ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

কলেজে অজুর ব্যবস্থা না থাকলে করণীয় কী

প্রশ্ন (৮৭৩০) : আমি যে কলেজে পড়ি সেখানে পর্দা রক্ষা করে অজুর কোনো ব্যবস্থা নেই। কলেজে থাকাকালীন যোহরের ওয়াক্ত হয়ে যায়। বাসায় আসতে আসতে আসর হয়ে যায়। সকালে বাসা থেকে অজু করে গিয়ে এত দীর্ঘক্ষণ অজু রাখাও সম্ভব নয়। জানতে চাচ্ছি, আমার এখন করণীয় কী?

মানুষের কাছে যা চাওয়া হয় তা কি আল্লাহর কাছে চাওয়া যায় না

প্রশ্ন (৮৭২৪) : কিছু মানুষকে বলতে শুনি, মানুষের কাছে যে সকল জিনিস চাওয়া যায় বা চাওয়া হয় সে সকল জিনিস আল্লাহর কাছে চাওয়া যায় না। জানতে চাচ্ছি, আসলেই কি এমন জিনিস আল্লাহর কাছে চাওয়া যায় না?

দরূদ পাঠের জন্য কি অজু জরুরি

প্রশ্ন (৮৭২২) : কিছুদিন আগে এক ব্যক্তিকে বলতে শুনলাম, অজু ছাড়া দরূদ পাঠ করা আদবের খেলাফ। জানতে চাচ্ছি, দরূদ পাঠের জন্য কি অজু করতেই হবে?

হিন্দু ব্যক্তির রক্ত গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৮৭১৮) : আমার বড় ভাইয়ের শরীরে রক্ত দিতে হবে। তার এক হিন্দু কলিগ স্বেচ্ছায় রক্ত দিতে চাচ্ছেন। প্রশ্ন হল, হিন্দু ব্যক্তির রক্ত গ্রহণ করা যাবে কি? অথচ কুরআনে মুশরিকদেরকে অপবিত্র বলা হয়েছে।

ভেজষ ওষুধ সেবন করা যাবে কি

প্রশ্ন (৮৭১৬) : বর্তমানে বিভিন্ন কোম্পানী ভেজষ ওষুধ তৈরি করে থাকে। জানতে চাচ্ছি, উক্ত ওষুধ সেবনে শরয়ি কোনো নিষেধাজ্ঞা আছে কি?