আর্কাইভ

তুমি স্বাধীন বলার দ্বারা তালাক হবে কি

প্রশ্ন (৫০৫৫) : আমাদের এলাকার এক ব্যক্তির সাথে কিছুদিন আগে তার স্ত্রীর ঝগড়া হয়। তার স্ত্রী বলে, আমি বাপের বাড়ি চলে যাব। সে কথার প্রেক্ষিতে তার স্বামী বলে, তুমি তো স্বাধীন। যা মনে চায় করতে পার। জানতে চাচ্ছি, স্বামীর উক্ত কথার দ্বারা তালাক হবে কি? উল্লেখ্য, স্বামীর তালাক দেওয়ার কোনো নিয়ত ছিল না।

তন্ত্র-মন্ত্রে বিশ্বাস করা যাবে কি

প্রশ্ন (৫০৫৩) : তন্ত্র-মন্ত্রে বিশ্বাস করা শরিয়তের দৃষ্টিতে বৈধ হবে কি? অনেক সময় দেখা যায় তন্ত্রের মাধ্যমে বিভিন্ন কাজ সিদ্ধ হতে। সেটির ব্যাখ্যা কী হতে পারে?

ত্যাজ্যপুত্র বলতে কিছু আছে কি

প্রশ্ন (৫০৫২) : বর্তমান সমাজে ত্যাজ্যপুত্র করার একটি প্রবণতা দেখা যায়। জানতে চাচ্ছি, ইসলামি শরিয়তে ত্যাজ্যপুত্র বলতে কোনো টার্ম আছে কি?

তোর সাথে সংসার করব না বললে তালাক হবে কি

প্রশ্ন (৫০৫১) : জনৈক ব্যক্তি তার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে বলে, তোর সাথে আমি আর সংসার করব না। তবে এ কথা বলার সময় তার কোনো নিয়ত ছিল না। জানতে চাচ্ছি, এর দ্বারা কি তালাক হবে?

ম্যাডামের দিকে তাকানো যাবে কি

প্রশ্ন (৫০৪৮) : আমি ভার্সিটিতে পড়ি। স্যারদের পাশাপাশি ম্যাডামরাও আমাদের ক্লাস নিয়ে থাকেন। ম্যাডামরা যখন লেকচার দেন তখন তাদের দিকে তাকানো যাবে কি? কারণ, লেকচার চলা অবস্থায় তাদের দিকে না তাকালে তারা মাইন্ড করেন।

মোঁচ রাখা যাবে কি

প্রশ্ন (৫০৪৬) : শরিয়তের দৃষ্টিতে মোঁচ রাখা যাবে কি? নাকি পুরো কেটে ফেলতে হবে?

মেয়েরা পিতার ঘরের মিরাছ পাবে কি

প্রশ্ন (৫০৪৫) : আমাদের এলাকার রীতি হল, পিতার ঘরের মিরাছ মেয়েরা পায় না। মেয়েদেরকে শুধু জমি জমা থেকে মিরাছ দেওয়া হয়। জানতে চাচ্ছি, এটি কতটুকু শরিয়ত সম্মত?

মেয়েরা কি অস্থায়ী সম্পদের মিরাছ পায় না

প্রশ্ন (৫০৪৪) : আমাদের এলাকায় নিয়ম হল, মেয়েরা শুধু তার পিতার স্থায়ী সম্পদের মিরাছ পায়। অস্থায়ী সম্পদের মিরাছ পায় না। জানতে চাচ্ছি, এ ব্যাপারে শরিয়তের নির্দেশ কী?

মাসআলা বুঝানোর সময় তালাক বললে তালাক হবে কি

প্রশ্ন (৫০৪৩) : কিছুদিন আমি আমার স্ত্রীকে তালাকের মাসআলা বুঝানোর সময় এভাবে বলি, ধর, আমি তোমাকে তালাক দিলাম। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা তালাক হবে কি? উল্লেখ্য, আমার তালাকের কোনো নিয়ত ছিল না।

মান্নতের কুরবানী করলে ওয়াজিব কুরবানী আদায় হবে কি

প্রশ্ন (৫০৪২) : আমার চাচার উপর কুরবানী ওয়াজিব। তিনি মান্নত করেছেন যে, একটি ছাগল কুরবানী করবেন। জানতে চাচ্ছি, কুরবানীর দিন মান্নতের ছাগল কুরবানী দিলে ওয়াজিব কুরবানী আদায় হবে কি?

মাংস ভাগকারীকে মাংস দ্বারা পারিশ্রমিক দেওয়া যাবে কি

প্রশ্ন (৫০৪১) : আমরা সাত শরিকে কুরবানী দিয়ে থাকি। আমার গাড়ির ড্রাইভার আমাদের কুরবানীর মাংস ভাগ করে দিয়ে থাকে। জানতে চাচ্ছি, সেই কুরবানীর মাংস থেকে তাকে তার পারিশ্রমিক দেওয়া যাবে কি?

মুক্ত করে দিলাম বললে তালাক হবে কি

প্রশ্ন (৫০৪০) : স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে এক ব্যক্তি একবার বলে, আমি তোমাকে মুক্ত করে দিলাম। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা তালাক হবে কি? উল্লেখ্য, উক্ত ব্যক্তির তালাকের কোনো নিয়ত ছিল না।

ব্যবসার গরুর কারণে কুরবানী আবশ্যক হবে কি

প্রশ্ন (৫০৩৭) : আমার চাচার পাঁচটি গরু আছে। যেগুলো তিনি কুরবানীর সময় বিক্রি উদ্দেশ্যে ক্রয় করেছেন। সেই পাঁচটি গরুর বর্তমান দাম প্রায় ছয় লক্ষ টাকা। জানতে চাচ্ছি, সেই গরুগুলোর মূল্যের উপর কুরবানী আবশ্যক হবে কি?