আর্কাইভ

টিভি দেখা অবস্থায় জিকির করা যাবে কি

প্রশ্ন (৪৬১৩) : আমি বিভিন্ন বইয়ে পড়েছি যে, জিকিরের অনেক ফজিলত রয়েছে। এ কারণে সবসময় জিকিরের সাথে থাকার চেষ্টা করি। আমার বাসায় টিভি আছে। আমি জানতে চাচ্ছি, টিভি দেখা অবস্থায় জিকির করা যাবে কি?

কাস্টমসের জব্দকৃত পণ্য ক্রয় করা যাবে কি

প্রশ্ন (৪৬১১) : কাস্টমস কর্তৃক বিভিন্ন সময় অবৈধভাবে আমদানিকৃত পণ্য জব্দ করা হয়। সেই পণ্যগুলো মাঝে মাঝে কাস্টমসের কিছু কর্মকর্তার মাধ্যমে স্বল্প দামে বিক্রি করা হয়। জানতে চাচ্ছি, সেই পণ্যগুলো ক্রয় করা বৈধ হবে কি?

কোলাকুলির সময় চুম্বন করা যাবে কি

প্রশ্ন (৪৬১০) : আরব কান্ট্রিগুলোতে দেখা যায়, পরস্পরের সাক্ষাতে কোলাকুলির সময় বা এমনিতেই একে অপরকে চুম্বন করে থাকে। জানতে চাচ্ছি, এটি কি শরিয়ত সম্মত?

কাস্টমসে জব্দকৃত পণ্য স্বল্প মূল্যে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৪৬০৯) : আমি কাস্টমসে চাকরি করি। সেখানে বিভিন্ন সময় অবৈধভাবে আনা বিভিন্ন ধরণের পণ্য জব্দ করা হয়। জানতে চাচ্ছি, সেই পণ্যগুলো স্বল্প মূল্যে অন্যের কাছে বিক্রি করা যাবে কি?

কাস্টমসে ঘুষ দিয়ে আনা পণ্যের বিধান কী

প্রশ্ন (৪৬০৭) : আমি বিদেশ থেকে বিভিন্ন জিনিস এনে দেশে বিক্রি করি। সরকারি ট্যাক্স থেকে বাঁচার জন্য কাস্টমসের কিছু ব্যক্তিকে ঘুষ দিলে তারা ট্যাক্স ছাড়াই পণ্য খালাস করে দেয়। জানতে চাচ্ছি, এ জাতীয় পণ্য বিক্রি করলে উপার্জিত অর্থ হালাল হবে কি?

ইমামের পিছনে তাশাহুদ না পড়লে কি নামাজ নষ্ট হয়ে যাবে

প্রশ্ন (৪৬০৬) : আমি একদিন জামাআতে নামাজ পড়া অবস্থায় শেষ বৈঠকে তাশাহুদ পড়িনি। নামাজ শেষে সাহু সেজদাও করিনি। আমার প্রশ্ন হল, সাহু সেজদা না দেওয়ার কারণে কি আমার সেদিনের নামাজ নষ্ট হয়ে গিয়েছিল?

আবু বকর (রা.) কি রাসূল (সা.)-এর কবরে জীবিত থাকা অস্বীকার করেছেন

প্রশ্ন (৪৬০৪) : আমি শুনেছি, আহলে সুন্নত ওয়াল জামাআতের আকীদা হল, রাসূল (সা.) কবরে জীবিত আছেন। কিছুদিন আগে এক ব্যক্তিকে বলতে শুনলাম, রাসূল (সা.) কবরে মৃত। এটি আবু বকর (রা.)-এর মত। সে বুখারির একটি হাদিস দ্বারা দলিল পেশ করে। আমার প্রশ্ন হল, আবু বকর (রা.) কি আসলেই বিষয়টি অস্বীকার করতেন?

আজানে শাহাদাতের সময় কি আঙ্গুলে চুমু খেতে হয়

প্রশ্ন (৪৬০৩) : জনৈক ব্যক্তিকে দেখলাম, মুয়াজ্জিন সাহেব যখন أشهد أن محمدا رسول الله বললেন, তখন তিনি বৃদ্ধাঙ্গুলে চুমু খেয়ে চোখে মুছলেন। আজান শেষে এর কারণ তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, উক্ত কাজের দ্বারা রাসূল (সা.)-এর শাফায়াত লাভ হয়। আমার প্রশ্ন হল, উক্ত আমলের কোনো দলিল আছে কি?

আখিরাতে হস্তমৈথুনের শাস্তি থেকে বাঁচার কোনো পন্থা আছে কি

প্রশ্ন (৪৬০২) : আমার এক বন্ধু হস্তমৈথুনে অভ্যস্ত। কিছুদিন আগে হস্তমৈথুনের শাস্তি সম্পর্কে অবগত হয়। এখন সে পরিপূর্ণভাবে তা ত্যাগ করেছে। সে জানতে চাচ্ছে, হস্তমৈথুনের শাস্তি থেকে আখিরাতে বাঁচার কোনো পন্থা আছে কি?

অভিভাবক না থাকলে কি বিয়ে হয় না

প্রশ্ন (৪৬০১) : আমার ও আমার ওয়াইফের মাঝে বিয়ের আগে ভালোবাসার সম্পর্ক ছিল। বিয়ে বহির্ভুত প্রেম নিষিদ্ধ বলে আমরা দুইজন সাক্ষীর উপস্থিতিতে পরিবারকে না জানিয়েই বিয়ে করে নেই। কিছুদিন আগে আমার ওয়াইফের এক আত্মীয় বলল, তোমাদের বিয়ে শুদ্ধ হয়নি। কারণ, বিয়েতে ওলীর অনুমতি শর্ত। এখন আমার প্রশ্ন হল, তার বক্তব্য কি সঠিক?

النِّسَاء ‌حبالة ‌الشَّيْطَان- এটি কি হাদিস

প্রশ্ন (৪৫৯৯) : কিছুদিন আগে একটি বই পড়তে গিয়ে দেখলাম, নারীদের সম্পর্কে আলাচনা করতে গিয়ে একটি হাদিস লেখা হয়েছে। হাদিসটি হল, النِّسَاء ‌حبالة ‌الشَّيْطَان। জানতে চাচ্ছি, এটি কি আসলেই হাদিস?

ইমাম সাহেব মেহরাবে না দাঁড়ালে কোন সমস্যা হবে কি

প্রশ্ন (৪৫৯৮) : আমাদের মসজিদে ইমাম সাহেব সাধারণ মেহরাব থেকে এক কাতার পেছনে দাঁড়ান। তবে জুমার দিন মেহরাবে দাঁড়ান। প্রশ্ন হল, এই যে ইমাম সাহেব এক কাতার পেছনে দাঁড়াচ্ছেন এতে কোন সমস্যা আছে কি?

বৃদ্ধরা কি সেজদার সময় জমিনে হাত লাগাতে পারবে

প্রশ্ন (৪৫৯৭) : আমার জানা আছে যে, সেজদায় যাওয়ার সময় জমিনে আগে হাঁটু লাগাতে হয়। কিন্তু আমার দাদা বৃদ্ধ। তার আগে হাঁটু লাগাতে কষ্ট হয়। তিনি কি আগে হাত রাখতে পারবেন?