আর্কাইভ

সাহাবারা একা একা কুরবানি দিতেন না ভাগে কুরবানি দিতেন

প্রশ্ন (৬৮৭৪) : আমাদের সমাজে বর্তমানে কুরবানি দেওয়ার দুটি নিয়ম চালু আছে। ভাগে অথবা একা একা। ভাগে দিলে সাত জন দেয়। আমার জিজ্ঞাসা হল, সাহাবারা কি এভাবে উভয় পদ্ধতিতে কুরবানি দিয়েছেন?

যৌথ পরিবারে থাকলে কি সন্তানের রোজগারের মালিক পিতা হয়

প্রশ্ন (৬৮৭১) : এক ব্যক্তি বললেন, সন্তান যতদিন বাবা-মায়ের সাথে যৌথ পরিবারে থাকবে ততদিন পর্যন্ত পিতা সন্তানের উপার্জনের মালিক হবে। এই কথাটি কি সঠিক?

যৌথসংসার থেকে কি একটি বকরি কুরবানি করা যথেষ্ট হবে

প্রশ্ন (৬৮৭০) : বাবার মৃত্যুর পর আমরা তিন ভাইবোন ও মা একসাথে থাকি। আগেও আমরা একসাথে থাকতাম। বাবার সম্পত্তি এখনো বণ্টিত হয়নি। এমতাবস্থায় আমরা একটা ছাগল কুরবানি করলে যথেষ্ট হবে কি?

রাস্তায় গাড়ি নষ্ট হলে তার ভাড়া দিতে হবে কি

প্রশ্ন (৬৮৬৩) : আমি নোয়াখালী যাওয়ার জন্য চার হাজার টাকায় একটি প্রাইভেট কার ঠিক করেছি। কুমিল্লা গিয়ে কারটি নষ্ট হয়ে যায়। এটি ঠিক করতে অনেক সময় লাগবে শুনে আমি বাসে করে নোয়াখালী চলে গিয়েছি। এখন কি আমাকে প্রাইভেট কারের ভাড়া পরিশাধ করতে হবে?

শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে গিয়ে আসলে কি মুকীম হয়ে যাবে

প্রশ্ন (৬৮৬০) : আমার বাড়ি নোয়াখালি। আমার শ্বশুর বাড়ি লক্ষীপুর। আমি ঢাকায় চাকরি করি। এখন আমি যদি প্রথমে লক্ষীপুর যাই এরপর কিছু সময়ের জন্য নিজ বাড়ি থেকে ঘুরে আসি তখন আমি কি লক্ষীপুরে মুসাফির থাকব না মুকীম হয়ে যাব?

সম্পদ গড়ার উদ্দেশ্যে ফ্ল্যাট কিনলে তার উপর যাকাত আসবে কি

প্রশ্ন (৬৮৫৮) : আমি একটি ফ্ল্যাট কিনেছি। কেনার সময় তাতে থাকার জন্যই কিনেছি। কিন্তু এখন প্রয়োজনে তা বিক্রি করে দিব। ইতিমধ্যেই আমার যাকাত বর্ষ পূর্ণ হয়েছে। এখন কি আমার যাকাতের হিসেবের মধ্যে এই ফ্ল্যাটটিও অন্তর্ভুক্ত হবে?

সাহু সেজদার সময় মাসবুক কি ইমামের সাথে সালাম ফেরাবে

প্রশ্ন (৬৮৫৭) : নামাজের মধ্যে ইমামের কোন ভুল হলে তিনি তো সাহু সেজদা দিবেন। আর সাহু সেজদা দেওয়ার আগে তিনি সালাম ফেরাবেন। প্রশ্ন হল, এ ক্ষেত্রে মাসবুকও কি সালাম ফেরাবে?

সিগারেট বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৬৮৫৬) : আমার দোকান হল মুদি দোকান। এখানে মানুষজনের সিগারেটের প্রতি অধিক আগ্রহ থাকার কারণে আমি চাচ্ছি, দোকানে সিগারেট বিক্রি করব। এটা কি জায়েয হবে?