আর্কাইভ

নাবালেগের তালাক বাবা দিলে হবে কি

প্রশ্ন (৭৫৯২) : আমাদের গ্রামে দুইটা ছোট বাচ্চার মাঝে তাদের বাবা-মা বিয়ে দিয়ে রেখেছে। এখন দুই পরিবারের মাঝে মনোমালিণ্য হওয়ায় ছেলের বাবা ছেলের পক্ষ থেকে তালাক দিয়ে দিয়েছে। জানতে চাই, এই তালাক কি কার্যকর হয়েছে?

নাবালেগ ছেলের পক্ষ থেকে মা তালাক দিলে কি তা কার্যকর হবে

প্রশ্ন (৭৫৯১) : দুটি পরিবারের মিলমিশ থাকার কারণে তারা তাদের নাবালেগ ছেলে-মেয়েকে বিবাহ দিয়েছে। পরবর্তীতে তাদের মাঝে কোন সমস্যা হওয়ার কারণে ছেলের মা ছেলের পক্ষ থেকে মেয়েকে তালাক দিয়েছে। এখন আবার তাদের মাঝে মিলমিশ হয়েছে। তারা আবার ঐ বিবাহ বহাল রাখতে চায়। তারা এখন কী করবে?

নাপাকির স্থান চিনতে না পারলে করণীয় কী

প্রশ্ন (৭৫৯০) : আমার লুঙ্গির নিচের দিকে বাচ্চার পেশাব লেগে যায়। পরে তা শুকিয়েও যায়। এখন কোন জায়গায় নাপাক লেগেছে তা বুঝতে পারছি না। এক্ষেত্রে আমার করণীয় কী?

গলার ভেতরে অনিচ্ছাকৃত মশা ঢুকে গেলে কাফফারা দিতে হবে কি

প্রশ্ন (৭৫৮২) : আজকে দুপুরে রোজা অবস্থায় আমার গলার ভেতরে একটি মশা ঢুকে গিয়েছে। এটা নিয়ে আমি চিন্তিত আছি। আমার কি কাযা কাফফারা উভয়টিই করতে হবে?

ক্লাসে ঠিকমত না পড়িয়ে প্রাইভেটে ভাল করে পড়ানো যাবে কি

প্রশ্ন (৭৫৮০) : আমি কিছু স্টুডেন্ট পড়াই। আমাদের এখানে সাধারণত যারা প্রাইভেট পড়ায় তারা স্কুলের ক্লাসে ভাল করে পড়ায় না। যাতে করে স্টুডেন্টরা ক্লাসের পরে তাদের কাছে প্রাইভেট পড়ে। আর প্রাইভেটে তারা খুব ভাল করে পড়ায়। এতে প্রাইভেট টিচার হিসেবে তার নামধাম হয় এবং ছাত্রও বেশি পায়। এমতাবস্থায় আমি যদি ‍এমন করতে চাই তাহলে কি তা জায়েয হবে?

কুরবানির মহিষের ক্ষেত্রে তার বয়স কি গরুর মত হতে হবে

প্রশ্ন (৭৫৭৮) : আমরা এ বছর মহিষ কুরবানি দেওয়ার নিয়ত করেছি। সে লক্ষে ২০ মাস বয়সী একটি মহিষ ক্রয় করেছি। কিন্তু এক আলেম বললেন, মহিষ কুরবানি দিতে হলে গরুর মত তারও দুই বছর পূর্ণ হতে হবে। এখন আমাদের করণীয় কী?

কুরবানির অংশ পারিশ্রমিক হিসেবে দিয়ে ফেললে করণীয় কী

প্রশ্ন (৭৫৭৭) : আপনাদের ওয়েবসাইট থেকে জানতে পারলাম যে, কুরবানির পশুর কোন অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েয নেই। আমরা তো পিছনে এমন করে ফেলেছি। এখন আমরা কী করব?