ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

কোনো নারীর বয়ান শোনা যাবে কি

প্রশ্ন (৭৯৯৫) : একজন নারী আলেমা ইউটিউব চ্যানেলে ধর্মীয় বয়ানের অডিও আপলোড করেন। জানতে চাচ্ছি, পুরুষ হয়ে কোনো নারীর বয়ান শোনা শরিয়তের দৃষ্টিতে বৈধ হবে কি?

কুরআনে গিলাফ লাগালে কি সওয়াব হবে

প্রশ্ন (৭৯৯৩) : আমাদের মসজিদের তাকে সে সকল কুরআন মাজিদ রাখা আছে, সেগুলোতে কোনো গিলাফ নেই। যে কারণে সেগুলোর উপর ধুলোবালি পড়ে থাকে। আমি চাচ্ছি সেগুলোর জন্য কিছু গিলাফ তৈরি করে দিতে। জানতে চাচ্ছি, এতে কি আমার সওয়াব হবে?

কলা কি হাত দিয়ে ভেঙ্গে খেতে হয়

প্রশ্ন (৭৯৮৯) : কিছুদিন আগে আমার এক আত্মীয় বলল, কলা কামড় দিয়ে খাওয়া আদবের খেলাফ। বরং কলা খেতে হবে হাত দিয়ে ভেঙ্গে ভেঙ্গে। জানতে চাচ্ছি, তার কথার কোনো ভিত্তি আছে কি?

কনসার্টের জন্য ডেকোরেটর সামগ্রী ভাড়া দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৯৮৮) : আমি ডেকোরেটর সামগ্রী ভাড়া দিয়ে থাকি। আমাদের এলাকায় একটি কনসার্ট হবে। কনসার্ট কর্তৃপক্ষ আমার দোকান থেকে ডেকোরেটর সামগ্রী ভাড়া নিতে চাচ্ছে। জানতে চাচ্ছি, তাদের কাছে ডেকোরেটর সামগ্রী ভাড়া দেওয়া যাবে কি?

উমরা শেষে মীকাতের বাহিরে গেলে পুনরায় ইহরাম বাঁধতে হবে কি

প্রশ্ন (৭৯৮৩) : কোনো বাংলাদেশী তামাত্তু হজ্বকারী যদি উমরা শেষ করে তায়েফ সফরে যায় এবং পুনরায় মক্কায় ফিরে আসে তাহলে তায়েফ থেকে ফিরে আসার সময় কি উমরার ইহরাম করে আসতে হবে, নাকি ইহরাম ছাড়াই মক্কায় প্রবেশ করতে পারবে?

ইহরামের কাপড় পরিবর্তন করলে দম দিতে হবে কি

প্রশ্ন (৭৯৮২) : আমি এবার হজ্বে গিয়েছিলাম। বাংলাদেশ থেকে ইহরাম বেঁধে সৌদী যাই। হোটেলে উঠে ইহরামের কাপড় পরিবর্তন করে নতুন আরেকটি ইহরামের কাপড় পরিধান করে উমরা সমাপ্ত করি। তখন আমাদের কাফেলায় থাকা জনৈক আলেম বলেন, ইহরামের কাপড় পরিবর্তন করা মাকরূহ হয়েছে। কাজেই উক্ত কারণে একটি দম দিতে হবে। জানতে চাচ্ছি, তার বক্তব্য কতটুকু সঠিক?

ইচ্ছার বিরুদ্ধে কবুল বললে বিয়ে হবে কি

প্রশ্ন (৭৯৭৮) : আমার পিতা কিছুদিন আগে এক ব্যক্তির সাথে আমার বিয়ে ঠিক করে। আমি এই বিয়েতে সম্মত ছিলাম না। কিন্তু পিতার মান সম্মানের কথা ভেবে ইচ্ছার বিরুদ্ধে কবুল বলি। জানতে চাচ্ছি, উক্ত বিয়ে কি সংঘটিত হয়েছে?