জন্য কি অনুষ্ঠান করতে হবে

প্রশ্ন (৭৮৫৪) : আমার একটি ছেলে হয়েছে। আমি তার আকিকা করতে চাচ্ছি। এখন কি আমাকে আকিকার জন্য অনুষ্ঠান করে মানুষকে দাওয়াত দিতে হবে না ঘরের মধ্যে ব্যবস্থা করে নিলেই চলবে?

অঙ্গ প্রকাশ পাওয়ার আগে ডিএনসি করার দ্বারা কি ইদ্দত পূর্ণ হবে

প্রশ্ন (৭৮৪৬) : জনৈকা মহিলার স্বামী মারা যাওয়ার দশ দিনের মাথায় ডিএনসি করতে হয়েছে। বাচ্চার তখনো কোন অঙ্গ প্রকাশ পায়নি। এ মহিলার কি ইদ্দত শেষ হয়েছে?

হালাল ও হারাম মালের মালিকের চাকরি করা বৈধ কি

প্রশ্ন (৭৮৪৪) : আমি জার্মানে থাকি। এখানে যে মালিকের অধীনে চাকরি করি তার হালাল ও হারাম উভয় ধরণের ব্যবসা রয়েছে। হালাল ব্যবসার অন্যতম হল, সামুদ্রিক মাছের ব্যবসা। আর হারাম ব্যবসা হল, শুকরের মাংসের ব্যবসা। প্রশ্ন হল, এমন মালিকের চাকরি করা কতটুকু শরিয়ত সম্মত?

হারাম মালের উপর যাকাত আসবে কি

প্রশ্ন (৭৮৪৩) : আমাদের এলাকার এক ব্যক্তি সুদী ব্যবসার সাথে জড়িত। তার মূলধন আছে এক লক্ষ টাকা। আর সুদ থেকে প্রাপ্ত টাকার পরিমাণ হল দুই লক্ষ। সে বর্তমানে এই তিন লক্ষ টাকার মালিক, যা তার প্রয়োজন অতিরিক্ত। জানতে চাচ্ছি, তার উপর কিভাবে যাকাত আবশ্যক হবে?

স্বামী নির্যাতন করলে তালাক চাওয়া যাবে কি

প্রশ্ন (৭৮৩৯) : আমার স্বামী আমার উপর অনেক নির্যাতন করে যা, সহ্য করার মত না। আমার পরিবার থেকে তালাক দেওয়ার জন্য চাপ দেওয়া হলে সে তওবা করে এবং বলে ভালো হয়ে যাবে। কিন্তু কিছুদিন পর আবার আগের অবস্থায় ফিরে যায়। প্রশ্ন হল, এমতাবস্থায় আমি কি স্বামীর কাছে তালাক চাইতে পারব? স্বামী তালাক দিতে না চাইলে আমি কী করতে পারি?

স্বপ্নের কারণে কোন সাহাবীর কবর স্থানান্তর করা হয়েছিল

প্রশ্ন (৭৮৩৮) : আমি একটি বইয়ে পড়লাম, একজন সাহাবী জনৈক ব্যক্তিকে স্বপ্নে দেখিয়েছিল যেন তার কবর স্থানান্তর করা হয়। কারণ তার কবরে পানি ঢুকছিল। জানতে চাচ্ছি, সেই সাহাবীর নাম কী?

স্ত্রীর সাথে জোরপূর্বক সহবাস করলে কাফফারা আসবে কি

প্রশ্ন (৭৮৩৭) : আমার এক বন্ধু রমজান মাসে ধৈর্য্য ধারণ করতে না পেরে তার স্ত্রীর সাথে সহবাস করে ফেলে। তার স্ত্রী সহবাসে রাজি ছিল না। সে জোর করেই স্ত্রীর সাথে সহবাস করে ফেলে। প্রশ্ন হল, এ কারণে কি কাফফারা আবশ্যক হবে?