ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

শিশুদের কপালে কালো টিপ দেওয়া যাবে কি

প্রশ্ন (৭৪৫৪) : বর্তমান সমাজে প্রচলিত আছে যে, শিশুদেরকে বদ নজর থেকে রক্ষা করার জন্য কপালের একপাশে টিপ দেওয়া হয়। আমি জানতে চাচ্ছি, এ ব্যাপারে ইসলাম কী বলে?

মাযারে টাকা পয়সা দান করার মানত করা যাবে কি

প্রশ্ন (৭৪৫১) : আমি একটি বিপদে পড়লে মানত করি যে, বিপদ থেকে উদ্ধার পেলে শাহজালাল (রহ.) এর সন্তুষ্টির জন্য তার মাযারে দশ হাজার টাকা দান করব। আমি সে বিপদ থেকে উদ্ধার পেয়েছি। এখন আমার কি সেই দশ হাজার টাকা দান করতে হবে?

মানতের গোশত কি করবে

প্রশ্ন (৭৪৫০) : আমার এক চাচা একটি গরু মানত করেছেন। জানার বিষয় হলো, এই গরুর গোশত তিনি কী করবেন?

ক্রয়-বিক্রয়ের পর বিক্রয় চুক্তি ভেঙ্গে দিতে চাইলে বিক্রেতা বায়নাকৃত টাকা থেকে কিছু কর্তন করতে পারবে …

প্রশ্ন (৭৪৪৮) : আমি এক ব্যক্তির কাছ থেকে একটি বস্তু ক্রয় করি। ব্যক্তিগত একটি সমস্যার কারণে আমি বস্তুটি ফেরত দিতে চাচ্ছি। কিন্তু বিক্রেতা এই শর্তে বস্তুটি ফিরিয়ে দিতে রাজি হয়েছে যে সে ক্রয়মূল্য থেকে কিছু কর্তন করে রেখে দিবে। উল্লেখ্য, আমি বস্তুটি যে অবস্থায় ক্রয় করেছি সে অবস্থায় বিদ্যমান আছে। কোনোরূপ পরিবর্তন হয়নি। আমার প্রশ্ন হলো, তার এই শর্তারোপ কি সঠিক হয়েছে? সে কি ক্রয়মূল্য থেকে কিছু কর্তন করে রাখতে পারবে?

বড় নোট ভাঙ্গানোর সময় বাকিতে লেনদেন করা যাবে কি

প্রশ্ন (৭৪৪৭) : বড় নোট ভাঙ্গতি করার সময় অনেক ক্ষেত্রে দেখা যায়, যিনি খুচরা টাকা দিচ্ছেন তিনি সম্পূর্ণ টাকা খুচরা করে দিতে পারেন না। কিছু টাকা পরে নিতে বলেন। শরিয়তের দৃষ্টিতে এ জাতীয় লেনদেনে কোনো সমস্যা আছে কি?

ফরজ গোসলের সময় চোখে পানি না দিতে পারলে কি করবে

প্রশ্ন (৭৪৪৬) : আমার চোখে অপারেশন হয়েছে। ডাক্তার বলেছেন এক সপ্তাহ চোখে পানি না লাগাতে। এক্ষেত্রে আমার উপর যদি গোসল ফরজ হয়, তাহলে চোখে পানি দেওয়া কি জরুরি?

নারীরা চুস পায়জামা পরতে পারবে কি

প্রশ্ন (৭৪৪৪) : বর্তমানে অনেক নারীকে দেখা যায় আঁটসাঁট পায়জামা পরতে। এগুলোকে চুস পায়জামা বলে। এতে শারীরিক গঠন বুঝা যায়। আমি জানতে চাচ্ছি, এ জাতীয় পায়জামা নারীরা পরতে পারবে কি?

নাবালেগ অবস্থায় গুনাহের কাজ করলে গুনাহ হবে কি

প্রশ্ন (৭৪৪২) : আমি নাবালেগ অবস্থায় একটি গুনাহের কাজ করে ফেলি। তখন আমি জানতাম না যে কাজটি গুনাহের ও খারাপ। বালেগ হওয়ার পর যখন জানতে পারি যে, কাজটি গুনাহের ছিল। আমি জানতে চাচ্ছি, আমার কি সেই কাজের জন্য গুনাহ হয়েছিলো? এক্ষেত্রে আমার করণীয় কী?

নাকের ময়লা কি নাপাক

প্রশ্ন (৭৪৪১) : কারও শরীরে বাকা পড়ে যদি দুর্ঘটনাক্রমে অন্য কোনো ব্যক্তির নাকের শ্লেষ্মা লাগে, তাহলে কি তা ধুতে হবে?

দোকানের সেলসম্যান বেপর্দা নারী হলে সে দোকান থেকে কিছু কেনা যাবে কি

প্রশ্ন (৭৪৪০) : বর্তমানে বিভিন্ন দোকানে বেপর্দা নারী সেলসম্যান রাখতে দেখা যায়। একজন পুরুষের জন্য এ জাতীয় দোকান থেকে কোনো কিছু ক্রয় করা যাবে কি?

দুধ মায়ের ননদকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (৭৪৩৯) : আমি ছোটকালে যে মহিলার দুধ খেয়েছি তার আপন ননদের সাথে আমার বিয়ের কথা বার্তা হচ্ছে। এলাকার মসজিদের ইমাম সাহেব বললেন, দুধ মায়ের ননদকে বিয়ে করা হারাম। অপরদিকে আমার এক আত্মীয় বললেন, তাকে বিয়ে করা আমার জন্য বৈধ। এখন আমি জানতে চাচ্ছি যে, এ ব্যাপারে ইসলাম কি বলে?

টাকার বিনিময়ে টুর্নামেন্ট খেলা যাবে কি

প্রশ্ন (৭৪৩৮) : আমাদের এলাকায় টাকার বিনিময়ে ক্রিকেট টুর্নামেন্ট ছাড়া হয়। সব দলের প্রত্যেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেয়। যারা বিজয়ী হয় তাদেরকে সে টাকা দিয়ে দেওয়া হয়। আমার প্রশ্ন হলো, শরিয়তের দৃষ্টিতে এটি কি বৈধ?

আগে টাকা দিয়ে পরে ইট নেওয়া যাবে কি

প্রশ্ন (৭৪৩৬) : ইটের ভাটাগুলোতে এই নিয়ম চালু আছে যে, তারা কিছু মানুষ থেকে আগে টাকা নেয়। পরবর্তীতে ইট তৈরি হলে তাদেরকে নির্দিষ্ট পরিমাণ ইট দেয়। এ ক্ষেত্রে তারা তাদের কাছ থেকেতখনকার মূ্ল্যের চেয়ে কম মূ্ল্যে ইটগুলো গ্রহণ করে। এভাবে লেনদেন করা জায়েয আছে কি?