ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

ধান মাড়িয়ে পারিশ্রমিক নেওয়ার বৈধ পদ্ধতি কি

প্রশ্ন (৬৯৫৪) : আমাদের এলাকায় প্রচলিত আছে, যে মেশিন দিয়ে ধান মাড়িয়ে দেয় সে মাড়ানো ধান থেকে মণ প্রতি এক কেজি করে নেয়। এটা নাকি জায়েয নয়? তাহলে কোনটা জায়েয?

বিবাহ অনুষ্ঠানে স্বামী মারা যাওয়ার পর তার আরেক ভাইয়ের সাথে বিবাহ দেওয়া যাবে কি

প্রশ্ন (৬৯৫২) : আপনাদেরকে আরেকবার বিরক্ত করছি। ঘটনাটি আগে বলেছিলাম। আমার এক আত্মীয়ার সাথে এক লোকের বিবাহ ঠিক হয়। বিবাহও সম্পন্ন হয়। অতঃপর মসজিদ থেকে বের হতে গিয়ে কারেন্টের সাথে শর্ট খেয়ে লোকটি মারা যায়। এখন তার আরেক ভাইয়ের সাথে কি ঐ মেয়েকে বিবাহ দেওয়া যাবে?

বিয়ে সংঘটিত হওয়ার পূর্বে হবু স্বামী মারা গেলে তার ভাইয়ের সাথে বিবাহ দেওয়া যাবে কি

প্রশ্ন (৬৯৪৯) : =ঘটনাটি অনেক বড়। আমি সংক্ষেপে বলছি। এক লোকের সাথে একটি মেয়ের বিবাহ ঠিক হয়েছিল। বিয়ের দিন বরও এসেছিল। কিন্তু পরক্ষণেই কী কারণে যেন বর বিষ খেয়ে আত্মহত্যা করে। যাই হোক, এখন বরপক্ষ চাচ্ছে, তার ইমিডিয়েট ছোট ভাইয়ের সাথে ঐ মেয়ের বিবাহ দিতে। এতে কোন সমস্যা হবে কি না?

বিবাহ অনুষ্ঠানে স্বামী মারা গেলে ইদ্দত পালন করতে হবে কি

প্রশ্ন (৬৯৪৮) : একটি দুঃখজনক ঘটনা বলে মাসআলা জানতে চাচ্ছি। আমার এক আত্মীয়ার সাথে এক লোকের বিবাহ ঠিক হয়। বিবাহও সম্পন্ন হয়। অতঃপর মসজিদ থেকে বের হতে গিয়ে কারেন্টের সাথে শর্ট খেয়ে লোকটি মারা যায়। এখন কি আমার আত্মীয়ার ইদ্দত পালন করা লাগবে?

মোবাইল রিচার্জে টাকা পাঠালে ফী রাখা যাবে কি

প্রশ্ন (৬৯৪৭) : আমার মোবাইল থেকে ছাত্ররা ফোনে কথা বলে। কখনো কখনো এমন হয় যে, তাদের গার্ডিয়ান টাকা পাঠাতে চাইলে আমার নম্বরে রিচার্জ করে দেয়। আমি সেখান থেকে কিছু টাকা কেটে বাকি টাকা ছাত্রকে দিয়ে দিই। এমন করা আমার জন্য জায়েয আছে কি?

মাইকে আযান দেওয়ার সময়ও কি ডানে বামে চেহারা ঘুরানো লাগবে

প্রশ্ন (৬৯৪১) : রাসূলের যামানায় তো আজানের সময় চেহারা ডানে বামে ঘুরানো হত, যাতে আশেপাশের মানুষজনও আযানের আওয়াজ শুনতে পায়। এখন তো মাইকে আযান দেওয়া হয়। এখনো কি ডানে বামে চেহারা ঘুরানো লাগবে?

ইয়াহদীকুমুল্লাহ বলার পর জবাবদাতা কী বলবে

প্রশ্ন (৬৯৩৯) : হাঁচির উত্তরে প্রথমে তো হাঁচিদাতা আল্লাহামদুলিল্লাহ বলবে। তারপর জবাবদাতা ইয়ারহামুকাল্লাহ বলবে। তারপর হাঁচিদাতা ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম বলবে। তারপর জবাবদাতা কী বলবে?

দোয়ায়ে কুনুত না পড়ে রুকুতে গিয়ে উঠে পড়লে কি সেজদায়ে সাহু দিতে হবে

প্রশ্ন (৬৯৩৮) : আমি এক মসজিদে তারাবি পড়াচ্ছি। গতকাল বিতির নামাজ পড়ানোর সময় দোয়ায়ে কুনুত না পড়ে রুকুতে চলে যাই। মুসল্লিরা তাকবীর দেওয়ার সাথে সাথে উঠে যাই। তিন তাসবীহ পরিমাণও দেরি হয়নি। যেহেতু তিন তাসবীহ পরিমাণ দেরি হয়নি সেহেতু নামাজ শেষে সাহু সেজদা দিইনি। আমার কি নামাজ হয়েছে?

নতুন ব্যান্ডেজ লাগালে কি ওজু ভঙ্গ হয়ে যাবে

প্রশ্ন (৬৯৩৭) : এক্সিডেন্ট করে আমার হাতে ব্যান্ডেজ লাগাতে হয়েছে। এটা এক দেড় ঘন্টা পর পরিবর্তন করে নতুন ব্যান্ডেজ লাগাতে হয়। আমি ব্যান্ডেজের উপর মাসেহ করি। আমার প্রশ্ন হল, ব্যান্ডেজ পরিবর্তনের কারণে কি আমার ওজু ভঙ্গ হয়ে যাবে?