আর্কাইভ

নানার সম্পত্তিতে নাতীগণ মিরাস পাবে কি

প্রশ্ন (৭৪৯৫) : আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে। আমার ছোট এক ভাই এবং মা আছেন। বাবার রেখে যাওয়া কিছু জমি আছে। আমার চার ছেলে। আমি জানতে চাই, আমার ছেলেরা কি আমার বাবার জমি থেকে মিরাস পাবে? আমি কি আমার অংশ ছেড়ে দিলে বা না নিলে গুনাহগার হব? পূর্বে দুইবার আমাদের জমি বিক্রয় হয়েছে। তখন আমি কোনো টাকা নেইনি। এখন এ বিষয়ে জানালে উপকৃত হব। উল্লেখ্য, আমার স্বামী বলেছেন, আমাদের ছেলেরা নাকি আমার বাবার জমির হকদার। এটা কি সঠিক?

লাভ অনির্দিষ্ট ও মূলধন স্থিতিশীল থাকার শর্তে মুদারাবা চুক্তি করা জায়েয আছে কি

প্রশ্ন (৭৪৯৪) : কোনো ব্যক্তি ব্যবসার নিয়তে অপরকে কিছু টাকা দিয়ে বলল, আমাকে মুনাফা দিতে হবে না বরং আমার সংসারের খরচাদি দিতে হবে এবং মূলধনও পরিশোধ করতে হবে। তা শরিয়ত মোতাবেক বৈধ হবে কিনা?

বেশি দামে বিক্রি করার জন্য খাদ্য জমিয়ে রাখা যাবে কি

প্রশ্ন (৭৪৯৩) : কোল্ডস্টোরে জমাকৃত আলু বেশি দামে বিক্রির জন্য অপেক্ষা করা যাবে কি? বছরের মাঝামাঝি একটা সময় ধরে তখন যা দাম হবে সেটাতে বিক্রি করা যাবে কি?

লাইসেন্স বিক্রি করা জায়েয আছে কি

প্রশ্ন (৭৪৯২) : আমি ঔষধ ফার্মেসির মালিক। আমাদের এলাকার বড় একটি বাজারে ফার্মেসি দেওয়ার জন্য একটি লাইসেন্স বানাই। কেননা বড় বাজারে ফার্মেসী করতে লাইসেন্স আবশ্যক। সরকারিভাবে যে কোনো সময় চেক আসার সম্ভাবনা থাকে। কিন্তু যে কোনো কারণে বড় বাজার থেকে ফার্মেসীটি ছোট বাজারে নিয়ে আসি, যেখানে চেক আসার সম্ভাবনা নেই। এখানে আর লাইসেন্সের প্রয়োজন নেই। অনেক ফার্মেসীওয়ালা লাইসেন্সটি বিক্রি করতে বলছে। এটা এখন আমার কাছে থাকাটা অনর্থক। কোনো কাজে আসছে না। আর আমার টাকারও প্রয়োজন। তাই জানার বিষয় হলো এই লাইসেন্স কারো কাছে বিক্রি করতে পারব কি?

মালিকের অনুমতি ছাড়া তার সামানা থেকে ক্ষতিপূরণ আদায় করা যাবে কি

প্রশ্ন (৭৪৯১) : আমার বাড়িতে এক ব্যক্তি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকত। একদিন পুলিশ এসে দরজা ভেঙ্গে তাকে ধরে নিয়ে যায়। জানা গেছে সে মাদক-ব্যবসায়ী ছিল। এলাকায় কেউ তাকে চিনে না। পুলিশ তাকে কোথায় নিয়ে গেছে তাও জানা নেই। উক্ত ফ্ল্যাটে তার কিছু মাল-সামানা আছে। তার কারণে পুলিশ কর্তৃক আমার ফ্ল্যাটটিতে কিছু ক্ষয় ক্ষতি হয়েছে। প্রশ্ন হলো, আমি তার মাল-সামানা বিক্রয় করে ক্ষয়ক্ষতি ও ভাড়া উসুল করতে পারব কি? আর বিক্রয় করতে না পারলে কত দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে জানালে উপকৃত হব?

মানিচেঞ্জের ব্যবসা করা জায়েয আছে কি

প্রশ্ন (৭৪৯০) : মানিচেঞ্জের ব্যবসা অর্থাৎ এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রা দ্বারা কিছু কম-বেশির সাথে পরিবর্তন করা, এমনিভাবে দেশীয় মুদ্রাকে দেশি মুদ্রার বিনিময়ে পরিবর্তনের শরয়ি হুকুম কী?

সমিতির কোনো সদস্যের অসম্মতিতে তার টাকা জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যাবে কি

প্রশ্ন (৭৪৮৮) : এক ব্যক্তি সমিতির এ শর্ত পালনের অঙ্গীকার করে সমিতির সদস্য হয়েছে যে, সঞ্চিত টাকার লভ্যাংশের ৩০% জনকল্যাণ খাতে খরচ হবে। কিন্তু দেখা গেল লভ্যাংশের টাকা বণ্টনের সময় উল্লিখিত ব্যক্তি লভ্যাংশের ৩০% টাকা জনকল্যাণমূলক খাতে দিতে চাচ্ছে না। এমতাবস্থায় ওই ব্যক্তির লভ্যাংশের ৩০% টাকা তার অসম্মতিতে জনকল্যাণমূলক কাজে খরচ করা যাবে কি?

ইন্স্যুরেন্স কোম্পানি সদস্য জায়েয আছে কি

প্রশ্ন (৭৪৮৬) : একটি ইন্স্যুরেন্স কোম্পানির সদস্য হতে হলে ১৫ বছর পর্যন্ত প্রত্যেক বছর জমা দিতে হবে ৮৬২০ টাকা। পাঁচ বছর পর বা দুই বছর পর পর ১৫ হাজার টাকা করে বোনাস দেবে। ১৫ বছর পর ২ লক্ষ ৪০ হাজার টাকা দেবে। জানার বিষয় হলো উক্ত ইন্স্যুরেন্স কোম্পানির কার্যক্রম কি শরিয়তসম্মত?

অংশীদারির ভিত্তিতে কোনো জিনিস ক্রয় করার পর পর্যায়ক্রমে একজনকে জিনিসটির মালিক বানিয়ে দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৪৮৫) : যায়েদ জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজি গাড়ি কেনার ইচ্ছা করে। কিন্তু তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় সে আবু বকরকে সিএনজি কেনায় শরিক করে এ শর্তে যে, তাকে ভাড়ার অর্ধেক দৈনিক বা মাসিক হিসেবে দেওয়া হবে। এই চুক্তি শরিয়ত মোতাবেক কি না? যদি আবুবকর বলে যে, এত দীর্ঘ সময় টাকা ব্যস্ত রাখা আমার পক্ষে সম্ভব নয়। তাই দৈনিক ভাড়ার অংশ পরিমাণ মূলধন থেকে যাবে। যেদিন মূলধন পরিশোধ হয়ে যাবে সেদিন যায়েদ সম্পূর্ণ সিএনজির মালিক হয়ে যাবে। এ চুক্তিটি কি শরিয়তসম্মত?

ইন্স্যুরেন্সের বিধান কী

প্রশ্ন (৭৪৮৩) : শরিয়তের পরিভাষায় ইন্স্যুরেন্স শব্দের শাব্দিক এবং পারিভাষিক অর্থ কী? প্রচলিত ইন্স্যুরেন্সের পাশাপাশি আমাদের দেশে যে ইসলামী ইন্স্যুরেন্স পদ্ধতি চালু আছে তা কতটা শরিয়তসম্মত?

অংশীদারি ব্যবসায় ক্ষয়ক্ষতির দায়িত্ব কি সকল অংশীদারকে গ্রহণ করতে হবে

প্রশ্ন (৭৪৮২) : আমি একজন কাপড় ব্যবসায়ী। বহুদিন যাবৎ এ ব্যবসায় নিয়োজিত। ব্যাংকের সাথে লেনদেন করি না সুদের সম্পৃক্ততার ভয়ে। একজন চাকরিজীবী অবসরপ্রাপ্ত পরবর্তী পেনশনের কিছু টাকা লাভ-ক্ষতির অংশীদারির ভিত্তিতে আমার ব্যবসায় বিনিয়োগ করেন। ৫/৬ বছর ব্যবসার লভ্যাংশ তাকে দেওয়া হয়। একদিন রাতে অগ্নিকাণ্ডে ব্যবসার সমস্ত সম্পদসহ অন্যান্য গচ্ছিত সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। দোকানের কর্মচারী জানে বেঁচে গেলেও ছাই-কয়লা ছাড়া কিছুই বাকি নেই। এমতাবস্থায় ঐ লোকটি কি আমার কাছে টাকা পাবেন? শরিয়তের রায়ের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমাদের দুজনকে শরিয়তের রায় জানিয়ে বাধিত করবেন।

ইসলামি শরিয়তে মিলাদ-কিয়ামের বিধান কি

প্রশ্ন (৭৪৭৯) : আমাদের এলাকার মসজিদে একদল লোক মিলাদ-কিয়াম করে। আরেকদল লোক তাদের এই কাজকে শরিয়ত বিরোধী আখ্যা দিয়ে তাদের বিরোধিতা করে। এমনকি এই ঘটনা হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছে। এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এ ব্যাপারে শরিয়তের সঠিক সমাধান জানিয়ে আমাদেরকে বাধিত করবেন।

নারী নেতৃত্ব জায়েয কি

প্রশ্ন (৭৪৭৮) : বর্তমান সমাজে নারীরা সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নেতৃত্বের ক্ষেত্রে তাদের অগ্রে রাখা যাবে কি? ইসলাম এ ব্যাপারে কী বলে?

হিন্দুদের হোলি উৎসবে মুসলমানরা অংশগ্রহণ করতে পারবে কি

প্রশ্ন (৭৪৭৭) : আমার কিছু বন্ধু প্রতি বছর হিন্দু সম্প্রদায়ের হোলি উৎসবে অংশগ্রহণ করে। তাদেরকে নিষেধ করলে বলে, আমরা শুধু দেখার জন্য যাই। এখন আমার প্রশ্ন হল, তাদের এই অংশগ্রহণ শরিয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ?

গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করা ইসলাম সমর্থন করে কি

প্রশ্ন (৭৪৭৬) : আমাদের এলাকার এক লোক একটি ইসলামিক রাজনৈতিক দল থেকে নির্বাচনে দাঁড়িয়েছে। এখন আমার জানার বিষয় হল, নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে ইসলামী শরিয়তের দৃষ্টিভঙ্গি কী?